এইচটিএমএল ফর্ম এলিমেন্ট
এইচটিএমএল ফর্মে নিম্নের ট্যাগ গুলো রয়েছেঃ
| ট্যাগ | বর্ণনা |
|---|---|
| < form > | ব্যবহারকারীর জন্য একটি ইনপুট ফর্ম ডিফাইন করে |
| < input > | ফর্মের মধ্যে তথ্য নেওয়ার জন্য ইনপুট বক্স তৈরি করে |
| < textara > | একাধিক লাইনের তথ্য নেওয়ার একটি বক্স তৈরি করা হয় |
| < label > | <input> এলিমেন্টের জন্য একটি শিরোনাম ডিফাইন করা হয় |
| < fieldset > | ফর্ম এলিমেন্টকে একটি শ্রেনীতে বিভক্ত করে |
| < legend > | <fieldset> এলিমেন্টের জন্য একটি শিরোনাম ডিফাইন করা হয় |
| < select > | একটি ড্রপ-ডাউন লিস্ট ( drop-down list) সংজ্ঞায়িত করা হয় |
| < optgroup > | এর মাধ্যমে একটি ড্রপ-ডাউন লিস্টকে বিভিন্ন শ্রেনীতে বিভক্ত করা হয় |
| < option > | ড্রপ-ডাউন লিস্টের একটি অপশন ডিফাইন করে |
| < button > | একটি বাটন ডিফাইন করে |
| < datalist > | একটি ইনপুটের জন্য পূর্ব নির্ধারিত অপশনের লিস্ট তৈরি করে |
| < keygen > | ফর্মের জন্য পাবলিক এবং প্রাইভেট কী উৎপন্ন করে |
| < output > | ফলাফল প্রদর্শন করা হয় |
আমাদের টিউটোরিয়ালের এই অংশে সকল এইচটিএমএল ফর্ম এলিমেন্ট সমূহের বর্ণনা দেওয়া হয়েছে।
ফর্ম <input> এলিমেন্ট
ফর্ম এলিমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে < input > এলিমেন্ট।
type এট্রিবিউটের উপর নির্ভর করে < input > এলিমেন্ট পরিবর্তিত হতে পারে।
kt_satt_skill_example_id=1636
ফর্ম < select > এলিমেন্ট
আপনি < select > এলিমেন্ট ব্যবহার করে ড্রপ-ডাউন লিস্ট ডিফাইন করতে পারবেনঃ
kt_satt_skill_example_id=1638
< option > এলিমেন্টের যেকোন একটি এলিমেন্টকে প্রথমত সিলেক্ট করে রাখার জন্য আপনাকে selected এট্রিবিউট ব্যবহার করতে হবে।
kt_satt_skill_example_id=1642
ফর্ম < textarea > এলিমেন্ট
আপনি < textarea > এলিমেন্টের মাধ্যমে একাধিক লাইনের ইনপুট ফিল্ড ডিফাইন করতে পারেনঃ
kt_satt_skill_example_id=1643
ফর্ম < button > এলিমেন্ট
আপনি < button > এলিমেন্টের মাধ্যমে একটি ক্লিকযোগ্য বাটন ডিফাইন করতে পারবেনঃ
kt_satt_skill_example_id=1644
এইচটিএমএল(৫) ফর্ম এলিমেন্ট
নিম্নলিখিত ফর্ম এলিমেন্টগুলো এইচটিএমএল(৫) নতুন করে যুক্ত হয়েছেঃ
| এলিমেন্ট | বর্ণনা |
|---|---|
| < datalist > | ইনপুট ফিল্ডে তথ্য ইনপুট করা শুরু করলে পূর্ব নির্ধারিত অপশন ড্রপ-ডাউন লিস্ট আকারে আসে। |
| < keygen > | ইউজারকে যাচাই করার জন্য ব্যবহার করা হয়। |
| < output > | ইনপুট এলিমেন্টের ভ্যালু আউটপুট করতে ব্যবহার করা হয়। |
| নতুন এলিমেন্টগুলো পুরাতন ব্রাউজারে সাপোর্ট করে না। |
এইচটিএমএল(৫) < datalist > এলিমেন্ট
< datalist > এলিমেন্ট < input > এলিমেন্টের জন্য পূর্বনির্ধারিত অপশনের একটি তালিকা নির্দেশ করে। ব্যবহারকারী ইনপুট ফিল্ডে তথ্য ইনপুট করা শুরু করলে পূর্বনির্ধারিত অপশনের ড্রপ-ডাউন লিস্ট দেখতে পাবে।
< input > এলিমেন্টের list এট্রিবিউট অবশ্যই < datalist> এলিমেন্টের id এট্রিবিউটকে বুঝাবে।
kt_satt_skill_example_id=1645
এইচটিএমএল(৫) < keygen > এলিমেন্ট
ইউজারকে যাচাই করার জন্য < keygen > এলিমেন্ট ব্যবহার করা হয়। < keygen > এলিমেন্ট ফর্মের মধ্যে এক-জোড়া কী(key) উৎপাদন করে এর মধ্যে একটি হলো প্রাইভেট এবং অন্যটি পাবলিক।
কোনো ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গেই এই দুইটি কী(key) উৎপন্ন হয়। এর মধ্যে প্রাইভেট কী(key) ব্রাউজারে সংরক্ষিত হয় এবং পাবলিক কী(key) সার্ভারে পাঠানো হয়।ভবিষ্যতে কোনো ইউজারকে যাচাই করার জন্য পাবলিক কী(key) ব্যবহৃত হয়।
kt_satt_skill_example_id=1646
এইচটিএমএল(৫) < output > এলিমেন্ট
< input > এলিমেন্ট সমূহের মান < output > এলিমেন্টে স্ক্রিপ্টের মাধ্যমে প্রদর্শন করা যায়।
kt_satt_skill_example_id=1647
Read more