এইচটিএমএল ট্যাগ রেফারেন্স (HTML Tag Reference)

এইচটিএমএল রেফারেন্স(HTML Reference) - এইচটিএমএল (HTML) - Web Development

1k

বর্ণের ক্রমানুসারে এইচটিএমএল ট্যাগ

ট্যাগবর্ণনা
< !--...-- >এটা দ্বারা কমেন্ট বুঝায়। অর্থাৎ এই ট্যাগ দিয়ে কমেন্ট করা হয়।
< !DOCTYPE > ডকুমেন্ট এর টাইপ বুঝায়। এটি এইচটিএমএলের কোনো ট্যাগ নয়। এটি ওয়েব ব্রাউজারের জন্য একটি নির্দেশনা মাত্র
< a ><a> ট্যাগ দ্বারা হাইপারলিংক (hyperlink) বুঝায়, যেটি এক পেজ থেকে অন্য পেজে লিংক করতে ব্যবহার হয়।
<a> এলিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ন এট্রিবিউট হচ্ছে href এট্রিবিউট যেটি লিংকের গন্তব্য নির্দেশ করে।
< abbr >এটা দ্বারা কোন একটি শব্দ গুচ্ছের সংক্ষিপ্তরুপ বুঝায়।
 < address >একটি ডকুমেন্ট এর লেখকের/মালিক এর যোগাযোগের তথ্য বুঝানোর জন্য ব্যবহার করা হয়।
< area >ইমেজ ম্যাপ এর ভিতর একটি এরিয়াকে নির্দেশ করে ।
< article >আর্টিকেল এর জন্য ব্যবহার করা হয়।
< audio >সাউন্ড কন্টেন্ট এর জন্য ব্যবহার করা হয়। সাধারনত অডিও যুক্ত করা হয়।
< b >টেক্সট কে বোল্ড(bold) করার জন্য ব্যবহার করা হয়।
< base >ওয়েব পেজে ব্যবহারকৃত সকল লিংকের URLs এবং টার্গেট নির্ধারণ করে।
< bdi >একটি টেক্সটকে বিচ্ছিন্ন বা আলাদা করার জন্য ব্যবহার করা হয়।
< bdo >বর্তমান টেক্সট ডিরেকশনকে ওভাররাইট করার জন্য ব্যবহার করা হয়।
< blockquote >অন্য সেকশন থেকে ব্লককোডের সেকশনকে আলাদা করে।
< body >ডকুমেন্টের বডি কে বুঝায়।একটি এইচটিএমএল ডকুমেন্টের সব কন্টেন্টগুলোই <body> এলিমেন্টের মধ্যে থাকে
 <br ><br> ট্যাগের মাধ্যমে এক লাইনের ব্রেক নেওয়া হয়। অর্থাৎ <br> ব্যবহার করলে ওইখান থেকে লাইন ব্রেক করে পরের লাইনে চলে যাবে।
< button >ক্লিক করা যায় এমন বাটন তৈরী করতে ব্যবহার করা হয়।
< canvas >স্ক্রিপ্ট ব্যাবহার করে গ্রাফিক্স আঁকতে <canvas>ট্যাগ ব্যাবহার করা হয়।
< caption ><caption> ট্যাগ শিরোনামের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ টেবিলের শিরোনাম দেয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।
 < cite >কোন একটি কাজের টাইটেল(title) এর জন্য ব্যবহার করা হয়।
< code ><code> ট্যাগ দ্বারা কম্পিউটার কোডের একটি অংশকে বুঝায়।
< col >একটি <colgroup> এলিমেন্টের প্রতিটি কলামের জন্য কলাম প্রোপার্টি ব্যবহার করা হয়।
< colgroup >টেবিলের এক বা একাধিক কলামকে সাজানোর জন্য ব্যাবহার করা হয়।
< datalist >ইনপুট এলিমেন্টের জন্য কিছু পূর্বনির্ধারিত অপশনের একটি লিস্ট উল্লেখ করে।
< dd >বর্ণনামূলক লিস্টের ব্যাখ্যা/বিবরন বর্ণনা করার জন্য ব্যাবহার করা হয়।
< del >ডকুমেন্ট থেকে ডিলেট হয়ে গেছে এরকম টেক্সটকে বুঝাইয় অথবা টেক্সট আপডেট অথবা পরিবর্তন দেখানোর জন্য ব্যবহার করা হয়।
< details >কিছু অতিরিক্ত তথ্যকে নির্দেশ করে, যেটা চাইলে একজন ব্যবহারকারী ভিউ অথবা হাইড করতে পারে।
< dfn >একটি টার্মের উদাহরণকে তুলে ধরতে সাহায্য করে।
< dialog >একটি ডায়ালগ বক্স অথবা ডায়ালগ উইন্ডোকে বুঝানোর জন্য ব্যবহার করা হয়।
< div >ডকুমেন্টের মধ্যে একটি division বা একটি section নির্দেশ করে করে।
< dl >লিস্ট আইটেমের বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়।
 < dt >বর্ণনামূলক লিস্টের নাম অথবা শর্ত নির্ধারন করার জন্য ব্যবহার করা হয়।
