এক নজরে এইচটিএমএল(৫) ইনপুট টাইপের ভ্যালু সমূহ
আমাদের টিউটোরিয়ালের এই অংশে আমরা < input > এলিমেন্টের type এট্রিবিউটের এইচটিএমএল(৫) ভ্যালু গুলো সম্পর্কে জানবো।
| ভ্যালু | বর্ণনা |
|---|---|
বৈধ ই-মেইল ইনপুট করার জন্য < input type="email" > ব্যবহার করা হয়। | |
| number | শুধু মাত্র সংখ্যা ইনপুট করার জন্য < input type="number" > ব্যবহার করা হয়। |
| range | ইনপুট ফিল্ডের ভ্যালুর সীমা নির্ধারণ করার জন্য < input type="range" > ব্যবহার করা হয়। |
| tel | টেলিফোন নাম্বার ইনপুট করার জন্য < input type="tel" > ব্যবহার করা হয়। |
| month | তারিখের মধ্যে বছর এবং মাস ইনপুট করার জন্য < input type="month" > ব্যবহার করা হয়। |
| week | তারিখের মধ্যে বছর এবং সপ্তাহ ইনপুট করার জন্য < input type="week" > ব্যবহার করা হয়। |
| date | তারিখ ইনপুট করার জন্য < input type="date" > ব্যবহার করা হয়। |
| time | সময় ইনপুট করার জন্য < input type="time" > ব্যবহার করা হয়। |
| datetime | সময় এবং তারিখ ইনপুট করার জন্য < input type="datetime" > ব্যবহার করা হয়। |
| datetime-local | সময় এবং তারিখ ইনপুট করার জন্য < input type="datetime-local" > ব্যবহার করা হয়। |
| color | কালার ভ্যালু ইনপুট করার জন্য < input type="color" > ব্যবহার করা হয়। |
| search | ইনপুট ফিল্ডে সার্চবক্স হিসাবে ডেটা ইনপুট করার জন্য < input type="search" > ব্যবহার করা হয়। |
| url | ব্যবহারকারীর কাছ থেকে লিংক ইনপুট করার জন্য <input type="url"> ব্যবহার করা হয়। |
বিঃদ্রঃ যে সকল ব্রাউজারে এই টাইপসমূহ সাপোর্ট করে না, সে সকল ব্রাউজারে উক্ত টাইপসমূহ টেক্সট বিবেচনা করবে।
ইনপুট type:email
ইনপুট ফিল্ডে ভ্যালু হিসেবে ই-মেইল পাওয়ার জন্য < input type="email" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1668
ইনপুট ফিল্ডের সীমাবদ্ধতা
আমরা নিম্নের এট্রিবিউট সমূহ ব্যবহার করে ইনপুট ফিল্ডের ভ্যালুর জন্য সীমাবদ্ধতা নির্ধারণ করতে পারিঃ
| এট্রিবিউট | বিবরণ |
|---|---|
| disabled | ইনপুট ফিল্ডটি নিষ্ক্রিয় হবে। |
| max | ইনপুট ফিল্ডে ইনপুটকৃত সর্বোচ্চ মান নির্ধারণ কর। |
| min | ইনপুট ফিল্ডে ইনপুটকৃত সর্বনিম্ন মান নির্ধারণ করে। |
| max-length | ইনপুট ফিল্ডে সর্বোচ্চ কতটি ক্যারেক্টার লেখা যাবে তা নির্ধারণ করে। |
| pattern | ইনপুট ফিল্ডের ভ্যালুর জন্য একটি প্যাটার্ন নির্ধারণ করে। |
| readonly | ইনপুট ফিল্ডের ভ্যালু শুধুমাত্র পড়া যাবে। |
| required | ইনপুট ফিল্ডে অবশ্যই ভ্যালু প্রদান করতে হবে। |
| size | ইনপুট ফিল্ডের দৈঘ্য নির্ধারণ করে। |
| step | ইনপুটে নির্দিষ্ট কোন ভ্যালু এটি ব্যবহার করা হয়। |
| value | ইনপুট ফিল্ডের ডিফল্ট ভ্যালু নির্ধারণ করে। |
ইনপুট type:number
ইনপুট ফিল্ডে শুধুমাত্র সংখ্যা ইনপুট নিতে < input type="number" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1669
kt_satt_skill_example_id=1670
ইনপুট type:range
ইনপুট ফিল্ডের ভ্যালুর পরিসীমা দিতে < input type="range" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1671
min, max, step, value এট্রিবিউটগুলো ব্যবহার করে আপনি ইনপুট ফিল্ডের মধ্যে সহজেই সীমাবদ্ধতা সেট করতে পারেন।
ইনপুট type:tel
ইনপুট ফিল্ডে ব্যবহারকারীর কাছ থেকে টেলিফোন নম্বর নিতে < input type="tel" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1672
ইনপুট type:month
বছর এবং মাস ইনপুট নিতে < input type="month" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1673
ইনপুট type:week
বছর এবং সপ্তাহ ইনপুট নিতে < input type="week" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1674
ইনপুট type:date
তারিখ ইনপুট নিতে < input type="date" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1675
আপনি চাইলে তারিখের মধ্যে পরিসীমা যুক্ত করতে পারেনঃ
kt_satt_skill_example_id=1676
ইনপুট type:time
সময় ইনপুট নিতে < input type="time" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1677
ইনপুট type:datetime
ইনপুট ফিল্ডে ব্যবহারকারীকে টাইমজোনের তারিখ ও সময় সিলেক্ট করার অপশন দিতে < input type="datetime" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1678
ইনপুট type:datetime-local
লোকাল তারিখ এবং টাইম-জোনের তথ্য ব্যতিত সময় ইনপুট নিতে < input type="datetime-local" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1679
ইনপুট type:color
রং এর হ্যাক্সা-ডেসিম্যাল ভ্যালু ইনপুট নিতে < input type="color" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1680
ইনপুট type:search
সার্চবক্স হিসেবে ইনপুট নিতে < input type="search" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1681
ইনপুট type:url
ইনপুট ফিল্ডে ব্যবহারকারীর কাছ থেকে URL পেতে < input type="url" > ডিফাইন করতে হয়ঃ
kt_satt_skill_example_id=1682
Read more