এইচটিএমএল এট্রিবিউট (HTML Attribute)

এইচটিএমএল ব্যাসিক (HTML Basic) - এইচটিএমএল (HTML) - Web Development

1k

সচরাচর ব্যবহৃত কিছু এইচটিএমএল এট্রিবিউট এবং এদের ব্যবহারঃ

এট্রিবিউটবর্ণনা
altএই এট্রিবিউটটি < img > ট্যাগে ব্যবহৃত হয়। ইমেজ প্রদর্শিত না হলে বিকল্প হিসাবে এই এট্রিবিউট এর টেক্সট ব্রাউজারে প্রদর্শিত হয়।
charsetএই এট্রিবিউটটি < meta> ট্যাগে ব্যবহৃত হয়। অর্থাৎ অক্ষর/ক্যারেক্টার এনকোডিং(encoding) নির্ধারণ করার জন্য এটি ব্যবহার করা হয়।
disabledএই এট্রিবিউটটি < input> ট্যাগে ব্যবহৃত হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট ইনপুট এলিমেন্টকে অকেজো(disable) করতে এই এট্রিবিউট ব্যবহার করা হয়।
hrefএই এট্রিবিউটটি < a> ট্যাগে ব্যবহৃত হয়। অর্থাৎ একটি লিঙ্কের URL সেট করতে এটি ব্যবহার করা হয়।
langডকুমেন্টের ভাষা সংক্রান্ত তথ্য ধারণ করে।
idএকটি এলিমেন্টের জন্য ইউনিক নাম সেট করে।
srcএকটি ইমেজ বা স্ক্রিপ্ট এর সোর্স সেট করে।
styleএকটি এলিমেন্টকে ইনলাইন স্টাইল করার জন্য এটি ব্যবহার করা হয়।
titleএকটি এলিমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য সংযুক্ত করতে এটি ব্যবহার করা হয়। title যুক্ত এলিমেন্টের উপর মাউস নিয়ে আসলে টুলটিপ হিসেবে টাইটেল এট্রিবিউট এর কন্টেন্ট প্রদর্শিত হয়।

এইচটিএমএল এলিমেন্টের সকল এট্রিবিউটের তালিকা ও এদের ব্যবহার দেখার জন্য এইচটিএমএল এট্রিবিউট রেফারেন্স পেজটি ভিজিট করুন।


alt এট্রিবিউট

ইমেজ প্রদর্শিত না হলে ইমেজের বিকল্প হিসেবে একটি টেক্সট সেট করার জন্য alt এট্রিবিউট ব্যবহার করা হয়।

kt_satt_skill_example_id=1157

charset এট্রিবিউট

ডকুমেন্টের অক্ষর/ক্যারেক্টার এনকোডিং(encoding) নির্ধারণ করার জন্য < meta> ট্যাগের মধ্যে charset এট্রিবিউট ব্যবহার করা হয়।

ইংরেজী ছাড়া অন্য যেকোনা ভাষা ব্রাউজারে সঠিকভাবে প্রদর্শন করানোর জন্য charset ="utf-8" ব্যবহার করা হয়।

উদাহরণ

kt_satt_skill_example_id=1159

href এট্রিবিউট

এইচটিএমএল < a>, < area>, < base>, < link> ট্যাগের URL href এট্রিবিউটের মাধ্যমে সেট করা হয়।

kt_satt_skill_example_id=1335

lang এট্রিবিউট

ডকুমেন্টের ভাষা সেট করার জন্য < html> ট্যাগের মধ্যে lang এট্রিবিউট ব্যবহার করা হয়।

<!DOCTYPE html>
<html lang="bn">
<head>
 <title>এইচটিএমএল lang এট্রিবিউট</title>
</head>
<body>
 <p>ডকুমেন্টের ভাষা সেট করার জন্য <html> ট্যাগের মধ্যে lang এট্রিবিউট
  ব্যবহার করা হয়।</p>
</body>
</html>

src এট্রিবিউট

এইচটিএমএল < img> এবং < script> ট্যাগের সোর্স ফাইল যোগ করার জন্য src এট্রিবিউট ব্যবহার করা হয়।

kt_satt_skill_example_id=1336

title এট্রিবিউট

এলিমেন্টের উপর মাউস হোভার করলে টুলটিপ আকারে টেক্সট প্রদর্শনের জন্য title এট্রিবিউট ব্যবহার করা হয়।

kt_satt_skill_example_id=1337

এট্রিবিউটকে সর্বদাই ছোট হাতের অক্ষরে লিখুন

এইচটিএমএল(৫)-এ এট্রিবিউটের নাম ছোট হাতের অক্ষরে লেখা বাধ্যতামূলক নয়।

charset এট্রিবিউটটি বড়হাতের অক্ষর(capital letter) অথবা ছোট হাতের অক্ষরে(small letter) লিখা যায়। যেমন- Charset অথবা CHARSET

যাইহোক, W3C এইচটিএমএল এট্রিবিউটগুলো সর্বদা ছোট হাতের অক্ষরে লেখার সুপারিশ করে।


এট্রিটিউটের ভ্যালুতে কোটেশন মার্কের ব্যবহার

এইচটিএমএল(৫)-এ এট্রিবিউটের ভ্যালু কোটেশনের("") মধ্যে লেখা বাধ্যতামূলক নয়।

যেমন- উপরের বর্ণনা অনুযায়ী href এট্রিবিউটকে কোটেশন("") ছাড়াই লিখা যায়ঃ

উদাহরণ

kt_satt_skill_example_id=1338

কিন্তু মাঝে মাঝে কোটেশন("") ব্যবহারের প্রয়োজন হয়। যেমন- নিচের উদাহরণটিতে title এট্রিবিউটের ভ্যালুতে স্পেস থাকায় এটি সঠিক ভাবে কাজ করবে না।

উদাহরণ

kt_satt_skill_example_id=1339

সিংগেল(' ') বা ডাবল(" ") কোটেশন

এইচটিএমএল এট্রিবিউটের ভ্যালু লেখার জন্য সচরাচর ডাবল("") কোটেশন ব্যবহার করা হয়। তবে আমরা সিংগেল(' ') কোটেশনও ব্যবহার করতে পারি।

যাইহোক পরিস্থিতি বুঝে এবং প্রয়োজন অনুযায়ী এট্রিবিউটের ভ্যালুতে সিংগেল/ডাবল কোটেশন ব্যবহার করা হয়।

<p title='"স্যাট" একাডেমী'>স্যাট একাডেমী</ p>

 

অথবা বিপরীতভাবেও ব্যবহার করতে পারি।

<p title="'স্যাট' একাডেমী">স্যাট একাডেমী</ p>

 

অধ্যায়ের সারাংশ

  1. সকল এইচটিএমএল এলিমেন্টে এট্রিবিউট থাকতে পারে।
  2. alt এট্রিবিউট পাঠকদের জন্য টেক্সট প্রদান করে।
  3. href এট্রিবিউট লিংকের URL নির্ধারণ করে।
  4. lang এট্রিবিউট ডকুমেন্টের ভাষা সেট করে।
  5. src এট্রিবিউট সোর্স url নির্ধারণ করে।
  6. title এট্রিবিউট "tool-tip" আকারে তথ্য প্রদান করে।
Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...