এইচটিএমএল ইউআরএল এনকোড (HTML URL Encode)

Web Development - এইচটিএমএল (HTML) - এইচটিএমএল ব্যাসিক (HTML Basic)
323

ওয়েব এড্রেসের অন্য একটি নাম হচ্ছে URL। একটি URL কে আমরা sattacademy.com অথবা একটি ইন্টারনেট প্রোটোকল (IP) এড্রেসের (23.111.184.227) মাধ্যমে লিখতে পারি।

অধিকাংশ মানুষ ইন্টারনেট ব্রাউজের সময় নাম ব্যবহার করে থাকে। কারণ নম্বরের চেয়ে নাম মনে রাখা অনেক সহজ।


ইউনিফর্ম রিসোর্স লোকেটর(Uniform Resource Locator) - URL

ওয়েব ব্রাউজার URL ব্যবহার করে সার্ভারে অনুরোধ পাঠায়। ইউনিফর্ম রিসোর্স লোকেটর (URL) ব্যবহার করে ওয়েবে একটি ডকুমেন্টকে চিহ্নিত করা হয়।

http://www.sattacademy.com/html/index.php এই ওয়েব এড্রেসটি নিচের এই নিয়মটি অনুসরণ করেছেঃ

kt_satt_skill_example_id=1560

ব্যাখ্যাঃ

  • scheme - ইন্টারনেট সার্ভিসের ধরন বুঝায়(সাধারণত http অথবা https)
  • prefix - একটি ডোমেইনের উপসর্গ বুঝায়(http এর ডিফল্ট www)
  • domain - ইন্টারনেট ডোমেইনের নামকে বুঝায়(যেমনঃ sattacademy.com)
  • port - পোর্ট নম্বর বুঝায়(http- এর ডিফল্ট পোর্ট 80)
  • path - এটি সার্ভারের একটি পথকে বুঝায়
  • filename - ডকুমেন্ট অথবা রিসোর্সের নাম বুঝায়

প্রচলিত URL পদ্ধতি

নিচের টেবিলে কিছু সাধারণ পদ্ধতি প্রদর্শন করা হলঃ

পদ্ধতিবিশদ নামব্যবহার
httpHyperText Transfer Protocolসাধারণ ওয়েব পেজ। এটি ইনক্রিপ্টেড নয়
httpsSecure HyperText Transfer Protocolসংরক্ষিত ওয়েব পেজ। এটি ইনক্রিপ্টেড
ftpFile Transfer Protocolডাউনলোডিং অথবা আপলোডিং ফাইল
file কম্পিউটারের একটি ফাইল

URL এনকোডিং

শুধুমাত্র ASCII ক্যারেক্টার-সেট ব্যবহারের মাধ্যমে URL ইন্টারনেটে পাঠানো যায়। যদি ASCII সেটের বাহিরের কোন প্রকার ক্যারেক্টার URL-এ ব্যবহার করা হয় তাহলে সেটিকে অবশ্যই কনভার্ট করতে হয়।

URL এনকোডিং দ্বারা ASCII ক্যারেক্টারের বাহিরের ক্যারেক্টারগুলোকে কনভার্ট করে ইন্টারনেটের মাধ্যমে পাঠানো যায়। URL এনকোডিং ASCII ক্যারেক্টারের বাহিরের ক্যারেক্টারগুলোকে একটি "%" এবং হেক্সাডেসিমেল সংখ্যা দিয়ে প্রতিস্থাপন করে।

URL-এর মধ্যে স্পেস ব্যবহার করা যায় না। তাই URL এনকোডিং স্পেসগুলোকে '+' চিহ্ন অথবা %20 তে পরিনত করে।


ASCII এনকোডিং

আপনার পেজে ব্যবহৃত ক্যারেক্টার সেট অনুযায়ী ব্রাউজার ইনপুট এনকোড করবে।

এইচটিএমএল(৫)-এ ডিফল্ট ক্যারেক্টার সেট UTF-8।

ক্যারেক্টারWindows-1252UTF-8
%80%E2%82%AC
£%A3%C2%A3
©%A9%C2%A9
®%AE%C2%AE
À%C0%C3%80
Á%C1%C3%81
Â%C2%C3%82
Ã%C3%C3%83
Ä%C4%C3%84
Å%C5%C3%85


 

Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...