এইচটিএমএল ইভেন্ট (HTML Event Reference)

এইচটিএমএল রেফারেন্স(HTML Reference) - এইচটিএমএল (HTML) - Web Development

409

গ্লোবাল ইভেন্ট এট্রিবিউট

এইচটিএমএল ইভেন্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের কোড স্বয়ংক্রিয়ভাবে নিজের কার্য সম্পাদন করার ক্ষমতা রাখে এবং এই ইভেন্ট গুলো এইচটিএমএল(৪)-এ যুক্ত করা হয়েছে। প্রোগ্রামিং ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল পেজটি ভিজিট করুন।


উইন্ডো ইভেন্ট এট্রিবিউট

(< body > ট্যাগে নিম্নের ইভেন্ট সমূহ ব্যবহার করা হয়ে থাকেঃ

এট্রিবিউটভ্যালুবর্ণনা
onafterprintscriptডকুমেন্টটি প্রিন্ট করার পর স্ক্রিপ্টটি কাজ করে।
onbeforeprintscriptডকুমেন্টটি প্রিন্ট করার পূর্বে স্ক্রিপ্টটি কাজ করে।
onbeforeunloadscriptডকুমেন্টটি ত্যাগ করার পূর্বে স্ক্রিপ্টটি কাজ করে।
onerrorscriptকোনো ত্রুটি দেখা দিলে স্ক্রিপ্টটি কাজ করে।
onhashchangescriptURL পরিবর্তন করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onloadscriptপেজ লোড সম্পূর্ণ হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onmessagescriptকোনো মেসেজ আসলে স্ক্রিপ্টটি কাজ করে।
onofflinescriptব্রাউজার অফলাইন হলে স্ক্রিপ্টটি কাজ করা শুরু করে।
ononlinescriptব্রাউজার অনলাইন হলে স্ক্রিপ্টটি কাজ করা শুরু করে।
onpagehidescriptযখন ব্যবহারকারী এক পেজ থেকে অন্য পেজে যায় তখন স্ক্রিপ্টটি কাজ করে।
onpageshowscriptব্যবহারকারী কোনো পেজে আসলে স্ক্রিপ্টটি কাজ করে।
onpopstatescriptব্রাউজারের উইন্ডোর হিস্টোরি(History) পরিবর্তন হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onresizescriptব্রাউজারের উইন্ডোর আকার পরিবর্তন হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onstoragescriptওয়েব স্টোরেজ এরিয়া হালনাগাদ(update) হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onunloadscriptপেজ পুনরায় লোড অথবা উইন্ডো বন্ধ হলে স্ক্রিপ্টটি কাজ করে।

ফর্ম ইভেন্ট

এইচটিএমএল ফরম সাবমিট করা হলে নিম্নের ইভেন্ট সমুহ কাজ করবে। এগুলো সকল এলিমেন্টেই কাজ করে, কিন্তু ফরম এলিমেন্টে এদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ঃ

এট্রিবিউটভ্যালুবর্ণনা
onblurscriptব্যবহারকারীর এলিমেন্ট থেকে ফোকাস সরে গেলে স্ক্রিপ্টটি কাজ করে।
onchangescriptব্যবহারকারী এলিমেন্টের ভ্যালু পরিবর্তন করলে স্ক্রিপ্টটি কাজ করে।
oncontextmenuscriptব্যবহারকারী contextmenu ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onfocusscriptব্যবহারকারী এলিমেন্টে ফোকাস করলে স্ক্রিপ্টটি কাজ করে।
oninputscriptব্যবহারকারী এলিমেন্টে ইনপুট দেওয়া শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করে।
oninvalidscriptইনপুট এলিমেণ্টের ভ্যালু অবৈধ হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onresetscriptফরমের রিসেট বাটনে ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onsearchscriptব্যবহারকারী সার্চ ফিল্ডে কিছু লিখে এন্টার প্রেস করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onselectscriptব্যবহারকারী এলিমেন্টে কিছু লেখা সিলেক্ট করলেই স্ক্রিপ্টটি কাজ করে।
onsubmitscriptফরম সাবমিট হলে স্ক্রিপ্টটি কাজ করে।

