এইচটিএমএল(৫) < audio > এবং < video > এলিমেন্টের জন্য ডোম মেথড, প্রোপার্টি এবং ইভেন্ট রয়েছে। আপনি < audio > এবং < video > এলিমেন্টটে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিম্নের মেথড, প্রোপার্টি এবং ইভেন্টে সমুহ নিপূনভাবে ব্যবহার করতে পারেন।
এইচটিএমএল এর অডিও/ভিডিও মেথড
| মেথড | বর্ণনা |
|---|---|
| addTextTrack() | অডিও/ভিডিও এলিমেন্টে নতুন লেখা যুক্ত করে। |
| canPlayType() | ব্রাউজার যদি নির্দিষ্ট ধরনের অডিও/ভিডিও চালাতে পারে, সে ক্ষেত্রে চালানোর পূর্বে ফাইলটি যাচাই করে নেয়। |
| load() | অডিও/ভিডিও এলিমেন্টকে পুনরায় লোড করে। |
| play() | অডিও/ভিডিও কে চালায়। |
| pause() | চলমান অডিও/ভিডিও কে থামায়। |
এইচটিএমএল অডিও/ভিডিও প্রোপার্টি
| প্রোপার্টি | বর্ণনা |
|---|---|
| audioTracks | প্রাপ্ত অডিও ট্রাকের উপর ভিত্তি করে, AudioTrackList অবজেক্ট রিটার্ন করে। |
| autoplay | পেজ লোড হওয়ার সাথে সাথে অডিও/ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হবে কিনা তা নির্ধারন করে। |
| buffered | একটি অডিও/ভিডিও প্রাপ্ত বাফার অংশের উপর ভিত্তি করে, TimeRanges অবজেক্ট রিটার্ন করে। |
| Controller | একটি অডিও/ভিডিও বর্তমান মিডিয়া কন্ট্রোলারের উপর ভিত্তি করে, MediaController অবজেক্ট রিটার্ন করে। |
| Controls | একটি অডিও/ভিডিও কন্ট্রোলার প্রদর্শীত হবে কিনা তা নির্ধারণ করে। |
| crossOrigin | অডিও/ভিডিও এর CORS সেটিং সেট অথবা রিটার্ন করে। |
| currentSrc | বর্তমান অডিও/ভিডিও URL রিটার্ন করে। |
| currentTime | অডিও/ভিডিও বর্তমান প্লেব্যাক অবস্থান সেট অথবা রিটার্ন করে। |
| defaultMuted | ডিফল্ট ভাবে অডিও/ভিডিও নিঃশব্দ থাকবে কিনা তা সেট অথবা রিটার্ন করে। |
| defaultPlaybackRate | ডিফল্ট ভাবে অডিও/ভিডিও কোন গতিতে চলবে তা সেট অথবা রিটার্ন করে। |
| duration | বর্তমান অডিও/ভিডিও স্থিতিকাল রিটার্ন করে। |
| ended | বর্তমান অডিও/ভিডিও চলা শেষ হয়েছে কিনা তা রিটার্ন করে। |
| error | অডিও/ভিডিও ত্রুটির অবস্থানের উপর নির্ভর করে MediaError অবজেক্ট রিটার্ন করে। |
| loop | অডিও/ভিডিও একবার চলা শেষ হওয়ার পর পূনরায় আবার চলবে কিনা তা সেট করে এবং বর্তমান loop এর অবস্থা রিটার্ন করে। |
| mediaGroup | একাধিক অডিও/ভিডিও এর মধ্যে গ্রুপ(একাধিক মিডিয়া এলিমেন্টের মধ্যে লিংক করে) তৈরি হবে কিনা তা সেট অথবা গ্রুপের অবস্থা রিটার্ন করে। |
| muted | অডিও/ভিডিও শব্দযুক্ত অবথা শব্দহীন হবে কিনা তা সেট অথবা তার অবস্থা রিটার্ন করে। |
| networkState | অডিও/ভিডিও বর্তমান নেটওয়ার্ক অবস্থা রিটার্ন করে। |
| paused | বর্তমানে অডিও/ভিডিও চলমান নাকি বিরাম আছে তা রিটার্ন করে। |
| playbackRate | অডিও/ভিডিও চলার গতি সেট করে অথবা গতির বর্তমান অবস্থা রিটার্ন করে। |
| played | অডিও/ভিডিও প্রথমবার কত সময় ধরে চলমান ছিল তা TimeRanges অবজেক্টের মাধ্যমে রিটার্ন করে। |
| preload | পেইজ লোড হওয়ার সাথে সাথে অডিও/ভিডিও লোড হবে কিনা তা সেট করে অথবা তার অবস্থা রিটার্ন করে। |
