এক নজরে এইচটিএমএল Quotation এবং Citation এলিমেন্ট
< abbr > এলিমেন্ট
এইচটিএমএল < abbr > এলিমেন্ট কোন একটি সংক্ষিপ্ত শব্দ বা ঐ শব্দের বিবরণ ধারন করে।
শব্দ সংক্ষেপ(abbreviation) ব্রাউজার, সার্চ-ইঞ্জিন ও অনুবাদকারী সফটওয়্যারকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
kt_satt_skill_example_id=1388
< address > এলিমেন্ট
এইচটিএমএল < address > এলিমেন্টের মাধ্যমে কোন একটি ডকুমেন্ট অথবা আর্টিকেলের লেখকের তথ্য লেখার জন্য ব্যবহার করা হয়।
< address > এলিমেন্টটি সাধারণত ইটালিক স্টাইলে দেখানো হয়। বেশিরভাগ ব্রাউজার এই এলিমেন্টের আগে ও পরে একটি করে লাইন ব্রেক নেয়।
kt_satt_skill_example_id=1389
< bdo > এলিমেন্ট
টেক্সট ডিরেকশন পরিবর্তন করা জন্য < bdo > এলিমেন্ট ব্যবহার করা হয়।
kt_satt_skill_example_id=1390
< blockquote > এলিমেন্ট
< blockquote > এলিমেন্টের মাধ্যমে ভিন্ন কোন সোর্স থেকে আনা তথ্যকে উদ্ধৃতি চিহ্নের মাধ্যমে প্রদর্শন করানো হয়।
ওয়েবপেজে প্রদর্শনের সময় ব্রাউজার < blockquote > এলিমেন্টকে সাধারণত খাঁজ(indent) আকারে প্রদর্শন করে।
kt_satt_skill_example_id=1391
< cite > এলিমেন্ট
কোন একটি কাজের টাইটেল নির্ধারণ করার জন্য < cite > এলিমেন্টটি ব্যবহার করা হয়।
ব্রাউজার < cite > এলিমেন্টকে ইটালিক স্টাইলে দেখায়।
kt_satt_skill_example_id=1392
< q > এলিমেন্ট
এইচটিএমএল < q > এলিমেন্টের মাধ্যমে সাধারণত ছোট আকারের উদ্ধৃতি দেখানো হয়।
kt_satt_skill_example_id=1393
অধ্যায়ের সারাংশ
- সংক্ষিপ্ত শব্দের বিবরণ রাখার জন্য এইচটিএমএল
< abbr >এলিমেন্ট ব্যবহার করা হয়। - ব্যক্তিগত তথ্য প্রদর্শনের জন্য এইচটিএমএল
< address >এলিমেন্ট ব্যবহার করা হয়। - টেক্সটের ডিরেকশন সেট করার জন্য এইচটিএমএল
< bdo >এলিমেন্ট ব্যবহার করা হয়। - ভিন্ন সোর্সের তথ্যকে কোটেশনের মধ্যে রাখার জন্য এইচটিএমএল
< blockquote >এলিমেন্ট ব্যবহার করা হয়। - কোন কাজের টাইটেল সেট করার জন্য এইচটিএমএল
< cite >এলিমেন্ট ব্যবহার করা হয়। - টেক্সটকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখার জন্য এইচটিএমএল
< q >এলিমেন্ট ব্যবহার করা হয়।
Read more