এক নজরে এইচটিএমএল লিস্ট সংক্রান্ত ট্যাগসমূহ
এইচটিএমএল আন-অর্ডার লিস্ট
আন-অর্ডার লিস্ট তৈরি করার জন্য < ul > ট্যাগ এবং আনঅর্ডার লিস্টের লিস্ট আইটেম তৈরি করার জন্য < li > ট্যাগ ব্যবহার করা হয়।
আন-অর্ডার লিস্টের লিস্ট আইটেমগুলো ডিফল্টভাবে বুলেট চিহ্ন(ছোট কালো বৃত্ত) দ্বারা চিহ্নিত হয়।
kt_satt_skill_example_id=1410
আন-অর্ডার লিস্টে ব্যবহৃত চিহ্ন
আন-অর্ডার লিস্টে বিভিন্ন ধরনের চিহ্ন যুক্ত করার জন্য সিএসএস list-style-type প্রোপার্টি ব্যবহার করা হয়।
kt_satt_skill_example_id=1411
সার্কেল
kt_satt_skill_example_id=1413
বর্গক্ষেত্র
kt_satt_skill_example_id=1415
স্টাইলবিহীন
kt_satt_skill_example_id=1416
এইচটিএমএল অর্ডার লিস্ট
অর্ডার লিস্ট তৈরি করার জন্য < ol > ট্যাগ এবং অর্ডার লিস্টের লিস্ট আইটেমগুলো তৈরি করার জন্য < li > ট্যাগ ব্যবহার করা হয়।
লিস্ট আইটেমগুলো ডিফল্টভাবে সংখ্যা দ্বারা চিহ্নিত হবে।
kt_satt_skill_example_id=1419
অর্ডার লিস্টকে চিহ্নিত করার বিভিন্ন ধরণসমূহ
< ol > ট্যাগের type এট্রিবিউট দ্বারা লিস্ট আইটেমকে চিহ্নিত করার ধরণসমূহ নির্দিষ্ট করা হয়।
kt_satt_skill_example_id=1420
বড় হাতের ইংরেজি অক্ষর
kt_satt_skill_example_id=1421
ছোট হাতের ইংরেজি অক্ষর
kt_satt_skill_example_id=1422
বড় হাতের রোমান সংখ্যা
kt_satt_skill_example_id=1423
ছোট হাতের রোমান সংখ্যাঃ
kt_satt_skill_example_id=1424
এইচটিএমএল ডেস্ক্রিপশন লিস্ট
ডেস্ক্রিপশন লিস্ট(Description Lists) হলো এমন লিস্ট যার প্রতিটি আইটেমের বর্ণনা দেয়া থাকে।
< dl > ট্যাগের মাধ্যমে ডেস্ক্রিপশন লিস্ট তৈরি করা হয়। < dt > ট্যাগের মাধ্যমে লিস্ট আইটেমকে নির্দিষ্ট করা হয় এবং < dd > ট্যাগের মাধ্যমে ডেস্ক্রিপশন লিস্টের প্রতিটি আইটেমের বর্ণনা দেয়া হয়।
kt_satt_skill_example_id=1425
নেস্টেড(Nested) এইচটিএমএল লিস্ট
এইচটিএমএল লিস্টের মধ্যে পূনরায় লিস্ট ব্যবহার করা যায়। অর্থাৎ একটি লিস্ট আইটেমের জায়গায় আমরা পুরো একটি লিস্ট ব্যবহার করতে পারি। নিচের উদাহরণে বিষয়টি দেখানো হলো।
kt_satt_skill_example_id=1426
![]() | একটি লিস্টের মধ্যে যেকোন এইচটিএমএল এলিমেন্ট রাখা যেতে পারে। যেমন- নতুন লিস্ট, ইমেজ, লিংক ইত্যাদি। |
|---|
আনুভূমিক(Horizontal) লিস্ট
এইচটিএমএল লিস্টকে সিএসএস এর মাধ্যমে বিভিন্নভাবে স্টাইল করা যায়।
ওয়েবপেজের জন্য মেনু তৈরি করার ক্ষেত্রে আনুভূমিক লিস্টের ব্যবহার একটি জনপ্রিয় পদ্ধতি।
মেনু তৈরি করার উদাহরনঃ
kt_satt_skill_example_id=1427
অধ্যায়ের সারাংশ
- আন-অর্ডার লিস্ট তৈরি করার জন্য
< ul >এলিমেন্ট ব্যবহার করা হয়। - লিস্টের আইটেম গুলোকে স্টাইল করার জন্য সিএসএস
list-style-typeপ্রোপার্টি ব্যবহার করা হয়। - অর্ডার লিস্ট তৈরি করার জন্য
< ol >এলিমেন্ট ব্যবহার করা হয়। - লিস্ট আইটেমগুলোকে অন্তর্ভূক্ত করার জন্য
< li >এলিমেন্ট ব্যবহার করা হয়। - ডেস্ক্রিপশন লিস্ট তৈরি করার জন্য
< dl >এলিমেন্ট ব্যবহার করা হয়। - ডেস্ক্রিপশন লিস্টের ডেটাকে বর্ণনা(describe) করার জন্য এইচটিএমএল
< dd >এলিমেন্ট ব্যবহার করা হয়। - একটি লিস্টের মধ্যে অন্য আরেকটি লিস্ট ব্যবহার করাকে নেস্টেড বলা হয়।
- একটি লিস্টের মধ্যে অন্যান্য এইচটিএমএল এলিমেন্টও রাখা যায়।
- লিস্টকে আনুভূমিকভাবে প্রদর্শন করানোর জন্য সিএসএস
float:leftঅথবাdisplay:inlineপ্রোপার্টি ব্যবহার করা হয়।
Read more
