এইচটিএমএল লোকাল স্টোরেজ (HTML LocalStorage)

এইচটিএমএল এপিআই (HTML API) - এইচটিএমএল (HTML) - Web Development

349

লোকাল স্টোরেজের সাহায্যে ওয়েব এপ্লিকেশন ইউজারের ব্রাউজারে ডেটা সংরক্ষণ করতে পারে।

এইচটিএমএল(৫) এর পূর্বে এপ্লিকেশন ডেটা সংরক্ষণের জন্য কুকিজ ব্যবহার করা হতো। কুকিজ ব্যবহারে একটি সাইটের জন্য সর্বোচ্চ ৫ এমবি পর্যন্ত ডেটা স্টোর করা যেত(ব্রাউজারভেদে ভিন্ন হতে পারে)

লোকাল স্টোরেজ ৫ এমবি থেকে অনেক বেশি ডেটা সংরক্ষণ করতে পারে। লোকালস্টোরেজ ডোমেইন এবং প্রোটোকল অনুসারে তৈরি হয়, একই উৎসের সকল পেজ ডেটা সংরক্ষণ এবং স্টোর করতে পারে।


ব্রাউজার সাপোর্ট

বর্তমান সময়ের অধিকাংশ ব্রাউজারেই জিওলোকেশন সাপোর্ট করে। ক্রোম ৪.০, ইন্টারনেট এক্সপ্লোরার ৮.০, ফায়ারফক্স ৩.৫, সাফারি ৪.০ এবং অপেরা ১১.৫ ভার্সন থেকে স্টোরেজ সাপোর্ট করে।


এইচটিএমএল লোকাল স্টোরেজ অবজেক্ট

ক্লায়েন্ট সাইটে ডেটা স্টোর করার জন্য এইচটিএমএল লোকাল স্টোরেজে দুইটি অবজেক্ট রয়েছেঃ

  • window.localStorage - মেয়াদ ছাড়া ডেটা সংরক্ষণ করে
  • window.sessionStorage - একটি সেশনের জন্য ডেটা সংরক্ষণ করে(ব্রাউজারের ট্যাব বন্ধ করলেই ডেটা মুছে ফেলবে)

লোকাল স্টোরেজ ব্যবহারের পূর্বে ব্রাউজার লোকালস্টোরেজ ও সেশনস্টোরেজ সাপোর্ট করে কিনা দেখে নিতে হবেঃ

if (typeof(Storage) !== "undefined") {
    // Code here...
}
   else {
    // Sorry!No Web Storage support...
}

 


localStorage অবজেক্ট

localStorage অবজেক্টে ডেটা সংরক্ষণের পর এটি আপনি সবসময় ব্যবহার করতে পারবেন। ব্রাউজার বন্ধ করে দিলেও ডেটা ডিলেট হবে না। এটি পরবর্তী যেকোন সময় এক্সেস করা যাবে।

kt_satt_skill_example_id=1739

উদাহরণের বর্ণনাঃ

  • লোকালস্টোরেজের name এবং value এর জোড়া তৈরি করুন। যেমনঃ name="lastname" এবং value="Aziz"
  • "lastname" এর ভ্যালু এক্সেস করে id="result" যুক্ত এলিমেন্টে রাখুন।

উপরের উদাহরণটি নিচের মত করেও লেখা যায়ঃ

localStorage.lastname = "Rahman";
document.getElementById("result").innerHTML =
localStorage.lastname;

 

লোকালস্টোরেজের "lastname" আইটেমকে ডিলেট করার পদ্ধতিঃ

localStorage.removeItem("lastname");

 

বিঃদ্রঃ Name/value জোড়া সবসময় স্ট্রিং আকারে স্টোর করা হয়।

নিচে একটি কাউন্টারের সাহায্যে লোকালস্টোরেজের উদাহরণ দেওয়া হলোঃ

উদাহরণ

kt_satt_skill_example_id=1741

sessionStorage অবজেক্ট

sessionStorage অবজেক্ট ব্রাউজারে শুধুমাত্র একটি সেশনের জন্য ডেটা স্টোর করে। এর অর্থ, ব্রাউজারের ট্যাব বন্ধ করে দিলে ডেটাও ডিলেট হয়ে যাবে।

নিচের উদাহরণে একটি কাউন্টারের সাহায্যে সেশনস্টোরেজ বুঝানো হয়েছেঃ

উদাহরণ

kt_satt_skill_example_id=1743

 

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...