বিষয়ভিত্তিক ছবির অনুশীলন (পাঠ: ১১ থেকে ১৬)

ছবি আঁকার অনুশীলন - চারু ও কারুকলা - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

336

পূর্ব পাঠগুলোতে আমরা প্রকৃতির ঋতুবৈচিত্র্য নিয়ে নানারকমের মজার মজার ছবি এঁকেছি। রং করে যেমন আনন্দ পেয়েছি, তেমন মাতৃভূমির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছি।
এই পাঠে আমরা শিখব বিষয়ভিত্তিক ছবি। কোনো উৎসব, জাতীয় দিবসসমূহ, আমাদের সংস্কৃতির উল্লেখযোগ্য দিনগুলোকে ভিত্তি করে যে সকল ছবি আঁকা যায়, তাকে আমরা বিষয়ভিত্তিক ছবি বলতে পারি।
নানারকম উৎসবে আমরা বন্ধুদের নিয়ে, ভাইবোনদের নিয়ে অনেক আনন্দ করি। ঈদের দিন ঈদগাহে গিয়ে নামাজ পড়ে বন্ধুদের সাথে কোলাকুলি করা, ঘরে ঘরে সেমাই-জরদা খাওয়ার আনন্দ। আবার দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, নতুন জামা পরে বাবা-মার সাথে পূজামণ্ডপে গিয়ে আরতি নৃত্য দেখা আরও কত কী!
আবার বড়দিনের উৎসবের আনন্দ সান্তাক্লজের কাছ থেকে চকলেট নেয়ার, নতুন জামাকাপড় পরে আত্মীয়স্বজন, বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, বুদ্ধ পূর্ণিমায় প্যাগোডায় গিয়ে আনন্দ উৎসবের মাঝে নিজেদের মাঝে ভাববিনিময় করা, এইসব বিষয়গুলো আমরা এতদিন উপভোগ করেছি। এখন যদি এ সকল বিষয়ের উপর তোমাকে ছবি আঁকতে বলা হয়, তখন তুমি তোমার কল্পনার মাঝে যে ছবিটি আছে, তাকে বুদ্ধি খাটিয়ে মনের মাধুরী দিয়ে ছবি আঁকতে চেষ্টা করবে। আবার শহিদদিবস, বিজয়দিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, বৈশাখী মেলা ইত্যাদি বিষয় নিয়েও ছবি আঁকা যেতে পারে।

কাজ: তোমার দেখা একটি উৎসবের ছবি এঁকে দেখাও।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...