কীবোর্ড ইভেন্ট

এট্রিবিউটভ্যালুবর্ণনা
onkeydownscriptব্যবহারকারী কীবোর্ডের একটি কী(key) চেপে রাখলে স্ক্রিপ্টটি কাজ করে।
onkeypressscriptব্যবহারকারী কীবোর্ডের একটি কী(key) চাপলে স্ক্রিপ্টটি কাজ করে।
onkeyupscriptব্যবহারকারী কীবোর্ডের একটি কী(key) চাপ দেওয়া ছেড়ে দিলে স্ক্রিপ্টটি কাজ করে।

মাউস ইভেন্ট

এট্রিবিউটভ্যালুবর্ণনা
onclickscriptএলিমেন্টে ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করে।
ondblclickscriptএলিমেন্টে একত্রে দুইবার ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করে।
ondragscriptএলিমেন্টকে ড্রাগ(drag) করা হলে স্ক্রিপ্টটি কাজ করে।
ondragendscriptএলিমেন্টকে ড্রাগ(drag) করা সম্পূর্ণ হলে স্ক্রিপ্টটি কাজ করবে।
ondragenterscriptএলিমেন্টকে ড্রাগ(drag) করে একটি নির্দিষ্ট টার্গেটে ড্রপ(drop) করলে স্ক্রিপ্টটি কাজ করে।
ondragleavescriptএলিমেন্টকে বৈধ লক্ষ্যে ড্রপ(drop) করলে স্ক্রিপ্টটি কাজ করে।
ondragoverscriptএলিমেন্টকে ড্রাগ(drag) করে বৈধ লক্ষ্যে ড্রপ(drop) করলে স্ক্রিপ্টটি কাজ করে।
ondragstartscriptএলিমেন্টকে ড্রাগ(drag) করা শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করে।
ondropscriptএলিমেন্টকে ড্রাগ(drag) করার পর ড্রপ(drop) করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onmousedownscriptমাউস বাটনে ক্লিক অবস্থায় স্ক্রিপ্টটি কাজ করে।
onmousemovescriptএলিমেন্টের উপর মাউস পয়েন্টারটি চলন্ত অবস্থায় থাকলে স্ক্রিপ্টটি কাজ করে।
onmouseoutscriptএলিমেন্টের উপর থেকে মাউস পয়েন্টারটি সরিয়ে নিলে স্ক্রিপ্টটি কাজ করে।
onmouseoverscriptএলিমেন্টের উপর মাউস পয়েন্টারটি নিলে স্ক্রিপ্টটি কাজ করে।
onmouseupscriptএলিমেন্টের উপর মাউসের বাটন ক্লিক করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onscrollscriptএলিমেন্টের স্ক্রলবার স্ক্রল(scroll) করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onwheelscriptএলিমেন্টের উপর মাউসের স্ক্রল বাটনটি উপর-নিচে ঘুরালে স্ক্রিপ্টটি কাজ করে।

ক্লিপবোর্ড ইভেন্ট

এট্রিবিউটভ্যালুবর্ণনা 
oncopyscript  
ব্যবহারকারী এলিমেন্টের কন্টেন্টকে কপি(Copy) করলে স্ক্রিপ্টটি কাজ করে।oncutscriptব্যবহারকারী এলিমেন্টের কন্টেন্টকে কাট(Cut) করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onpastescriptব্যবহারকারী এলিমেন্টের কন্টেন্টকে পেস্ট(paste) করলে স্ক্রিপ্টটি কাজ করে। 