< em >টেক্সট এম্পাসাইজ করার জন্য ব্যবহার করা হয়। টেক্সট ইতালিক আকারে প্রদর্শিত হয়
< embed >এক্সটার্নাল এপ্লিকেশন ফ্লাশ এনিমেশন ফাইল,ইমেজ,ভিডিও,ইঊটিউব ভিডিও অথবা ইন্টারেক্টিভ বিষয়বস্তু(একটি প্লাগ-ইন) নির্ধারণ করে।
< fieldset >ফরম এর মধ্যে গ্রুপ সম্পর্কিত এলিমেন্ট তৈরিতে ব্যবহার হয়। এবং এলিমেন্টের চারদিকে একটি বক্স তৈরি করে।
< figcaption ><figure> এলিমেন্টের শিরোনামকে বুঝানোর জন্য ব্যবহার করা হয়।
< figure >স্বয়ংসম্পূর্ন কন্টেন্ট যেমন কোন কিছুর ব্যাখ্যা , ডায়াগ্রাম, ছবি, কোডের লিস্ট ইত্যাদি নির্দেশ করে।
< footer >একটি ডকুমেন্ট অথবা সেকশনের ফুটার(footer)নির্দেশ করে।
< form >ব্যবহারকারীর তথ্য ইনপুট নেয়ার জন্য একটি এইচটিএমএল ফরম তৈরী করতে ব্যবহার করা হয়।
< h1 > থেকে < h6 >এইচটিএমএল এর হেডিং/শিরোনামের জন্য ব্যবহার করা হয়।
< head >একটি ডকুমেন্টের কিছু তথ্যকে নির্দেশ করে।
< header >একটি ডকুমেন্ট বা সেকশনের শিরোনাম(header) এর জন্য ব্যবহার করা হয়।
< hr >কোন একটি কন্টেন্টের পরে হরিজন্টাল রেখা টানার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়।
< html >একটি এইচটিএমএল ডকুমেন্টের মূল ট্যাগ এর জন্য ব্যবহার করা হয়। এটি অন্যান্য সকল এইচটিএমএল এলিমেন্টের ধারক।
< i >টেক্সট এর নির্দিষ্ট অংশ ইতালিক(italic) আকারে প্রদর্শিত হয়।
< iframe > একটি ইনলাইন ফ্রেম এর জন্য ব্যবহার করা হয়।ডকুমেন্টের মধ্যে আরেকটি ডকুমেন্ট বসানোর জন্য ব্যবহার করা হয়।
< img >ইমেজ অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহার করা হয়।
< input >একটি ইনপুট ফিল্ড নির্দিষ্ট করে যেখানে ব্যবহারকারী তথ্য প্রবেশ করতে পারে।
< ins >ডকুমেন্টে নতুন টেক্সট যুক্ত করতে ব্যবহার করা হয়।
< kbd >কী-বোর্ড ইনপুট এর জন্য ব্যবহার করা হয়।
< keygen >ফর্মের মধ্যে key-pair জেনারেটর ফিল্ড এর জন্য ব্যবহার করা হয়।
< label ><input> এলিমেন্ট এর লেভেলকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়।
< legend ><fieldset> এলিমেন্টের ক্যাপশন নির্দেশ করতে ব্যবহার করা হয়।
< li >লিস্ট আইটেমের লিস্ট নির্ধারন করার জন্য ব্যবহার করা হয়।
< link >কোন ডকুমেন্ট এবং অন্য কোন external রিসোর্সের সাথে সম্পর্ক বু্ঝায়। (স্টাইল সীট লিংক করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়)
< main >একটি ডকুমেন্ট একটি ডকুমেন্টের মূল বিষয়বস্তু উল্লেখ করে।
< map >ক্লাইন্ট-সাইডের ইমেজ-ম্যাপ এর জন্য ব্যবহার করা হয়।
< mark >মার্ক বা হাইলাইট করার জন্য ব্যবহার করা হয়।
< menu >কমান্ডের লিস্ট বা মেনু তৈরী করার জন্য ব্যবহার করা হয়।
< menuitem >এটি দ্বারা কমান্ড/মেনু আইটেমকে বুঝায়, যা ইউজার পপ-আপ মেনু থেকে খোচা(invoke)/কল করতে পারে।
< meta >এটি একটি ডকুমেন্টের মেটাডাটার জন্য ব্যবহার করা হয়।
< meter >কোন কিছুর পরিমাপ বুঝানোর জন্য,<meter>ট্যাগ ব্যবহার করা হয়।
< nav > নেভিগেশন লিংক এর জন্য ব্যবহার করা হয়।
< noscript >যে সকল ব্রাউজারে স্ক্রিপ্ট সক্রিয় নয়, সেসকল ব্রাউজারে <noscript> ট্যাগ বিকল্প কন্টেন্ট হিসাবে কাজ করে।
< object >ডকুমেন্টের মধ্যে একটি এম্বেডেড অবজেক্ট নির্ধারন করে।
< ol >ordered লিস্ট এর জন্য ব্যবহার করা হয়।
< optgroup >গ্রুপ সম্পর্কিত অপশনগুলো ড্রপ- ডাউন লিস্টে দেখানোর জন্য ব্যবহার করা হয়।
< option >একটি ড্রপ-ডাউন লিস্টের এক বা একাধিক অপশন এর জন্য ব্যবহার করা হয়।
