এক নজরে এইচটিএমএল ইনপুট টাইপের ভ্যালু সমুহ
আমাদের টিউটোরিয়ালের এই অংশে আমরা < input > এলিমেন্টের type এট্রিবিউটের ভ্যালু সম্পর্কে জানবো।
| ভ্যালু | বর্ণনা |
|---|---|
| text | এক লাইনের টেক্সট বক্সের জন্য < input type="text" > ব্যবহার করা হয়। |
| password | ইনপুট ফিল্ডে পাসওয়ার্ডের জন্য < input type="password" > ব্যবহার করা হয়। |
| submit | ফর্মের তথ্য সার্ভারে পাঠানোর জন্য সাবমিট বাটন তৈরি করতে < input type="submit" > ব্যবহার করা হয়। |
| radio | রেডিও বাটন তৈরি করতে < input type="radio" > ব্যবহার করা হয়। |
| checkbox | চেক বক্স তৈরি করার জন্য < input type="checkbox" > ব্যবহার করা হয়। |
| button | ইনপুট ফিল্ডে ক্লিক যোগ্য বাটন তৈরি করতে < input type="button" > ব্যবহার করা হয়। |
ইনপুট type:text
এক লাইনের একটি টেক্সট বক্সের জন্য < input type="text" > ডিফাইন করা হয়ঃ
kt_satt_skill_example_id=1655
ইনপুট type:password
ইনপুট ফিল্ডকে পাসওয়ার্ডের জন্য ব্যবহার করতে < input type="password" > ডিফাইন করা হয়ঃ
kt_satt_skill_example_id=1656
ইনপুট type:submit
ফর্মের তথ্য সমূহ সার্ভার পেজে পাঠানোর জন্য একটি সাবমিট বাটনের প্রয়োজন হয়। আর সাবমিট বাটন তৈরি করতে < input type="submit" > ডিফাইন করা হয়।
সার্ভার পেজটি ইনপুট এলিমেন্টের তথ্য সমূহকে প্রসেসিং অথবা সংরক্ষন করে। ফর্মের action এট্রিবিউট সার্ভার পেজটিকে ডিফাইন করে।
kt_satt_skill_example_id=1657
সাবমিট বাটনে যদি কোনো value দেওয়া না থাকে তবে এটি ডিফল্ট ভাবে Submit নিয়ে নিবেঃ
kt_satt_skill_example_id=1658
ইনপুট type:radio
ইনপুট ফিল্ডকে রেডিও বাটনে রুপান্তর করতে < input type="radio" > ডিফাইন করা হয়। রেডিও বাটনের মাধ্যমে ব্যবহারকারী একাধিক অপশন থেকে একটি বাছাই করতে পারে।
kt_satt_skill_example_id=1659
ইনপুট type:checkbox
ইনপুট ফিল্ডকে চেকবক্সে রুপান্তর করতে < input type="checkbox" > ডিফাইন করা হয়। চেকবক্সের মাধ্যমে ব্যবহারকারী তা ইচ্ছে অনুযায়ী যেকোন অপশন বাছাই করতে পারেঃ
kt_satt_skill_example_id=1660
ইনপুট type:button
একটি ইনপুট ফিল্ডকে ক্লিক যোগ্য বাটনে রুপান্তর করতে < input type="button" > ডিফাইন করা হয়ঃ
kt_satt_skill_example_id=1661
আমরা এইচটিএমএল(৫)-এ যুক্ত নতুন ইনপুট টাইপ ভ্যালু সম্পর্কে পরবর্তী অধ্যায়ে আলোচনা করবো।
Read more