গ্লোবাল ইভেন্ট এট্রিবিউট
এইচটিএমএল ইভেন্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের কোড স্বয়ংক্রিয়ভাবে নিজের কার্য সম্পাদন করার ক্ষমতা রাখে এবং এই ইভেন্ট গুলো এইচটিএমএল(৪)-এ যুক্ত করা হয়েছে। প্রোগ্রামিং ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল পেজটি ভিজিট করুন।
উইন্ডো ইভেন্ট এট্রিবিউট
(< body > ট্যাগে নিম্নের ইভেন্ট সমূহ ব্যবহার করা হয়ে থাকেঃ
| এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
|---|---|---|
| onafterprint | script | ডকুমেন্টটি প্রিন্ট করার পর স্ক্রিপ্টটি কাজ করে। |
| onbeforeprint | script | ডকুমেন্টটি প্রিন্ট করার পূর্বে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onbeforeunload | script | ডকুমেন্টটি ত্যাগ করার পূর্বে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onerror | script | কোনো ত্রুটি দেখা দিলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onhashchange | script | URL পরিবর্তন করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onload | script | পেজ লোড সম্পূর্ণ হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onmessage | script | কোনো মেসেজ আসলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onoffline | script | ব্রাউজার অফলাইন হলে স্ক্রিপ্টটি কাজ করা শুরু করে। |
| ononline | script | ব্রাউজার অনলাইন হলে স্ক্রিপ্টটি কাজ করা শুরু করে। |
| onpagehide | script | যখন ব্যবহারকারী এক পেজ থেকে অন্য পেজে যায় তখন স্ক্রিপ্টটি কাজ করে। |
| onpageshow | script | ব্যবহারকারী কোনো পেজে আসলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onpopstate | script | ব্রাউজারের উইন্ডোর হিস্টোরি(History) পরিবর্তন হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onresize | script | ব্রাউজারের উইন্ডোর আকার পরিবর্তন হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onstorage | script | ওয়েব স্টোরেজ এরিয়া হালনাগাদ(update) হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onunload | script | পেজ পুনরায় লোড অথবা উইন্ডো বন্ধ হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
ফর্ম ইভেন্ট
এইচটিএমএল ফরম সাবমিট করা হলে নিম্নের ইভেন্ট সমুহ কাজ করবে। এগুলো সকল এলিমেন্টেই কাজ করে, কিন্তু ফরম এলিমেন্টে এদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ঃ
| এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
|---|---|---|
| onblur | script | ব্যবহারকারীর এলিমেন্ট থেকে ফোকাস সরে গেলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onchange | script | ব্যবহারকারী এলিমেন্টের ভ্যালু পরিবর্তন করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| oncontextmenu | script | ব্যবহারকারী contextmenu ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onfocus | script | ব্যবহারকারী এলিমেন্টে ফোকাস করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| oninput | script | ব্যবহারকারী এলিমেন্টে ইনপুট দেওয়া শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| oninvalid | script | ইনপুট এলিমেণ্টের ভ্যালু অবৈধ হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onreset | script | ফরমের রিসেট বাটনে ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onsearch | script | ব্যবহারকারী সার্চ ফিল্ডে কিছু লিখে এন্টার প্রেস করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onselect | script | ব্যবহারকারী এলিমেন্টে কিছু লেখা সিলেক্ট করলেই স্ক্রিপ্টটি কাজ করে। |
| onsubmit | script | ফরম সাবমিট হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
কীবোর্ড ইভেন্ট
| এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
|---|---|---|
| onkeydown | script | ব্যবহারকারী কীবোর্ডের একটি কী(key) চেপে রাখলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onkeypress | script | ব্যবহারকারী কীবোর্ডের একটি কী(key) চাপলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onkeyup | script | ব্যবহারকারী কীবোর্ডের একটি কী(key) চাপ দেওয়া ছেড়ে দিলে স্ক্রিপ্টটি কাজ করে। |
মাউস ইভেন্ট
| এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
|---|---|---|
| onclick | script | এলিমেন্টে ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| ondblclick | script | এলিমেন্টে একত্রে দুইবার ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| ondrag | script | এলিমেন্টকে ড্রাগ(drag) করা হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| ondragend | script | এলিমেন্টকে ড্রাগ(drag) করা সম্পূর্ণ হলে স্ক্রিপ্টটি কাজ করবে। |
| ondragenter | script | এলিমেন্টকে ড্রাগ(drag) করে একটি নির্দিষ্ট টার্গেটে ড্রপ(drop) করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| ondragleave | script | এলিমেন্টকে বৈধ লক্ষ্যে ড্রপ(drop) করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| ondragover | script | এলিমেন্টকে ড্রাগ(drag) করে বৈধ লক্ষ্যে ড্রপ(drop) করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| ondragstart | script | এলিমেন্টকে ড্রাগ(drag) করা শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| ondrop | script | এলিমেন্টকে ড্রাগ(drag) করার পর ড্রপ(drop) করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onmousedown | script | মাউস বাটনে ক্লিক অবস্থায় স্ক্রিপ্টটি কাজ করে। |