< output >ফলাফল দেখাতে ব্যবহার করা হয়।
< p >প্যারাগ্রাফ এর জন্য ব্যবহার করা হয়।
< param >প্লাগইন এম্বেড করার জন্য প্যারামিটার নির্ধারণ করতে ব্যবহার করা হয়।
< pre >আগে থেকেই ফরম্যাট করা টেক্সট এর জন্য ব্যবহার করা হয়।
< progress >কোন টাস্ক বা কাজের প্রোগ্রেস/সফলতা/অগ্রগতিকে বুঝায়।
< q >একটি ছোট উদ্ধৃতি বুঝায়।
< rp >যেসকল ব্রাউজারে ruby টীকা সাপোর্ট করে না সেখানে কি দেখাতে হবে তার নির্দেশনা দেয়।
 < rt >পূর্ব এশিয়ান অক্ষর গুলোর ব্যখ্যা করার জন্য ব্যবহার করা হয়।
< ruby >ruby টীকা(পূর্ব এশিয়ার টাইপোগ্রাফীর) এর জন্য ব্যবহার করা হয়।
< s >পরিবর্তন বা মুছে ফেলার মত লেখা নির্দেশ করার জন্য ব্যাবহার করা হত। বর্তমানে এটি ব্যাবহার করা হয় না এর পরিবর্তে del ট্যাগ ব্যবহার করুন।
< samp >কম্পিউটার প্রোগ্রাম থেকে সাধারন আউটপুট এর জন্য ব্যবহৃত হয়।
< script >ক্লাইন্ট-সাইড স্ক্রিপ্ট (জাভাস্ক্রিপ্ট) উল্লেখ করতে ব্যবহৃত হয়।
< section >ডকুমেন্টের সেকশন নির্দেশ করে যেমনঃ অধ্যায়, হেডার, ফুটার অথবা ডকুমেন্টের যেকোনো সেকশন ।
< select >সাধারনত ড্রপ-ডাউন লিস্টের জন্য ব্যবহৃত হয়।
< small >টেক্সটের আকার ছোট করার জন্য ব্যবহার করা হয়।
< source >মিডিয়া এলিমেন্টে একাধিক মিডিয়া রিসোর্সের জন্য ব্যবহার করা হয়(<video> এবং <audio>)
< span >লেখার বা ডকুমেন্টের নির্দিষ্ট অংশে আলাদা স্টাইল দেয়ার জন্য ব্যবহার করা হয়।
< strong ><strong> ট্যাগ দ্বারা টেক্সট এর গুরুত্ব বুঝায়।
< style >একটি ডকুমেন্টের স্টাইল করার জন্য ব্যবহার করা হয়।
< sub >সাবস্ক্রিপ্ট টেক্সটের জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়।
< summary ><details>এলিমেন্টকে সংক্ষিপ্ত আকারে দেখানোর জন্য <summary> ব্যবহার করা হয়
< sup >সুপারস্ক্রিপ্ট টেক্সট এর জন্য ব্যবহার করা হয়।
< table ><table> তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করা হয়।
< tbody >টেবিলের বডি কন্টেন্টগুলোকে গ্রুপ করার জন্য ব্যবহার করা হয়।
< td >td দ্বারা টেবিল ডাটাকে বুঝায়। অর্থাৎ টেবিলের মধ্যে যে কন্টেন্টগুলো লিখা হয় তাই টেবিল ডাটা।
< textarea >ইনপুট এর ভেতর এক বা একাধিক-লাইনকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়।
< tfoot >টেবিল এর গ্রুপ ফুটারে কন্টেন্ট যোগ করার জন্য ব্যবহার করা হয়।
< th >টেবিলে শিরোনাম(header) লিখার জন্য এটি ব্যবহার করা হয়।
< thead >টেবিল এর গ্রুপ হেডার কন্টেন্ট যোগ করার জন্য ব্যবহার করা হয়।
< time >তারিখ/সময় বুঝানোর জন্য <time> ব্যবহার করা হয়।
< title >কোন একটি ডকুমেন্টের title নাম দেয়ার জন্য <title> ট্যাগ ব্যবহার করা হয়।
< tr >টেবিলের সারি বানানোর জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়।
< track >মিডিয়া এলিমেন্টের জন্য টেক্সট ট্র্যাক নির্দিষ্ট করতে ব্যবহার করা হয় (<ভিডিও> এবং< অডিও >)।
< u >একটি সাধারন টেক্সট এর নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য ব্যাবহার করা হয়।
< ul >আনঅর্ডার(বুলেট) লিস্টের জন্য ব্যবহার করা হয়।
< var >ভেরিয়েবল কে বুঝাতে ব্যবহার করা হয়।
< video >এই ট্যাগের মাধ্যমে ভিডিও এ্যাড করা হয়।
< wbr >উপযুক্ত স্থানে লাইন ব্রেক করতে ব্যবহার করা হয়।
Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...