এইচটিএমএল গ্রুপিং ট্যাগ
| ট্যাগ | বিবরণ |
|---|---|
| < div > | ডকুমেন্টের মধ্যে সেকশন তৈরি করে(ব্লক-লেভেল) |
| < span > | ডকুমেন্টের মধ্যে সেকশন তৈরি করে(ইনলাইন) |
ইনলাইন এলিমেন্ট (Inline Element)
ইনলাইন এলিমেন্ট শুরু হতে কোন নতুন লাইনের প্রয়োজন হয় না এবং এই এলিমেন্টটি শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী প্রস্থ দখল করবে।
প্যারাগ্রাফ এলিমেন্টের ভিতরে < span > একটি ইনলাইন এলিমেন্ট।
ইনলাইন এলিমেন্টের উদাহরনঃ
< span >(Span এলিমেন্ট)< a >(Anchor এলিমেন্ট)< img >(ইমেজ এলিমেন্ট)
ব্লক-লেভেল এলিমেন্ট
ব্লক-লেভেল এলিমেন্ট সর্বদা একটি নতুন লাইন থেকে শুরু হয় এবং ঐ লাইনের সম্পূর্ন প্রস্থ দখল করে নেয়(বাম থেকে ডানে যতটু্কু প্রসারিত হতে পারে)।
< div > একটি ব্লক-লেভেল এলিমেন্ট
ব্লক-লেভেল এলিমেন্টের উদাহরনঃ
< div >(div এলিমেন্ট)< h1 >-< h6 >(হেডিং এলিমেন্ট)< p >(প্যারাগ্রাফ এলিমেন্ট)< form >(ফর্ম এলিমেন্ট)
<span> এলিমেন্ট
< span > একটি ইনলাইন এলিমেন্ট যা প্রায়ই স্বল্প পরিমানে কিছু টেক্সট রাখার জন্য ব্যবহার করা হয়।
< span > এলিমেন্টের নিজস্ব প্রয়োজনীয় কোন এট্রিবিউট নেই কিন্তু সাধারানভাবে style এবং class এট্রিবিউট ব্যবহার হয়।
এইচটিএমএল এলিমেন্টের নির্দিষ্ট একটি টেক্সটকে ভিন্ন ভাবে স্টাইল করার জন্য < span > এলিমেন্ট ব্যবহার করা হয়ঃ
kt_satt_skill_example_id=1486
< div > এলিমেন্ট
< div > এলিমেন্টটি একটি ব্লক-লেভেল এলিমেন্ট, যা অন্য এইচটিএমএল এলিমেন্টের কন্টেইনার হিসাবে ব্যবহার করা হয়।
এইচটিএমএল ডকুমেন্টের নির্দিষ্ট ব্লকে ভিন্ন স্টাইল করার জন্য < div > এলিমেন্ট ব্যবহার করা হয়ঃ
kt_satt_skill_example_id=1489
অধ্যায়ের সারাংশ
- এইচটিএমএল ব্লক লেভেল এলিমেন্টগুলো তার ডানপাশের সম্পূর্ন প্রস্থ ধারণ করে
- এইচটিএমএল ইনলাইন এলিমেন্ট শুধুমাত্র তার নির্দিষ্ট প্রস্থ ধারণ করে
- এইচটিএমএল ব্লক এবং ইনলাইন এলিমেন্টগুলোকে
styleএট্রিবিউট,classওidএট্রিবিউট ব্যবহার করে স্টাইল করা যায়
Read more