Number শব্দটি দ্বারা কোনো কিছুর সংখ্যাকে বুঝানো হয়। আর Grammar-এর ভাষায়, যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে। Number প্রধানত দুই প্রকার :
- Singular Number এবং
- Plural Number।
Singular number-কে plural number-এ পরিণত করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে সাধারণত কিছু word আছে যেগুলোর শেষে শুধু 's' যোগ করে plural করা যায়। যেমন— Book-books, Pen-pens, Boy boys, Cat-cats, Dog-dogs ইত্যাদি ।
1. যেসব Word-এর শেষে s, ss, sh, ch, x, z রয়েছে, তাদের শেষে 'es' যোগ করে plural করা যায়। তবে ch-এর উচ্চারণ যদি 'ক'-এর মতো হয়, তাহলে তার শেষে শুধু 's' যোগ করে plural করতে হয়। যেমন - Bus buses, Assasses, Dish dishes, Branch branches, Stomach (স্টমাক) stomachs, Monarch (মনাক) – monarchs, Fox foxes, Fez-fezes ইত্যাদি।
2. Singular noun-এর শেষে f বা fe থাকলে plural করার সময় f বা fe -এর পরিবর্তে ves যোগ করে plural করতে হয়। যেমন—
| Singular | Plural |
| Calf-বাছুর | Calves |
| Half- অর্ধেক | Halves |
| Thief- চোর | Thieves |
3. কিন্তু Noun এর শেষে if it eel of fযাগ করে plural করতে হয়।
| Singular | Plural |
| Gull- উপসাগর | Gulfs |
| Belief | Beliefs |
4. যেসব word-এর শেষে থাকে এবং o-এর পূর্বে একটি consonant থাকে, সে সকল word- এর শেষে es যোগ করে plural করা হয় আর -এর পূর্বে vowel থাকলে শুধু s যোগ করে plural করতে হয়।যেমন -Mango-mangoes, Zero-zeroes, Hero-heroes ইত্যাদি।
5. তবে, কিছু Noun-এর শেষে -এবং o-এর পূর্বে একটি consonant থাকলেও শুধু s যোগ করে plural করতে হয়। যেমন— Singular
| Singular | Plural |
| Canto | Cantos |
| Piano | Pianos |
| Dynamo | Dynamos |
6.যেসব Singular noun-এর শেষে y এবং y-এর পূর্বে consonant রয়েছে, সেসব ক্ষেত্রে y-এর পরিবর্তে । এবং শেষে es যোগ করে plural করতে হয়। যেমন-Army - Armies, Country - Countries
7.কিন্তু y এর পূর্বে Consonant না থেকে যদি vowel থাকে, তাহলে শুধু যোগ করে plural করতে হয়। যেমন— Toy -Toys, Monkey - Monkeys
8.কতগুলো noun-এর মাঝের vowel পরিবর্তন করে plural করতে হয়। যেমন—Foot - Feet,Tooth - Teeth,Woman – Women
9.আবার, কিছু word-এর মাঝের consonant এবং vowel পরিবর্তন করে singular থেকে plural করা হয়। যেমন— Louse (উকুন)-lice, Mouse mice, অপারে Dormouse (ইঁদুর বা কাটবিড়ালির মতো এক প্রকার ছোট প্রাণী)- dormice ইত্যাদি।
10.কিছু Noun-এর শেষে en, ren, ne যোগ করে plural করতে হয়। যেমন— Brother-brethren (brothers), Child-children, Ox-oxen, Cow-kine (cows).
11.Singular number এর শেষে (um থাকলে plural করার সময় um-এর পরিবর্তে বসবে। কখনো কখনো Singular number এর সঙ্গে ও যোগ করে plural করা হয় । তবে প্রশ্নপত্রে দুটিই থাকলে প্রথমটি গ্রহণ করতে হবে। যেমন—
| Singular | Plural |
| Addendum | Addenda |
| Agendum | Agenda |
| Aquarium | Aquaria/Aquariums |
| Datum | Data |
| Curriculum | Curricula |
12.Singular number-এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es আসবে। যেমন—Analysis (বিশ্লেষণ)-Analyses, Axis (অক্ষ)-Axes.
13.Singular-এর শেষে us থাকলে plural করার সময় us এর স্থলে i হবে অথবা us এর পর es করতে হবে।যেমন-Alumnus-Alumni,Focus-Foci/Focuses,Genius-Genii.
14.Singular number এর শেষে a থাকলে এর সাথে s অথবা e অথবা ta যোগ করে plural করতে হয়।যেমন-Alumna-Alumnae, Dogma-Dogmas.
