এইচটিএমএল হেডিং (HTML Heading)

এইচটিএমএল ব্যাসিক (HTML Basic) - এইচটিএমএল (HTML) - Web Development

764

এক নজরে এইচটিএমএল হেড ও হেডিং এলিমেন্ট

ট্যাগবিবরণ
< head >সকল হেড এলিমেন্টের একটি ধারক। যেমন- title, script, style, meta, link ইত্যাদি এলিমেন্টের ধারক এলিমেন্ট।

< h1 > - 

< h6 >

এইচটিএমএল হেডিং লেখার জন্য ব্যবহার করা হয়।

<head> এলিমেন্ট

এইচটিএমএল < head > এলিমেন্টের সাথে হেডিং বা শিরোনামের কোন সম্পর্ক নেই।

< head > এলিমেন্ট মেটাডেটা রাখার জন্য একটি কন্টেইনার। এইচটিএমএল মেটাডেটা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট সম্পর্কে তথ্য। মেটাডেটা ব্রাউজারে প্রদর্শিত হয় না।

< head > এলিমেন্টটি < html > ট্যাগের পরে এবং < body > ট্যাগের পূর্বে লেখা হয়ঃ

kt_satt_skill_example_id=1372


এইচটিএমএল হেডিং

< h1 > থেকে < h6 > ট্যাগ দ্বারা এইচটিএমএলে হেডিং বা শিরোনাম তৈরি করা হয়।

< h1 > দ্বারা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হেডিং এবং < h6 > দ্বারা সর্বনিম্ন গুরুত্বপূর্ণ হেডিং বুঝায়।

সিএসএস ব্যবহার করে আপনি অন্যান্য এলিমেন্ট এর ন্যায় হেডিংয়েরও ফন্ট সাইজ পরিবর্তন করতে পারেন।

kt_satt_skill_example_id=1373

হেডিংয়ের গুরুত্ব

সার্চ ইঞ্জিন হেডিং ব্যবহার করে আপনার ওয়েব পেজের গঠন এবং কন্টেন্টকে ইনডেক্সিং করে।

ডকুমেন্টের গঠন মার্জিত করার জন্য হেডিং এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।


অধ্যায়ের সারাংশ

  1. এইচটিএমএল < head > এলিমেন্ট মেটাডেটা সংক্রান্ত অন্যান্য এলিমেন্ট ধারণ করে।
  2. এইচটিএমএল ডকুমেন্টের হেডিং তৈরি করার জন্য < h1 > থেকে < h6 > এলিমেন্টগুলো ব্যবহার করা হয়।

 

Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...