মিডিয়া ইভেন্ট

এট্রিবিউটভ্যালুবর্ণনা
onabortscriptমিডিয়া ফাইল বন্ধ করলে স্ক্রিপ্টটি কাজ করে।
oncanplayscriptকোনো মিডিয়া ফাইল চালু করার জন্য প্রস্তুত হলে স্ক্রিপ্টটি কাজ করে।
oncanplaythroughscriptকোন ধরনের বাফারিং অথবা বাধা ব্যাতিত মিডিয়া ফাইলটি চলা শেষ করলে স্ক্রিপ্টটি কাজ করে।
oncuechangescriptমিডিয়ার <track> এলিমেন্টের সূত্র(formula) পরিবর্তন হলে স্ক্রিপ্টটি কাজ করে।
ondurationchangescriptমিডিয়ার স্থায়ীত্ব পরিবর্তন হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onemptiedscriptঅপ্রত্যাশিতভাবে সংযোগ বিচ্ছিন্নের করনে হঠাৎ করে ফাইলটি পাওয়া না গেলে স্ক্রিপ্টটি কাজ করে।
onendedscriptযখন মিডিয়াটি চলতে চলতে এর শেষ পর্যায়ে চলে আসে তখন স্ক্রিপ্টটি কাজ করে। সাধারনত মিডিয়া ফাইলের শেষে কোনো বার্তা দেওয়ার জন্য এই ইভেন্টটি খুবই গুরুত্বপূর্ণ।
onerrorscriptফাইল লোড হওয়ার সময় কোনো ত্রুটি ঘটলে স্ক্রিপ্টটি কাজ করে।
onloadeddatascriptমিডিয়ার তথ্য লোড সম্পূর্ণ হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onloadedmetadatascriptমাত্রা এবং সময়কালের মত মেটা(meta) ডাটা লোড সম্পূর্ণ হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onloadstartscriptকোন কিছু লোড হওয়ার পূর্বে ফাইল লোড হওয়া শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onpausescriptমিডীয়াটি ব্যবহারকারী অথবা স্বয়ংক্রিয়ভাবে থামলে(pause) স্ক্রিপ্টটি কাজ করে।
onplayscriptমিডিয়াটি প্লে করার জন্য প্রস্তুত হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onplayingscriptমিডিয়াটি প্লে হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onprogressscriptব্রাউজার মিডিয়ার তথ্য পাওয়ার প্রক্রিয়াধীন অবস্থায় স্ক্রিপ্টটি কাজ করে।
onratechangescriptপ্রতিবার মিডিয়ার চলার গতি পরিবর্তন করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onseekedscriptমিডিয়া ফাইলটির চলার অবস্থান পরিবর্তন সম্পন্ন হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onseekingscriptমিডিয়া ফাইলটির চলার অবস্থান পরিবর্তন শুরু করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onstalledscriptকোনো কারণে ব্রাউজার মিডিয়া ফাইলটির তথ্য অক্ষম হলে স্ক্রিপ্টটি কাজ করে।
onsuspendscriptমিডিয়াটি সম্পূর্ণ লোড হওয়ার পূর্বে লোডিং কোনো কারনে ব্যার্থ হলে স্ক্রিপ্টটি কাজ করে।
ontimeupdatescriptব্যবহারকারী মিডিয়ার চলার অবস্থান পরিবর্তন করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onvolumechangescriptব্যবহারকারী মিডিয়ার ভলিয়ম(volume) পরিবর্তন করলে স্ক্রিপ্টটি কাজ করে।
onwaitingscriptমিডিয়াটি লোডিং-এর জন্য থামলে(pauses) স্ক্রিপ্টটি কাজ করে।

পরামর্শঃ মিডিয়া ইভেন্ট সম্পর্কে আরো জানতে আমাদের এইচটিএমএল অডিও এবং ভিডিও ডোম রেফারেন্স দেখুন।


বিবিধ ইভেন্ট

এট্রিবিউটভ্যালুবর্ণনা
onerrorscriptবাহিরের কোন ফাইল লোড করার সময় ত্রুটি ঘটলে স্ক্রিপ্টটি কাজ করে।
onshowscriptকোনো menu এলিমেন্ট contextmenu হিসেবে দেখানো হলে স্ক্রিপ্টটি কাজ করে।
ontogglescriptব্যবহারকারী < details > এলিমেন্টকে চালু অথবা বন্ধ করলে স্ক্রিপ্টটি কাজ করে।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...