সপ্তরিপু দমন (পাঠ ৩)

পাপ - খ্রীষ্টধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

296

সপ্তরিপু যেহেতু পাপ বৃদ্ধির সহায়ক তাই আমাদের শিখতে হবে কীভাবে আমরা এই রিপুগুলোকে বশ করতে পারি।
১। নম্রতার অনুশীলন, নিজের মতো করে অন্য সকলকেও গুরুত্ব দেওয়া ও সম্মান করা;
২। লোভ না-করে নিজের যা বা যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা;
৩। অন্যের ভালোতে খুশি হওয়া ও আনন্দ করা, প্রশংসা করা ও ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া;
৪। উগ্র স্বভাব পরিহার করে সবকিছুতে ও সব অবস্থায় কোমল ও মৃদু আচরণ করা;
৫। সং্যমগুণের অনুশীলন করা;
৬। পরিমিত আহার গ্রহণের অভ্যাস করা;
৭। সকল বিষয়ে যথাসাধ্য চেষ্টা করা এবং অবহেলা না করা।

কাজ: সপ্তরিপুর মধ্যে কোন্ তিনটি রিপুর বশবর্তী হয়ে তুমি বেশি পাপ করো? আর পাপ না- করার শক্তি চেয়ে ঈশ্বরের কাছে একটি প্রার্থনা লিখ।

পাপের ফল

আমরা সবাই ভালো, সুন্দর ও সুখী জীবনযাপন করতে চাই। সবার সাথে মিলেমিশে থাকতে চাই। পৃথিবী সুন্দর হোক, সব জায়গায় শান্তি বিরাজ করুক, কোথাও কোনো যুদ্ধ-বিবাদ না ঘটুক- এটাই আমাদের সবার কামনা। কিন্তু প্রতিদিন আমরা নানাভাবে কষ্ট পাই, আমরা একে অন্যকে কষ্ট দিয়ে থাকি। নিজেদের পাপ স্বভাবের যে ফল তা আমরা চারিদিকে দেখতে পাই। অর্থাৎ আমাদের পাপের ফল আমরা ভোগ করে থাকি। পাপের ফলে আমাদের মধ্যে দেখা যায়:

১। অশান্তি ও অমিল
২। দুঃখ ও যন্ত্রণা
৩। নানারকম অসুস্থতা
৪। বিবাদ ও বিচ্ছেদ
৫। যুদ্ধ ও মারামারি
৬। অন্যায় ও অন্যায্যতা
৭। ঈশ্বর ও মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট
৮। নিঃসঙ্গতা
৯। হতাশা ও নিরাশা
১০। মৃত্যু

কাজ: পাপের ফলে তোমার ব্যক্তিগত জীবনে কী হয় তা দলে সহভাগিতা করো এবং একটি পোস্টার তৈরি করো।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...