Lohn Lyly (1554-1606)

একাদশ- দ্বাদশ শ্রেণি - English - English Literature( for Admission) | NCTB BOOK
1.5k

John Lyly (1554-1606)

জন লিলি ছিলেন আসলে একজন নাট্যকার। জন্মেছিলেন ব্যাকরণ পণ্ডিতদের পরিবারে। অক্সফোর্ডে শিক্ষালাভ করার পর লন্ডনে চলে যান। সেখানে লর্ড বারলের সহযোগিতায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। ১৫৭৮ সালে ২৪ বছর বয়সে তাঁর বিখ্যাত গ্রন্থ "ইউফুয়িস” অথবা “দি অ্যানাটমি অফ উইট” প্রকাশিত হয়। এ গ্রন্থে তিনি অধার্মিক এবং অনৈতিকতার বিরুদ্ধে আক্রমণ করেছেন। কাহিনীর নায়ক ইউফুয়িস মেয়েদের সম্বন্ধে সকলকে সতর্ক করে দিয়েছে। কাব্য কাহিনী যাই হোক আসলে গদ্যরীতি হচ্ছে এর লক্ষণীয় বিষয়। লিলির গদ্যের প্রধান লক্ষণ বাক্য-কৌশল epigram বাক্যাংশে নেতিবাচকতা এবং অবাস্তব উপমা-চিত্রের বিভ্রম-বিলাস। অর্থাৎ সুললিত, সুসজ্জিত, অলংকৃত বাগবিলাস। উপমা-চিত্রকল্পের সাহয্যে তিনি তাঁর গদ্য সজ্জিত করেছেন। তাঁর এই গদ্যরীতি "ইউফুয়িজিম" নামে আখ্যায়িত হয়ে নতুন একটি অলংকারের জন্ম দিয়েছে।

(i) Campaspe
(ii) Sapho and Pha
(iii) King Midas
(iv) Euphues

John Lyly এর বিখ্যাত গ্রন্থ King Midas এর সার-সংক্ষেপ:

এক সমৃদ্ধশালী রাজা হিসাবে রাজা মিডাসের ধন-সম্পদ ঐশ্বর্য ব্যাপক থাকলেও সে ছিল অত্যন্ত লোভী। স্বর্ণের প্রতি-তীব্র লোভ থাকায় তিনি একদিন এক জ্বীনকে তার মনের কথা খুলে বললে জ্বীন তা অনুমোদন করল। ফলে তিনি যা স্পর্শ করলেন সব সোনা হয়ে গেল। অত্যন্ত খুশী হয়ে তিনি যখন খেতে বসলেন, তার মেয়েকে চুমু খেলেন তাঁর স্পর্শে রাজকন্যাও সোনার পুতুলে পরিণত হলো। অগত্যা রাজা মিডাস জ্বীনকে তার ক্ষমতা ফিরিয়ে নিতে অনুরোধ করলেন। জ্বীন তা অনুমোদন করলো। পরবর্তীতে তিনি তার মেয়ে ও সবকিছুকে স্বাভাবিক অবস্থায় দেখে খুব খুশি হলেন।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...