Sir Thomas Wyatt (1503-1542)

একাদশ- দ্বাদশ শ্রেণি - English - English Literature( for Admission) | NCTB BOOK
1.4k

Sir Thomas Wyatt (1503-1542)

(স্যার টমাস ওয়েট)

ওয়াট জন্মেছিলেন ইয়র্কশায়ার পরিবারে। শিক্ষালাভ করেছেন কেম্ব্রিজে এবং রাজার অধীনে-চাকুরি গ্রহণ করেছিলেন। কুটনৈতিক দৌত্যকার্যে তাঁকে ফ্রান্স ও ইতালিতে যেতে হয়েছিল এবং সেখানে তিনি ইতালীয় কাব্য, কবিতা গভীরভাবে অনুধাবন করেছিলেন। ইতালীয় কাব্যাদর্শ ও প্রেরণা লাভ করেছিলেন তিনি। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন টমাস ক্রমওয়েলের সমর্থক। ফলে তাঁকে কারাবরণ করতে হয়েছিল (১৫৪১)। অবশ্য মুক্তি পাবার কিছুদিন পরেই তিনি মৃত্যুমুখে পতিত হন। ওয়াটের সবচেয়ে বড় কৃতিত্ব গীতি কবিতা রচনায়। রচনা করেছিলেন ইতালীয় কবি পেত্রার্কের অনুসরণে। ইংরেজি সাহিত্যে তিনিই প্রথম সনেটের প্রবর্তক। রূপের দিক থেকে সনেটের বিশুদ্ধি অক্ষুণ্ণ রেখেছেন। বুকের লালিমা রঙে রাঙানো এই সব প্রেমের কবিতাগুলি সহানুভূতিপূর্ণ। ব্যঙ্গ কবিতা লিখেছেন। তথাকথিত প্রেমের বিরুদ্ধে ব্যঙ্গের সুনিপুণ বাণ প্রয়োগ করেছেন। তিনি ব্যঙ্গ করেছেন সেই বীরত্বপূর্ণ প্রেমকে যে প্রেমের মধ্যে ছিল ধনীগৃহের বিধবাকে বিয়ে করে ধনবান হওয়ার চেষ্টা।

  1. তাকে ইংরেজি সনেটের জনক বলা হয়. (First sonneteer in English Literature) কিন্তু সনেটের জনক: ইতালীয় কবি পেত্রার্ক
  2. Earl of Surrey and Henry Howard এর যৌথ কাব্য-Tottel's Miscellany (এটিকে First Fruit of Renaissance বলা হয়।)
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...