কন্টেন্টবিহীন এইচটিএমএল এলিমেন্টকে এম্পটি(empty) এলিমেন্ট বলে।
এম্পটি এলিমেন্টকে ওপেনিং ট্যাগেই(< br/>) ক্লোজ করা হয়।
কিন্তু এইচটিএমএল(৫) এ এম্পটি ট্যাগকে ক্লোজ না করলেও হয়। কিন্তু আপনি যদি ভ্যালিডেশন করতে চান অথবা XML পারসার দিয়ে আপনার ডকুমেন্ট রিড(read) করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সকল এলিমেন্ট সঠিকভাবে ক্লোজ করতে হবে।
| এলিমেন্ট | বর্ণনা |
|---|---|
| < area> | <map> ট্যাগের এরিয়া সেট করে। |
| < base> | পেজে ব্যবহৃত সকল লিংকের মূল URL নির্ধারণ করে। |
| < br> | একটি লাইন ব্রেক করে। |
| < col> | <colgroup> এলিমেন্টে কলাম সেট করার জন্য ব্যবহার করা হয় |
| <embed> | এম্বেড ফাইল, ইমেজ, প্লাগ-ইন প্রদর্শনের জন্য ব্যবহার হয়। |
| <hr> | দুটি সেকশনকে আলাদাভাবে উপস্থাপন করার জন্য অনুভূমিক রেখা তৈরি করে। |
| <img> | ইমেজ প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। |
| <input> | ইনপুট ফিল্ড তৈরি করে। |
| <keygen> | কী জেনেরেটর ফিল্ড তৈরি করে। |
| <link> | ডকুমেন্টে এক্সটার্নাল স্টাইলশীট যোগ করে। |
| <meta> | ডকুমেন্টের অতিরিক্ত তথ্য ধারন করে। |
| <param> | প্যারামিটার নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। |
| <source> | মিডিয়া এলিমেন্টের রিসোর্স যোগ করে। |
| <track> | মিডিয়া এলিমেন্টের জন্য টেক্সট ট্র্যাক যোগ করে। |
| <wbr> | শব্দের নির্দিষ্ট স্থানে ব্রেক করে। |
<br> এলিমেন্ট
একটি লাইনের একটি অংশকে পরবর্তী লাইনে দেখানোর জন্য অথবা লাইনের মাঝে বিরতি দেওয়ার জন্য <br> এলিমেন্ট ব্যবহার করা হয়।
kt_satt_skill_example_id=77
<hr> এলিমেন্ট
দুইটি সেকশনকে আলাদা করার জন্য <hr> এলিমেন্ট ব্যবহার করা হয়।
kt_satt_skill_example_id=79
এম্পটি ট্যাগসহ সকল ট্যাগ সম্মন্ধে জানতে আমাদের এইচটিএমএল ট্যাগ রেফারেন্স অধ্যায় ভিজিট করুন।
Read more