ক্ষারক ও ক্ষার

ভৌতবিজ্ঞান - সাধারণ বিজ্ঞান -

4.4k

ক্ষারক ও ক্ষার (Base & Alkali)

ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। অন্যভাবে বলা যায়, যে যৌগ বা আয়ন অম্ল হতে প্রোটন গ্রহণ করতে পারে, তাই ক্ষারক। উদাহরণ: সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH), ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড (MgOH)। অধিকাংশ ক্ষারকই পানিতে দ্রবীভূত হয় না। যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, তাকে ক্ষার বলে। উদাহরণ: সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH). পটাসিয়াম হাইড্রোক্সাইড (KOH) ইত্যাদি।

PHদ্রবণ
=7নিরপেক্ষ
<7অম্লীয়
>7ক্ষারীয়

PH

কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের (H+) মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের PH বলে অর্থ্যাৎ PH = -log[H+] । PH হলো এসিডীয় মাত্রা, ক্ষারকীয় মাত্রা এবং নিরপেক্ষতা নিদের্শক। PH স্কেলের রেঞ্জ ০-১৪।

বিভিন্ন পদার্থের PH এর মান

পদার্থ

PH এর মান

পদার্থ

PH এর মান

বিশুদ্ধ পানিচোখের পানি৪.৮০~৭.৫০
মানুষের রক্ত৭.৩৫- ৭.৪৫মূত্র৪.৮০~৭.৫০

বাফার

যে দ্রবণ নিজস্ব PH স্থির রাখার ক্ষমতা রাখে, তাকে বাফার দ্রবণ বলে। হেন্ডারসন সমীকরণের দ্বারা বাফারের PH এর মান গণনা করা হয়।

নির্দেশক

যে সব যৌগ নিজেদের বর্ণ পরিবর্তনের কোন দ্রবণ অম্লীয় বা ক্ষারীয় তা নির্দেশ করে, তাদের নির্দেশক বলে।

নির্দেশকঅম্লীয় মাধ্যমে বর্ণক্ষারীয় মাধ্যমে বর্ণ
লিটমাসলালনীল
ব্রোমোফেনলহলুদনীল
মিথাইল অরেঞ্জলালহলুদ
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion

Are you sure to start over?

Loading...