style এট্রিবিউট
এইচটিএমএল এলিমেন্টকে তিনভাবে স্টাইল করা যায়। যথাঃ
- ইনলাইন(inline) স্টাইল
- ইন্টারনাল(internal) স্টাইল
- এক্সটার্নাল(external) স্টাইল
ইনলাইন(inline) স্টাইল করার জন্য এইচটিএমএল style এট্রিবিউট ব্যবহার করা হয়। style এট্রিবিউটেও সিএসএসের সকল প্রোপার্টি ব্যবহার করা যায়।
সিন্টেক্স
kt_satt_skill_example_id=1357
style এট্রিবিউট ব্যবহার করে টেক্সটের কালার সেট
color প্রোপার্টির মাধ্যমে একটি এইচটিএমএল এলিমেন্টের টেক্সটকে কালার করা হয়।
kt_satt_skill_example_id=1358
style এট্রিবিউট ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড কালার সেট
background-color প্রোপার্টির মাধ্যমে একটি এইচটিএমএল এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার সেট করা হয়।
kt_satt_skill_example_id=1360
style এট্রিবিউট ব্যবহার করে ফন্ট নির্ধারণ
font-family প্রোপার্টির মাধ্যমে এইচটিএমএল এলিমেন্টের ফন্ট নির্ধারণ করা হয়।
kt_satt_skill_example_id=1362
style এট্রিবিউট ব্যবহার করে টেক্সট সাইজ সেট
font-size প্রোপার্টির মাধ্যমে একটি এইচটিএমএল এলিমেন্টের টেক্সটের আকার নির্ধারণ করা করা হয়।
kt_satt_skill_example_id=1363
style এট্রিবিউট ব্যবহার করে টেক্সট এলাইনমেন্ট(alignment) সেট
text-align প্রোপার্টির মাধমে এইচটিএমএল এলিমেন্টের কন্টেন্টের অবস্থান নির্ধারণ করা হয়।
kt_satt_skill_example_id=1364
অধ্যায়ের সারাংশ
- এইচটিএমএল এলিমেন্টকে ইনলাইন স্টাইল করার জন্য
styleএট্রিবিউট ব্যবহার করা হয়। - টেক্সটের কালার সেট করার জন্য
colorপ্রোপার্টি ব্যবহার করা হয়। - ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য
background-colorপ্রোপার্টি ব্যবহার করা হয়। - টেক্সটের ফন্ট নির্ধারণের করার জন্য
font-familyপ্রোপার্টি ব্যবহার করা হয়। - টেক্সটের সাইজ নির্ধারণ করার জন্য
font-sizeপ্রোপার্টি ব্যবহার করা হয়। - কন্টেন্টের অবস্থান নির্ধারণ করার জন্য
text-alignব্যবহার করা হয়।
Read more