এইচটিএমএল হেড (HTML Head)

এইচটিএমএল ব্যাসিক (HTML Basic) - এইচটিএমএল (HTML) - Web Development

455

এইচটিএমএল হেড এলিমেন্ট


< head > এলিমেন্ট

< head > এলিমেন্ট হলো মেটাডেটা(ডেটা সম্পর্কিত ডেটা) রাখার কন্টেইনার এবং এটি < html > ট্যাগ এবং < body > ট্যাগের মাঝে থাকে।

এইচটিএমএল মেটাডেটা হলো এইচটিএমএল ডকুমেন্ট সম্পর্কিত তথ্য যা ব্রাউজারে দেখানো হয় না।

মেটাডেটা সাধারণত ডকুমেন্টের টাইটেল, ক্যারেক্টার সেট, স্টাইল, লিঙ্ক, স্ক্রিপ্ট এবং অন্যান্য তথ্যকে বুঝায়।

এই ট্যাগগুলোর মাধ্যমে মেটাডেটা বর্ননা করা হয়ঃ < title >, < style >, < meta >, < link >, < script > এবং < base >


< base > এলিমেন্ট

একটি ওয়েব পেজের সকল URL এবং target এট্রিবিউটের একটি মূল URL এবং target সেট করার জন্য < base > এলিমেন্ট ব্যবহার করা হয়ঃ

kt_satt_skill_example_id=1497


< title > এলিমেন্ট

< title > এলিমেন্ট একটি ডকুমেন্টের টাইটেল নির্দেশ করে এবং সকল এইচটিএমএল/এক্সএইচটিএমএল ডকুমেন্টে অবশ্যই দিতে হয়।

একটি সাধারণ এইচটিএমএল ডকুমেন্টঃ

kt_satt_skill_example_id=1499


< style > এলিমেন্ট

শুধুমাত্র একটি এইচটিএমএল পেজের স্টাইল সম্পর্কিত তথ্য রাখার জন্য < style > এলিমেন্ট ব্যবহার করা হয়ঃ

kt_satt_skill_example_id=1501


< link > এলিমেন্ট

এক্সটার্নাল স্টাইলশীটকে লিঙ্ক করার জন্য < link > এলিমেন্ট ব্যবহার করা হয়ঃ

kt_satt_skill_example_id=1502


< meta > এলিমেন্ট

ক্যারেক্টার সেট, পেজের বর্ননা, কী-ওয়ার্ড, পেজের রচয়িতা এবং অন্যান্য মেটাডেটা নির্দেশ করার জন্য < meta > এলিমেন্ট ব্যবহার করা হয়।

ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং অন্য ওয়েব সার্ভিসের জন্য মেটাডেটা ব্যবহার করা হয়।

ক্যারেক্টার সেট নির্দেশ করতেঃ

kt_satt_skill_example_id=1503

ওয়েব পেজের বর্ননা নির্দেশ করতেঃ

kt_satt_skill_example_id=1504

সার্চ ইঞ্জিনের জন্য কীওয়ার্ড নির্দেশ করতেঃ

kt_satt_skill_example_id=1505

পেজের রচয়িতার নাম নির্দেশ করতেঃ

kt_satt_skill_example_id=1506

ডকুমেন্ট প্রত্যেক ৩০ সেকেন্ডে রিফ্রেশ করতেঃ

kt_satt_skill_example_id=1507

kt_satt_skill_example_id=1509

অধ্যায়ের সারাংশ

  1. এইচটিএমএল < head > এলিমেন্টে ডকুমেন্ট সম্পর্কিত মেটাডেটা বর্ণনা করে এমন এলিমেন্টগুলো উল্লেখ করা হয়
  2. এইচটিএমএল < base > এলিমেন্টের মাধ্যমে ডকুমেন্টের একটি মূল URL সেট করা হয়
  3. এইচটিএমএল < title > এলিমেন্টের মাধ্যমে ডকুমেন্টের টাইটেল সেট করা হয়
  4. এইচটিএমএল < style > এলিমেন্টের মাধ্যমে ডকুমেন্টের ইনটার্নাল স্টাইল সেট করা হয়
  5. এইচটিএমএল < link > এলিমেন্টের মাধ্যমে ডকুমেন্টের জন্য স্টাইলশীট লিংক করা হয়
  6. এইচটিএমএল < meta > এলিমেন্টের মাধ্যমে ডকুমেন্ট সম্পর্কিত মেটাডেটা সেট করা হয়
Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...