কম্পিউটার কম্পিউটার খেলা (পাঠ ২)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

495

এই পাঠে শিক্ষার্থীরা কম্পিউটার হিসেবে কাজ করবে। প্রথমে একটি কাগজে নিচের সফটওয়্যারটি লিখাবে ঃ

ছেলেমেয়েরা কম্পিউটার কম্পিউটার খেলার জন্য প্রস্তুত

১. প্রথম সংখ্যাটি ইনপুট থেকে মেমোরিতে গ্রহণ কর।
২. মেমোরির সংখ্যাটি প্রসেসরকে দাও-তার সাথে ১০ যোগ করার জন্য।
৩. যোগফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ কর।
৪. মেমোরির থেকে যোগফলটি প্রসেসরকে দাও-২ দিয়ে গুণ করার জন্য।
৫. গুণফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ কর।
৬. গুণফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করার জন্য।
৭. বিয়োগফল প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ কর।
৮. বিয়োগফলটি মেমোরি থেকে প্রসেসরকে দাও সেখান থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করার জন্য।
৯. বিয়োগফলটি প্রসেসর থেকে মেমোরিতে গ্রহণ কর।
১০. মেমোরি থেকে বিয়োগফলটি আউটপুটকে দাও।

একজন ইনপুট, একজন আউটপুট, একজন মেমোরি এবং অন্য একজন প্রসেসর হবে।
শ্রেণির সব শিক্ষার্থীদের চারজন করে অনেকগুলো দলে ভাগ করে দিতে হবে।
প্রথমে শিক্ষক ইনপুটকে সফটওয়‍্যারটি দেবেন।
ইনপুট সফটওয়্যারটি মেমোরিকে দেবে।
মেমোরিতে সফটওয়্যার লোড হওয়ার পর শিক্ষক যেকোনো একটা সংখ্যা ইনপুটকে দেবেন।
ইনপুট সংখ্যাটি মেমোরিতে দেবে। মেমোরি সংখ্যাটি নিয়ে সফটওয়্যারের ধাপগুলো একটি একটি করে প্রসেসরকে জানাবে। ১০টি ধাপ শেষ করার পর মেমোরি ফলাফলটি আউটপুটকে দেবে। আউটপুট সেটি শিক্ষককে জানাবে।
শিক্ষক ফলাফলটি পরীক্ষা করে দেখবেন সেটি সঠিক হয়েছে কি না। (সঠিক উত্তর ২০)

বিষয়টি কীভাবে হচ্ছে শিক্ষার্থীরা বুঝে যাওয়ার পর তাদেরকে উৎসাহ দেওয়া হবে তারা নিজেরাই যেন এক ধরনের সফটওয়্যার লিখে সেগুলো ব্যবহার করে।
এখানে সফটওয়‍্যারটি সোজা বাংলায় লেখা হয়েছে। সত্যিকারের কম্পিউটারে সেগুলো কম্পিউটারের ভাষায় লিখতে হয়, সেটাকে বলা হয় প্রোগ্রামিং করা। তোমরা যখন বড় হয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন তোমরা নিজেরাই সুন্দর সুন্দর প্রোগ্রাম লিখতে পারবে।

আমরা ওপরের এই প্রোগ্রামটি পড়ে বুঝতে পারি না, কম্পিউটার কিন্তু ঠিকই বুঝতে পারে।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...