এইচটিএমএল ইনপুট টাইপ (HTML Input Type)

এইচটিএমএল ফর্ম (HTML Form) - এইচটিএমএল (HTML) - Web Development

440

এক নজরে এইচটিএমএল ইনপুট টাইপের ভ্যালু সমুহ

আমাদের টিউটোরিয়ালের এই অংশে আমরা < input > এলিমেন্টের type এট্রিবিউটের ভ্যালু সম্পর্কে জানবো।

ভ্যালুবর্ণনা
textএক লাইনের টেক্সট বক্সের জন্য < input type="text" > ব্যবহার করা হয়।
passwordইনপুট ফিল্ডে পাসওয়ার্ডের জন্য < input type="password" > ব্যবহার করা হয়।
submitফর্মের তথ্য সার্ভারে পাঠানোর জন্য সাবমিট বাটন তৈরি করতে < input type="submit" > ব্যবহার করা হয়।
radioরেডিও বাটন তৈরি করতে < input type="radio" > ব্যবহার করা হয়।
checkboxচেক বক্স তৈরি করার জন্য < input type="checkbox" > ব্যবহার করা হয়।
buttonইনপুট ফিল্ডে ক্লিক যোগ্য বাটন তৈরি করতে < input type="button" > ব্যবহার করা হয়।

ইনপুট type:text

এক লাইনের একটি টেক্সট বক্সের জন্য < input type="text" > ডিফাইন করা হয়ঃ

kt_satt_skill_example_id=1655


ইনপুট type:password

ইনপুট ফিল্ডকে পাসওয়ার্ডের জন্য ব্যবহার করতে < input type="password" > ডিফাইন করা হয়ঃ

kt_satt_skill_example_id=1656

ইনপুট type:submit

ফর্মের তথ্য সমূহ সার্ভার পেজে পাঠানোর জন্য একটি সাবমিট বাটনের প্রয়োজন হয়। আর সাবমিট বাটন তৈরি করতে < input type="submit" > ডিফাইন করা হয়।

সার্ভার পেজটি ইনপুট এলিমেন্টের তথ্য সমূহকে প্রসেসিং অথবা সংরক্ষন করে। ফর্মের action এট্রিবিউট সার্ভার পেজটিকে ডিফাইন করে।

kt_satt_skill_example_id=1657

সাবমিট বাটনে যদি কোনো value দেওয়া না থাকে তবে এটি ডিফল্ট ভাবে Submit নিয়ে নিবেঃ

kt_satt_skill_example_id=1658

ইনপুট type:radio

ইনপুট ফিল্ডকে রেডিও বাটনে রুপান্তর করতে < input type="radio" > ডিফাইন করা হয়। রেডিও বাটনের মাধ্যমে ব্যবহারকারী একাধিক অপশন থেকে একটি বাছাই করতে পারে।

kt_satt_skill_example_id=1659

ইনপুট type:checkbox

ইনপুট ফিল্ডকে চেকবক্সে রুপান্তর করতে < input type="checkbox" > ডিফাইন করা হয়। চেকবক্সের মাধ্যমে ব্যবহারকারী তা ইচ্ছে অনুযায়ী যেকোন অপশন বাছাই করতে পারেঃ

kt_satt_skill_example_id=1660

ইনপুট type:button

একটি ইনপুট ফিল্ডকে ক্লিক যোগ্য বাটনে রুপান্তর করতে < input type="button" > ডিফাইন করা হয়ঃ

kt_satt_skill_example_id=1661

আমরা এইচটিএমএল(৫)-এ যুক্ত নতুন ইনপুট টাইপ ভ্যালু সম্পর্কে পরবর্তী অধ্যায়ে আলোচনা করবো।

Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...