15. কিছু Noun শব্দ রয়েছে যেগুলো সর্বদাই Singular হিসেবে ব্যবহৃত হয়, যেমন— advice, alphabet, bread, furniture, information, knowledge, poetry, Scenery ইত্যাদি।
16. Aircraft, brace, barracks, cops, dice, deer, dozen, gallows, grouse, headquarters, horsepower, hundred, innings, means, menes, offspring ineries, score, intone, salmon, species, sheep, swine, thousand, million billion, trillion, works (factory) ইত্যাদি শব্দের singular plural from একই। তবে dozen, hundred, score, thousand এর পূর্বে some, many থাকলে অথবা এদের পরে of থাকলে s যুক্ত হয়ে plural হয়ে থাকে। যেমন— Some dozens, many dozens কিন্তু এদের plural + of দ্বারা অনেক পরিমাণ বোঝায়। যেমন— hundreds of times (শত শত বার), thousands of people (হাজার হাজার লোক) ইত্যাদি ।
17. Ethics, mathematics, news, physics, politics noun গুলো দেখতে plural হলেও এগুলো singular হিসেবে ব্যবহৃত হয়।
18.কতগুলো Compound Noun-এর প্রধান অংশের সাথে 's' যোগ করে plural করতে হয়। যেমন—
| Singular | Plural |
| Brother-in-law | Brothers-in-law |
| Court-martial | Court-martials |
| Step-brother | Step-brothers |
19.সংখ্যা, প্রতীক বা বর্ণের শেষে apostrophe ('s) যোগ করে plural number-এ রূপান্তর করা যায়। যেমন— B.A's, i's ইত্যাদি।
# বহুনির্বাচনী প্রশ্ন
ইংরেজি গ্রামারে Number বা বচন দ্বারা কোনো Noun বা Pronoun-এর সংখ্যাকে বোঝানো হয়। যখন কোনো শব্দ দ্বারা কেবল একটি মাত্র ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে নির্দেশ করা হয়, তখন তাকে Singular Number (একবচন) বলা হয়।
১. সাধারণ উদাহরণ:
ব্যক্তি: Boy, Girl, Man, Teacher, Student.
বস্তু: Book, Pen, Chair, Mobile, Umbrella.
প্রাণী: Cat, Dog, Cow, Lion, Bird.
স্থান: City, Village, Country, School.
২. মূল বৈশিষ্ট্যসমূহ:
এটি কেবল একক সত্তাকে নির্দেশ করে।
Singular Number-এর আগে সাধারণত আর্টিকেল হিসেবে A বা An ব্যবহৃত হয় (যদি সেটি Countable Noun হয়)।
উদাহরণ: A book, An apple.
বাক্যের Subject যদি Singular হয়, তবে তার সাথে ব্যবহৃত Verb-টিও Singular হয়।
উদাহরণ: The boy plays football. (এখানে 'boy' singular বলে verb-এর সাথে 's' যুক্ত হয়েছে)।
৩. Singular থেকে Plural করার প্রাথমিক ধারণা:
সাধারণত Singular শব্দের শেষে s, es, ies অথবা ves যুক্ত করে তাকে Plural বা বহুবচনে রূপান্তর করা হয়।
Singular: Pen = Plural: Pens
Singular: Box = Plural: Boxes
Singular: Baby = Plural: Babies
৪. বিশেষ কিছু Singular শব্দ:
কিছু শব্দ আছে যাদের শেষে 's' থাকলেও তারা আসলে Singular Number হিসেবে কাজ করে এবং এদের পর Singular Verb বসে।
বিষয়ের নাম: Physics, Mathematics, Economics, Ethics.
সংবাদ বা রোগ: News, Measles, Mumps.
উদাহরণ: Mathematics is a core subject.
৫. Pronoun-এর ক্ষেত্রে Singular:
ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত কিছু উল্লেখযোগ্য Singular Pronoun হলো: I, He, She, It, Me, Him, Her, This, That.
# বহুনির্বাচনী প্রশ্ন
Plural Number (বহুবচন) বলতে সেইসব Noun বা Pronoun-কে বোঝায় যা দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে নির্দেশ করা হয়।
১. সাধারণ উদাহরণ:
ব্যক্তি: Boys, Girls, Men, Teachers, Students.
বস্তু: Books, Pens, Chairs, Mobiles, Umbrellas.
প্রাণী: Cats, Dogs, Cows, Lions, Birds.
স্থান: Cities, Villages, Countries, Schools.
২. মূল বৈশিষ্ট্যসমূহ:
এটি দুই বা ততোধিক সংখ্যাকে নির্দেশ করে।
Plural Number-এর আগে সাধারণত A বা An বসে না।
বাক্যের Subject যদি Plural হয়, তবে তার সাথে ব্যবহৃত Verb-টিও Plural হয়।
উদাহরণ: The boys play football. (এখানে 'boys' plural বলে verb-এর সাথে 's' যুক্ত হয়নি)।
৩. Singular থেকে Plural করার প্রধান নিয়মাবলি:
নিয়ম ১: সাধারণ ক্ষেত্রে
অধিকাংশ Noun-এর শেষে শুধু s যোগ করে Plural করা হয়।
Singular: Book = Plural: Books
Singular: Cow = Plural: Cows
নিয়ম ২: s, ss, sh, ch, x থাকলে
Noun-এর শেষে যদি s, ss, sh, ch (উচ্চারণ 'চ' এর মতো) বা x থাকে, তবে es যোগ করতে হয়।
Singular: Bus = Plural: Buses
Singular: Glass = Plural: Glasses
Singular: Bench = Plural: Benches
Singular: Box = Plural: Boxes
নিয়ম ৩: শেষে y থাকলে
Noun-এর শেষে যদি y থাকে এবং তার আগে একটি Consonant থাকে, তবে y উঠে গিয়ে ies বসে।
Singular: Baby= Plural: Babies
Singular: City= Plural: Cities
নিয়ম ৪: শেষে f বা fe থাকলে
Noun-এর শেষে f বা fe থাকলে সাধারণত সেগুলো উঠে গিয়ে ves বসে।
Singular: Leaf= Plural: Leaves
Singular: Wife = Plural: Wives
নিয়ম ৫: শেষে o থাকলে
Noun-এর শেষে যদি o থাকে এবং তার আগে Consonant থাকে, তবে সাধারণত es যোগ হয়।
Singular: Mango = Plural: Mangoes
Singular: Hero = Plural: Heroes
৪. Pronoun-এর ক্ষেত্রে Plural:
ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত কিছু উল্লেখযোগ্য Plural Pronoun হলো: We, They, Us, Them, These, Those.