যে সকল শব্দ কোনো noun এর পূর্বে বসে noun এর পরিমাণ, সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে, তাকে Determiner বা নির্দেশক শব্দ বলে।
Determiner এর কোনো নির্দিষ্ট প্রকার নেই তবে, determiner কে তিনটি প্রধান ভাগ করা যেতে পারে:
Countable Determiners: A, An, One, Every, Both, Many, Those, These, Few, A few, The few, Very few, Fewer, Fewest, Many, Many of, A number of etc.
Uncountable Determiners: Little, A The little, Very little, Less, Least, Much, Much of,A bit, Amount of etc.
Mixed Determiners: All, Any, Some, Some of, More, Most, Most of, Rest of, A lot of, Lots of, None of, No, Possessive (your, his, her, their, its), A great deal of etc.
সহজভাবে বোঝার জন্য এদের কয়েকটি ভাগে ভাগ করা যায়:
Articles: a, an, the.
Demonstratives: this, that, these, those.
Possessives: my, our, your, his, her, its, their.
Quantifiers: much, many, little, few, some, any, each, every, either, neither, all, both.
Countable vs Uncountable
Determiner ব্যবহারের প্রধান শর্ত হলো Noun-টি গণনাযোগ্য কি না তা দেখা।
| Countable Noun-এর জন্য | Uncountable Noun-এর জন্য |
| Many (I have many books.) | Much (I have much work.) |
| Few / A few / The few | Little / A little / The little |
| A number of | An amount of |
| Fewer / Fewest | Less / Least |
Few vs Little এর পার্থক্য
Few / Little: নেই বললেই চলে (Negative অর্থ)।
A few / A little: অল্প কিছু আছে (Positive অর্থ)।
The few / The little: যে অল্প একটু আছে তার সবটুকুই।
Each, Every, Either, Neither:
এদের পরে সবসময় Singular Noun এবং Singular Verb বসে।
Example: Each student has a book.
Either / Neither: দুইজনের মধ্যে একজনকে বোঝাতে ব্যবহৃত হয়। দুইয়ের বেশি হলে Any বা None ব্যবহৃত হয়।
Some vs Any:
Some: সাধারণত Assertive (হ্যাঁ-বোধক) বাক্যে বসে।
I have some friends.
Any: সাধারণত Negative ও Interrogative (প্রশ্নবোধক) বাক্যে বসে।
I don't have any money. / Do you have any questions?
No vs None:
No: এটি একটি Determiner, এরপরে অবশ্যই একটি Noun থাকতে হবে।
I have no money.
None: এটি Pronoun, এরপরে সরাসরি Noun বসে না।
None of them came.
All vs Both:
Both: শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে।
All: তিন বা তার অধিক সবার ক্ষেত্রে।
কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ:
He has little hope of recovery. (তার সুস্থ হওয়ার আশা নেই বললেই চলে)
There is a little milk in the glass. (গ্লাসে অল্প কিছু দুধ আছে)
Many a man was present there. (মনে রাখবেন, 'Many a' এর পর Noun ও Verb উভয়ই Singular হয়)
I have fewer friends than you. ('Friend' countable, তাই 'less' না হয়ে 'fewer' হয়েছে)