এইচটিএমএল টেবিল (HTML Table)

এইচটিএমএল ব্যাসিক (HTML Basic) - এইচটিএমএল (HTML) - Web Development

4k

এক নজরে এইচটিএমএল টেবিল ট্যাগসমূহ

নিম্নে এইচটিএমএল এর সাথে সিএসএস ব্যবহার করে একটি আকর্ষণীয় টেবিল তৈরি করে দেখানো হলোঃ

kt_satt_skill_example_id=1400


এইচটিএমএল টেবিল তৈরি

এইচটিএমএল টেবিল তৈরি করার জন্য < table > ট্যাগ ব্যবহার করা হয়।

< tr > ট্যাগের মাধ্যমে টেবিলের সারি(row) এবং < th > ট্যাগের মাধ্যমে টেবিলের হেডিং নির্ধারণ করা হয়। ডিফল্টভাবে হেডিংগুলো বোল্ড হয় এবং টেক্সটগুলো টেবিল সেলের মাঝখানে থাকে।

< td > ট্যাগের মাধ্যমে টেবিলের ডেটা বা তথ্যগুলো টেবিলের মধ্যে যোগ করা হয়। < td > ট্যাগ এর সংখ্যা যত বাড়বে টেবিলের কলাম সংখ্যাও তত বাড়বে।

kt_satt_skill_example_id=1401


এইচটিএমএল টেবিলের বর্ডার কলাপ্স করা

টেবিলের বর্ডারগুলোকে একত্রিত করে একটি বর্ডারে রুপান্তর করার জন্য সিএসএস border-collapse প্রোপার্টি ব্যবহার করা হয়।

kt_satt_skill_example_id=1402


এইচটিএমএল টেবিল সেল(Cell)-এ প্যাডিং যুক্ত করা

সেল প্যাডিং বলতে সেলের কন্টেন্ট এবং এর বর্ডারের মধ্যবর্তী ফাঁকা অংশকে বু্ঝায়।

আপনি যদি প্যাডিং সেট না করেন তাহলে টেবিলের সেলগুলো প্যাডিং ছাড়াই প্রদর্শিত হবে।

সেলে প্যাডিং যুক্ত করার জন্য সিএসএস padding প্রোপার্টিটি ব্যবহার করুন।

kt_satt_skill_example_id=1403


এইচটিএমএল টেবিলে বর্ডার স্পেস যুক্ত করা

বর্ডার স্পেস বলতে টেবিলের সেলগুলোর মধ্যকার দূরুত্বকে বুঝায়।

টেবিলে বর্ডার স্পেস সেট করার জন্য সিএসএস border-spacing প্রোপার্টি ব্যবহার করুন।

kt_satt_skill_example_id=1404


 

এইচটিএমএল টেবিলে একাধিক কলামযুক্ত সেল

একাধিক কলামযুক্ত সেল তৈরি করার জন্য colspan এট্রিবিউট ব্যবহার করা হয়।

kt_satt_skill_example_id=1405


এইচটিএমএল টেবিলে একাধিক সারিযুক্ত সেল

একাধিক সারিযুক্ত টেবিল সেল তৈরি করার জন্য rowspan এট্রিবিউট ব্যবহার করা হয়।

kt_satt_skill_example_id=1406


এইচটিএমএল টেবিলে ক্যাপশন যুক্ত করা

এইচটিএমএল টেবিলে ক্যাপশন যুক্ত করার জন্য < caption > ট্যাগ ব্যবহার করা হয়।

kt_satt_skill_example_id=1407


অধ্যায়ের সারাংশ

  1. টেবিল তৈরি করার জন্য এইচটিএমএল < table > এলিমেন্ট ব্যবহার করা হয়।
  2. টেবিলের সারি তৈরি করার জন্য এইচটিএমএল < tr > এলিমেন্ট ব্যবহার করা হয়।
  3. টেবিলে ডেটা যোগ করার জন্য এইচটিএমএল < td > এলিমেন্ট ব্যবহার করা হয়।
  4. টেবিলের হেডিং তৈরি করার জন্য এইচটিএমএল < th > এলিমেন্ট ব্যবহার করা হয়।
  5. টেবিলের ক্যাপশন সেট করার জন্য এইচটিএমএল < caption > এলিমেন্ট ব্যবহার করা হয়।
  6. টেবিলের বর্ডার সেট করার জন্য সিএসএস border প্রোপার্টি ব্যবহার করা হয়।
  7. টেবিলের সেলগুলোর বর্ডারকে একত্রিত করার জন্য সিএসএস border-collapse প্রোপার্টি ব্যবহার করা হয়।
  8. সেলগুলোর মধ্যে প্যাডিং যুক্ত করার জন্য সিএসএস padding প্রোপার্টি ব্যবহার করা হয়।
  9. সেলের টেক্সট এলাইন সেট করার জন্য সিএসএস text-align প্রোপার্টি ব্যবহার করা হয়।
  10. সেলগুলোর মধ্যে স্পেস সেট করার জন্য সিএসএস border-spacing প্রোপার্টি ব্যবহার করা হয়।
  11. একাধিক কলামযুক্ত সেল তৈরি করার জন্য colspan এট্রিবিউট ব্যবহার করা হয়।
  12. একাধিক সারিযুক্ত সেল তৈরি করার জন্য rowspan এট্রিবিউট ব্যবহার করা হয়।
Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...