ষষ্ঠ শ্রেণি অনুশীলনী গাইড ও নোট

Class 6 Guide & Notes
2.5k

শূন্যস্থান পূরণ কর

১. ফসল উৎপাদন …………………… কর্মকান্ডের মূল বিষয়।
২. মাছ …………………… প্রধান উৎস।
৩. ডাল জাতীয় ফসল ....…………… সরবরাহ করে।

বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ

বাম পাশডান পাশ
১. কৃষিভিত্তিক বাংলাদেশেরপ্রায় ৫৬ গ্রাম।
২. বর্তমানে দৈনিক মাথাপিছু মাছের চাহিদাসার্বিক উন্নয়ন কৃষিনির্ভর।
৩. আমিষের চাহিদার সিংহভাগআমরা মাছ থেকে পাই।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. উদ্যান ফসল কাকে বলে?
২. কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়?
৩. আমাদেরকে মাছে-ভাতে বাঙালি বলা হয় কেন?

বর্ণনামূলক প্রশ্ন

১. কৃষির পরিধি আলোচনা কর।
২. কৃষি মেলা কৃষিবিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস-কথাটি বুঝিয়ে লেখ।
৩. পাঁচটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম ও এদের কাজ লেখ।

বহুনির্বাচনি প্রশ্ন

১. পাট গবেষণা ইনস্টিটিউট নিচের কোন ফসল নিয়ে গবেষণা করে?
ক. ধান
খ. পাট
গ. আখ
ঘ. তুলা

২. আমাদের দেশের কৃষির উন্নয়ন ঘটলে-
i. মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে
ii. দেশীয় শিল্পের বিকাশ ঘটবে
iii. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

ক. মাঠ ফসল কাকে বলে?
খ. কৃষিই মানুষের মৌলিক চাহিদা পূরণ করে? ব্যাখ্যা কর।
গ. চিত্র 'ক' এর ফসলটি কোন ধরনের? এর কারণ ব্যাখ্যা কর।
ঘ. অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অধিকতর গুরুত্বপূর্ণ? এ সম্পর্কে তোমার মতামত তুলে ধর।

২। মীর হোসেন সাহেব তার বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি, ফুল ও ফলের বাগান করেন। বিভিন্ন সময়ে নানাবিধ সমস্যায় পড়লেও উপযুক্ত পরামর্শের অভাবে বাগান থেকে ভালো ফলন পাচ্ছিলেন না। গত বছর তার জেলা শহরে অনুষ্ঠিত কৃষি মেলায় গিয়ে কৃষিবিষয়ক বহু তথ্য বাস্তবে দেখেন ও পড়ার জন্য নিয়ে আসেন। এতে তার বাগানের উদ্ভুত সমস্যাগুলোর সমাধান করেন। পরবর্তীতে তিনি প্রতিবেশীদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করেন।
ক. কৃষিবিষয়ক একটি সমস্যার নাম লেখ।
খ. অভিজ্ঞ কৃষকের জন্যই কৃষি চলমান আছে ব্যাখ্যা কর।
গ. মীর হোসেন সাহেব মেলার অভিজ্ঞতা কীভাবে কাজে লাগিয়েছেন তা ব্যাখ্যা কর।
ঘ. মীর হোসেন সাহেবের প্রতিবেশীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলাফল বিশ্লেষণ কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...