চতুরার্য সত্যের ধর্মীয় গুরুত্ব (পাঠ : ৩)

চতুরার্য সত্য - বৌদ্ধধর্ম শিক্ষা - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

308

চতুরার্য সত্য বৌদ্ধধর্মের মূলভিত্তি। এই সত্যসমূহ বুঝতে না পারলে বৌদ্ধধর্মকে কখনো বোঝা যাবে না। বৌদ্ধধর্মের মূল লক্ষ্য দুঃখ হতে মুক্তি এবং পরম শান্তি নির্বাণ লাভ করা। দুঃখসমূহ কী কী, কী কারণে দুঃখ উৎপন্ন হয়, দুঃখের নিরোধ আছে কি না এবং দুঃখ নিরোধের উপায় প্রভৃতি সঠিকভাবে না জানলে দুঃখ হতে মুক্তি লাভ করা সম্ভব নয়। তাই চতুরার্য সত্য সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার। চতুরার্য সত্যের মাধ্যমে দুঃখ, দুঃখের কারণ, দুঃখের নিরোধ এবং দুঃখ নিরোধের উপায় প্রভৃতি সম্পর্কে জানা যায়। চতুরার্য সত্য মতে, তৃষ্ণাই মানুষের দুঃখের কারণ। অজ্ঞতার কারণে তৃষ্ণা উৎপন্ন হয়। তৃষ্ণা হচ্ছে কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। চতুরার্য সত্য আমাদের লোভ, হিংসা, মোহ ও অকুশল কর্ম থেকে বিরত থাকার এবং দুঃখ হতে মুক্তির উপায় শিক্ষা দেয়। ফলে চতুরার্য সত্যের ধর্মীয় গুরুত্ব যে অপরিসীম, তা সহজে বোঝা যায়।

অনুশীলনমূলক কাজ
কেন চতুরার্য সত্য সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার?

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...