Demonstrative Pronoun: যেসব pronoun কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাদেরকে Demonstrative Pronoun বলে । যেমন-this, that, those, these, it, such a demonstrative pronoun.
যে Pronoun কোনো ব্যক্তি বা বস্তুকে সরাসরি নির্দেশ করতে ব্যবহৃত হয়, তাকে Demonstrative Pronoun বলে।
উদাহরণ: This, That, These, Those, Such, So, The same.
১. ব্যবহারের প্রাথমিক নিয়ম:
২. Pronoun বনাম Adjective :
পরীক্ষায় শনাক্ত করতে দেয় এটি Pronoun নাকি Adjective। মনে রাখবেন:
যদি এদের পর সরাসরি Verb থাকে, তবে সেটি Pronoun।
যদি এদের পর সরাসরি Noun থাকে, তবে সেটি Demonstrative Adjective।
Example (Pronoun): This is a fine pen.
Example (Adjective): This pen is fine.
৩. তুলনার ক্ষেত্রে 'That of' এবং 'Those of'-এর ব্যবহার:
দুটি বিষয়ের মধ্যে তুলনা করার সময় Noun-এর পুনরাবৃত্তি এড়াতে এগুলো বসে। এটি চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে।
Singular Noun-এর পরিবর্তে: 'That of' বসে।
Incorrect: The rice of Dinajpur is better than Rajshahi.
Correct: The rice of Dinajpur is better than that of Rajshahi. (এখানে 'that' মানে 'the rice')
Plural Noun-এর পরিবর্তে: 'Those of' বসে।
Incorrect: The streets of Dhaka are wider than Sylhet.
Correct: The streets of Dhaka are wider than those of Sylhet. (এখানে 'those' মানে 'the streets')
৪. 'Such' এবং 'So' এর ব্যবহার:
Such: একই ধরনের কোনো কিছু আগে উল্লেখ থাকলে তার পরিবর্তে বসে।
Example: He is a teacher and such he is respected.
So: সাধারণত Verb-এর পরে বসে আগের কোনো পূর্ণাঙ্গ ধারণাকে নির্দেশ করে।
Example: I think so.
৫. বিশেষ নিয়ম (One / Ones):
Demonstrative Pronoun হিসেবে অনেক সময় One (Singular) এবং Ones (Plural) ব্যবহৃত হয়।
I have two pens; which one do you want?
These mangoes are sour; I want some sweet ones.
# বহুনির্বাচনী প্রশ্ন
The Indian subcontinent (1) clearly marked by the long British (2), just as Britain's history shows the result of its lengthy association (3) India. Whether all of (4) has been for better or worse is (5) impossible to say.
Read more