জনাব X, একজন এ্যাডভোকেট, মিস Y এর পক্ষে একটি পারিবারিক মোকদ্দমায় প্রতিনিধিত্ব করছিলেন। মামলার রায়ে আদালত দেনমোহর ও খোরপোষ বাবদ ৫০০০০০ টাকা বাদী মিস Y বরাবর প্রদান করার জন্য বিবাদী পক্ষকে নির্দেশ প্রদান করেন। উক্ত টাকা বিবাদীপক্ষ হতে প্রাপ্ত হয়ে জনাব X ব্যক্তিগত একাউন্টে জমা করেন এবং এক মাসেরও বেশি সময় ধরে মিস Y কে এ বিষয়ে তিনি কিছু জানাননি। পরবর্তীতে মিস Y জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, চেম্বারের খরচ মেটাতে ঐ টাকার একটি অংশ তিনি খরচ করেছেন এবং শীঘ্রই তা ফেরত দেবেন বলে আশ্বাস দেন।
আপনি কি মনে করেন যে, জনাব X এ কাজ The Canons of Professional Conduct and Etiquette এর লংঘন? এক্ষেত্রে মিস Y জনাব X এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়েরে মনস্থ করে আপনাকে নিযুক্ত করেন। সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বাংলাদেশ বার কাউন্সিল এর যথাযথ কর্তৃপক্ষের নিকট দায়েরের জন্য একটি দরখাস্ত মুসাবিধা করুন।