অনুশীলনী

পাপ - খ্রীষ্টধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

217

শূন্যস্থান পূরণ করো।

১. পাপ থেকে পাপের _____ হয়।

২. বেঁচে থাকার জন্য আমাদের ______ দরকার।
৩. ঈর্ষা হলো অন্যের _____ সহ্য করতে না পারা।
8. রাগ করে ক্ষতিকর কিছু করে তার পরে মানুষ নিজের ______ বুঝতে পারে।
৫. লোভের বশবর্তী হয়ে মানুষ _________ করে থাকে।

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো।

বাম পাশডান পাশ

১. পাপ মানুষের সুন্দর ও সুকোমল স্বভাবকে

২. ছোট বিষয়ে ঈশ্বরের বিধান অমান্য করাই

৩. ঈশ্বর পাপকে ঘৃণা করেন

৪. দশ আজ্ঞার পাপ হলো

৫. ঈর্ষাপরায়ণ হয়ে আমরা

  • লঘু পাপ
  • পাপীকে নয়
  • চুরি করা
  • ধ্বংস করে
  • অনুতপ্ত হয়
  • একে অন্যের ক্ষতি করি
বহুনির্বাচনি প্রশ্ন

১. পাপের গুরুত্ব অনুসারে পাপকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে

২. ক্রোধকে দমন করা যায়
i. ক্ষমা করে
ii. ধৈর্যশীল হয়ে
iv. প্রার্থনা ও বাইবেল পাঠ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাহুল ঘুম থেকে দেরি করে ওঠে তাই সময়মতো কোনো কাজই করতে পারে না। একদিন সন্ধ্যায় পারিবারিক প্রার্থনার সময় বাবা রাহুলকে বিভিন্ন পাপ কাজ সম্পর্কে বোঝালেন এবং বললেন, এগুলো করলে আমাদের পাপ হয়। আরও বললেন, 'তোমার এই খারাপ অভ্যাস বদলাতে হবে।'
৩. রাতুল কী ধরনের পাপ করেছে?
ক. লোভ
খ. ঈর্ষা
গ. অহংকার
ঘ. আলস্য

৪. রাহুল কীভাবে এ ধরনের পাপ-প্রবণতা পরিহার করতে পারে?
ক. নম্রতার অনুশীলন করে
খ. উগ্র স্বভাব পরিহার করে
গ. যথাসাধ্য চেষ্টা করে
ঘ. সংযমগুলোর অনুশীলন করে

সৃজনশীল প্রশ্ন

১. জয়ন্ত প্রায়ই তার বাবার পকেট থেকে টাকা নেয়। বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটায়। তার কথাবার্তা ও চালচলনে অনেক পরিবর্তন দেখে তার বাবা একদিন ছেলেকে ডেকে টাকার কথা জিজ্ঞাসা করলেন। কিন্তু জয়ন্ত তা সম্পূর্ণ অস্বীকার করল। এভাবে সে দিনের পর দিন বন্ধুদের সঙ্গেও খারাপ ব্যবহার করতে লাগল। ধীরে ধীরে সে আরও বড়ো ধরনের অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলল।
ক. ঈশ্বরের বিধান অমান্য করা কী ধরনের পাপ?
খ. সাতটি রিপু বা পাপ-প্রবণতা বলতে কী বুঝ?
গ. জয়ন্ত কী ধরনের কাজ করেছে ব্যাখ্যা করো।
ঘ. জয়ন্তের কাজের ফলাফল কী হতে পারে বলে তুমি মনে কর? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও।

২. (লেয়া, ছোয়া ও সুমন একই এলাকায় থাকে এবং একই শ্রেণিতে পড়ালেখা করে। সকালবেলায় একসঙ্গে তিন জনের দেখা।)
লেয়া : ছোয়া কেমন আছ?
ছোয়া : তোমার মতো খারাপ নেই। ভালোই আছি।
লেয়া : স্কুলে যাবে না আজ? চলো একসঙ্গে যাই।
ছোয়া : তোমার মতো হেঁটে যাব নাকি? আমি গাড়িতে যাব।
সুমন : তুমি লেয়ার সঙ্গে এভাবে কথা বলছ কেন? টাকার গরম দেখাচ্ছ? ঈশ্বর তোমাকে শাস্তি দিবে।
ছোয়া : টাকার গরম দেখাব না! টাকাই সব! ঈশ্বর আমার কিছু করতে পারবে না।

ক. পাপ কী?
খ. লঘু পাপ বলতে কী বোঝায়?
গ. ছোয়া কী ধরনের পাপ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. ছোয়া কীভাবে উক্ত পাপ থেকে মুক্তি পেতে পারে? মতামত দাও।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. কারা স্বর্গরাজ্যে বা ঐশরাজ্যে প্রবেশ করতে পারবে না?
২. মারাত্মক পাপ কাকে বলে?
৩. সপ্তরিপুর নামগুলো লেখ?

বর্ণনামূলক প্রশ্ন

১. পাপ থেকে মুক্তি লাভের উপায়গুলো লেখ।
২. পাপের ফল কী হতে পারে? বর্ণনা করো।
৩. কীভাবে সপ্তরিপু দমন করা যায়?

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...