এইচটিএমএল(৫) এইচটিএমএল এর ৫ম সংস্করণ। এটি W3C কর্তৃক অক্টোবর ২০১৪ সালে প্রকাশিত হয়। এর মূল লক্ষ্য নতুন মাল্টিমিডিয়া সাপোর্টের সঙ্গে মানুষের জন্য সহজে পাঠযোগ্য এবং কম্পিউটার ও ডিভাইসের জন্য সহজে বোধগম্য করা। স্মার্টফোন ও ট্যাবলেটের মতো ডিভাইস বিবেচনায় রেখে এইচটিএমএল ৫ এর অনেক ফিচার নির্মিত হয়েছে।
এইচটিএমএলের ইতিহাস
শুরু থেকে এইচটিএমএলের অনেক ভার্সন হয়েছেঃ
| ভার্সন | বছর |
|---|---|
| টিম বার্নাস লি www উদ্ভাবন করেন | ১৯৮৯ |
| টিম বার্নাস লি এইচটিএমএল উদ্ভাবন করেন | ১৯৯১ |
| Dave Raggett এইচটিএমএল+ গঠন করেন | ১৯৯৩ |
| এইচটিএমএল গ্রুপ এইচটিএমএল ২.০ ভার্সন নির্ধারণ করে | ১৯৯৫ |
| W3C এইচটিএমএল ৩.২ ভার্সনকে ঘোষনা করে | ১৯৯৭ |
| W3C এইচটিএমএল ৪.০১ ভার্সনকে ঘোষনা করে | ১৯৯৯ |
| W3C এক্সএইচটিএমএল ১.০ ভার্সনকে ঘোষনা করে | ২০০০ |
| WHATWG এর এইচটিএমএল(৫) কে প্রথম আন্তর্জাতিক খসড়া প্রদান | ২০০৮ |
| WHATWG এর এইচটিএমএল(৫) কে স্ট্যান্ডার্ডে অধিষ্ঠিত | ২০১২ |
| W3C দ্বারা এইচটিএমএল(৫) এর চূড়ান্তভাবে ঘোষনা | ২০১৪ |
| W3C ক্যান্ডিডেট রিকোমেন্ডেশনঃ এইচটিএমএল ৫.১ | ২০১৬ |
নতুন এইচটিএমএল(৫) এপিআই(API)
সবচেয়ে আকর্ষনীয় নতুন এপিআইগুলো(API) হচ্ছেঃ
- এইচটিএমএল জিওলোকেশন
- এইচটিএমএল ড্র্যাগ এবং ড্রপ
- এইচটিএমএল লোকাল স্টোরেজ
- এইচটিএমএল এপ্লিকেশন ক্যাস
- এইচটিএমএল ওয়েব ওয়ার্কারস
- এইচটিএমএল এসএসই(SSE)
লোকাল স্টোরেজ হচ্ছে কুকিজ(cookies) এর জন্য একটি কার্যকরী বিকল্প।
এইচটিএমএল(৫) এলিমেন্ট ও এট্রিবিউট
সবচেয়ে আকর্ষনীয় এলিমেন্টঃ
সিমেন্টিক এলিমেন্ট, যেমনঃ < header > , < footer >, < article > এবং < section >
নতুন ফর্ম এট্রিবিউট, যেমনঃ number, date, time, calendar এবং range
নতুন গ্রাফিক এলিমেন্টঃ < svg > এবং < canvas >
নতুন মাল্টিমিডিয়া এলিমেন্টঃ < audio > এবং < video >
এইচটিএমএল(৫) এ সংযোজন
এইচটিএমএল(৫) এ DOCTYPE ডিক্লেয়ার অনেক সহজঃ
<!DOCTYPE html>ক্যারেক্টারসেট ডিক্লেয়ারও সহজঃ
<meta charset="UTF-8">এইচটিএমএল(৫) ডকুমেন্টঃ
kt_satt_skill_example_id=1747
এইচটিএমএল(৫) এ অপসারিত এলিমেন্ট
নিচের এলিমেন্টগুলো এইচটিএমএল(৫) এ বাতিল করা হয়েছেঃ
| এলিমেন্ট | বিকল্প ব্যবহার |
|---|---|
< acronym > | < abbr > |
< applet > | < object > |
< basefont > | CSS |
< big > | CSS |
< center > | CSS |
< dir > | < ul > |
< font > | CSS |
< frame > | |
< frameset > | |
< noframes > | |
< strike > | CSS |
< tt > | CSS |
Read more