| readyState | অডিও/ভিডিও সংযোগের বর্তমান অবস্থা রিটার্ন করে। |
| seekable | অডিও/ভিডিও ব্যবহারকারীর জন্য অনুমোদিত চলমান অংশের সময়ের পরিসীমা TimeRanges অব্জেক্টের মাধ্যমে রিটার্ন করে। |
| seeking | অডিও/ভিডিও চলমান অবস্থায় ব্যবহারকারী চলার অবস্থান পরিবর্তন করছে কিনা তার অবস্থা রিটার্ন করে। |
| src | অডিও/ভিডিও ফাইলটি পরিবর্তন করে। |
| startDate | বর্তমান সময়ের অপসেটের উপর ভিত্তি করে Date অবজেক্ট রিটার্ন করে। |
| textTracks | প্রাপ্ত টেক্সট ট্র্যাকের উপর ভিত্তি করে TextTrackList অবজেক্টের উপর ভিত্তি করে ট্র্যাকের সংখ্যা রিটার্ন করে। |
| videoTracks | প্রাপ্ত ভিডিও ট্র্যাকের উপর ভিত্তি করে VideoTrackList অবজেক্টের উপর ভিত্তি করে ট্র্যাকের সংখ্যা রিটার্ন করে। |
| volume | অডিও/ভিডিও ভলিউম সেট করে অথবা অবস্থা রিটার্ন করে। |
এইচটিএমএল অডিও/ভিডিও ইভেন্ট
| ইভেন্ট | বর্ণনা |
|---|---|
| abort | লোডিংকৃত অডিও/ভিডিও বাতিল(aborted) করতে এটি সংগোঠিত হয়। |
| canplay | ব্রাউজারে অডিও/ভিডিও চালানো শুরু করতে এটি সংগোঠিত হয়। |
| canplaythrough | বাফারিং ব্যাতিত ব্রাউজার অডিও/ভিডিও চলা শুরু করতে এটি সংগোঠিত হয়। |
| durationchange | অডিও/ভিডিও এর সময়কাল পরিবর্তন করলে এটি সংগোঠিত হয়। |
| emptied | চলমান প্লে-লিস্ট খালি থাকলে এটি সংগোঠিত হয়। |
| ended | চলমান প্লে-লিস্ট/মিডিয়া শেষ হলে এটি সংগোঠিত হয়। |
| error | অডিও/ভিডিও লোড করার সময় ত্রুটি হলে এটি সংগোঠিত হয়। |
| loadeddata | ব্রাউজারে বর্তমান অডিও/ভিডিও ফ্রেম লোড সম্পন্ন হলে এটি সংগোঠিত হয়। |
| loadedmetadata | বাউজারে অডিও/ভিডিও এর জন্য মেটা ডাটা লোড সম্পন্ন হলে এটি সংগোঠিত হয়। |
| loadstart | ব্রাউজারে নির্দিষ্ট অডিও/ভিডিও লোড করা শুরু হলে এটি সংগোঠিত হয়। |
| pause | চলমান অডিও/ভিডিও কে pause(থামালে) করলে এটি সংগোঠিত হয়। |
| play | অডিও/ভিডিও চলতে শুরু করলে এটি সংগোঠিত হয়। |
| playing | অডিও/ভিডিও বাফারিং অথবা pause(থামালে) করার জন্য বন্ধ হওয়ার পর চালু করলে এটি সংগোঠিত হয়। |
| progress | ব্রাউজার অডিও/ভিডিও ডাউনলোড করা অবস্থায় এটি সংগোঠিত হয়। |
| ratechange | অডিও/ভিডিও চলামান গতি পরিবর্তন হলে এটি সংগোঠিত হয়। |
| seeked | অডিও/ভিডিও চলমান অবস্থায় ব্যবহারকারী যখন চলার অবস্থান পরিবর্তন করা শেষ করবে তখন এটি সংগোঠিত হয়। |
| seeking | অডিও/ভিডিও চলমান অবস্থায় ব্যবহারকারী যখন চলার অবস্থান পরিবর্তন করা শুরু করবে তখন এটি সংগোঠিত হয়। |
| stalled | ব্রাউজার যখন মিডিয়ার তথ্য পাওয়ার চেষ্টা করে, কিন্তু তথ্য পাওয়া যায় না তখন এটি সংগোঠিত হয়। |
| suspend | ব্রাউজার যখন ইচ্ছেকৃত ভাবে মিডিয়ার ডেটা খুঁজে না পায় তখন এটি সংগোঠিত হয়। |
| timeupdate | অডিও/ভিডিও চলমান অবস্থান(সময়) পরিবর্তন হলে এটি সংগোঠিত হয়। |
| volumechange | ভলিউম পরিবর্তন হলে এটি সংগোঠিত হয়। |
| waiting | পরবর্তী ফ্রেমের জন্য বাফারের কারনে ভিডিও বন্ধ হলে এটি সংগোঠিত হয়। |
Content added By
Read more