| onmousemove | script | এলিমেন্টের উপর মাউস পয়েন্টারটি চলন্ত অবস্থায় থাকলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onmouseout | script | এলিমেন্টের উপর থেকে মাউস পয়েন্টারটি সরিয়ে নিলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onmouseover | script | এলিমেন্টের উপর মাউস পয়েন্টারটি নিলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onmouseup | script | এলিমেন্টের উপর মাউসের বাটন ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onscroll | script | এলিমেন্টের স্ক্রলবার স্ক্রল(scroll) করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onwheel | script | এলিমেন্টের উপর মাউসের স্ক্রল বাটনটি উপর-নিচে ঘুরালে স্ক্রিপ্টটি কাজ করে। |
ক্লিপবোর্ড ইভেন্ট
| এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা | |
|---|---|---|---|
| oncopy | script | ||
| ব্যবহারকারী এলিমেন্টের কন্টেন্টকে কপি(Copy) করলে স্ক্রিপ্টটি কাজ করে। | oncut | script | ব্যবহারকারী এলিমেন্টের কন্টেন্টকে কাট(Cut) করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onpaste | script | ব্যবহারকারী এলিমেন্টের কন্টেন্টকে পেস্ট(paste) করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
মিডিয়া ইভেন্ট
| এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
|---|---|---|
| onabort | script | মিডিয়া ফাইল বন্ধ করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| oncanplay | script | কোনো মিডিয়া ফাইল চালু করার জন্য প্রস্তুত হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| oncanplaythrough | script | কোন ধরনের বাফারিং অথবা বাধা ব্যাতিত মিডিয়া ফাইলটি চলা শেষ করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| oncuechange | script | মিডিয়ার <track> এলিমেন্টের সূত্র(formula) পরিবর্তন হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| ondurationchange | script | মিডিয়ার স্থায়ীত্ব পরিবর্তন হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onemptied | script | অপ্রত্যাশিতভাবে সংযোগ বিচ্ছিন্নের করনে হঠাৎ করে ফাইলটি পাওয়া না গেলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onended | script | যখন মিডিয়াটি চলতে চলতে এর শেষ পর্যায়ে চলে আসে তখন স্ক্রিপ্টটি কাজ করে। সাধারনত মিডিয়া ফাইলের শেষে কোনো বার্তা দেওয়ার জন্য এই ইভেন্টটি খুবই গুরুত্বপূর্ণ। |
| onerror | script | ফাইল লোড হওয়ার সময় কোনো ত্রুটি ঘটলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onloadeddata | script | মিডিয়ার তথ্য লোড সম্পূর্ণ হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onloadedmetadata | script | মাত্রা এবং সময়কালের মত মেটা(meta) ডাটা লোড সম্পূর্ণ হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onloadstart | script | কোন কিছু লোড হওয়ার পূর্বে ফাইল লোড হওয়া শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onpause | script | মিডীয়াটি ব্যবহারকারী অথবা স্বয়ংক্রিয়ভাবে থামলে(pause) স্ক্রিপ্টটি কাজ করে। |
| onplay | script | মিডিয়াটি প্লে করার জন্য প্রস্তুত হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onplaying | script | মিডিয়াটি প্লে হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onprogress | script | ব্রাউজার মিডিয়ার তথ্য পাওয়ার প্রক্রিয়াধীন অবস্থায় স্ক্রিপ্টটি কাজ করে। |
| onratechange | script | প্রতিবার মিডিয়ার চলার গতি পরিবর্তন করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onseeked | script | মিডিয়া ফাইলটির চলার অবস্থান পরিবর্তন সম্পন্ন হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onseeking | script | মিডিয়া ফাইলটির চলার অবস্থান পরিবর্তন শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onstalled | script | কোনো কারণে ব্রাউজার মিডিয়া ফাইলটির তথ্য অক্ষম হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onsuspend | script | মিডিয়াটি সম্পূর্ণ লোড হওয়ার পূর্বে লোডিং কোনো কারনে ব্যার্থ হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| ontimeupdate | script | ব্যবহারকারী মিডিয়ার চলার অবস্থান পরিবর্তন করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onvolumechange | script | ব্যবহারকারী মিডিয়ার ভলিয়ম(volume) পরিবর্তন করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onwaiting | script | মিডিয়াটি লোডিং-এর জন্য থামলে(pauses) স্ক্রিপ্টটি কাজ করে। |
পরামর্শঃ মিডিয়া ইভেন্ট সম্পর্কে আরো জানতে আমাদের এইচটিএমএল অডিও এবং ভিডিও ডোম রেফারেন্স দেখুন।
বিবিধ ইভেন্ট
| এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
|---|---|---|
| onerror | script | বাহিরের কোন ফাইল লোড করার সময় ত্রুটি ঘটলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| onshow | script | কোনো menu এলিমেন্ট contextmenu হিসেবে দেখানো হলে স্ক্রিপ্টটি কাজ করে। |
| ontoggle | script | ব্যবহারকারী < details > এলিমেন্টকে চালু অথবা বন্ধ করলে স্ক্রিপ্টটি কাজ করে। |
Content added By
Read more