দণ্ডবর্গ (পালি ও বাংলা) (পাঠ : ৬)

সূত্র ও নীতিগাথা - বৌদ্ধধর্ম শিক্ষা - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

193

দণ্ডবগ্ন (পালি)

১. সব্বে তসন্তি দণ্ডস সব্বে ভাযন্তি মচুনো,
অত্তানং উপমং কত্বা ন হনেয্য ন ঘাতযে।
বাংলা অনুবাদ: সবাই দণ্ডকে ভয় করে, মৃত্যুর ভয়ে সবাই সন্ত্রস্ত। নিজের সঙ্গে তুলনা করে কাউকে আঘাত কিংবা হত্যা করো না।

২. সব্বে তসন্তি দণ্ডস সব্বেসং জীবিতং পিযং
অত্তানং উপমং কত্বা ন হনেয্য ন ঘাতযে।
বাংলা অনুবাদ: সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সবার প্রিয়, সুতরাং নিজের সঙ্গে তুলনা করে কাউকে প্রহার কিংবা আঘাত করো না।

৩. সুখকামানি ভুতানি যো দন্ডেন বিহিংসতি,
অত্তনো সুখমেসানো পেচ্চ সো ন লভতে সুখং।
বাংলা অনুবাদ: নিজের সুখের জন্য যে সুখপ্রত্যাশী প্রাণীগণকে দণ্ড দেয়, পরলোকে সে কখনো সুখ লাভ করতে পারে না।

৪. সুখকামানি ভুতানি যো দণ্ডেন হিংসতি,
অত্তনো সুখমেসানো পেচ্ছ সে লভতে সুখং।
বাংলা অনুবাদ: নিজের সুখের জন্য যিনি অপর সুখকামী প্রাণীগণকে দণ্ড দেন না, পরলোকে তিনি নিশ্চয়ই সুখ লাভ করবেন।
৫. মা' বোচ ফরুসং কঞ্চি বুত্তা পটিবদেয্যু তং,
দুস্থাহি সারম্ভকথা পটিদণ্ডা ফুসেয্যু তং।
বাংলা অনুবাদ: কাউকে কটু কথা বলবে না। যাকে কটু কথা বলবে, সে-ও তোমাকে কটু কথা বলতে পারে। ক্রোধপূর্ণ বাক্য দুঃখকর, সেজন্য দণ্ডের প্রতিদণ্ড তোমাকে স্পর্শ করবে।
৬. সচে নেরেসি অত্তানং কংসো উপহতো যথা,
এস পত্তো'সি নিব্বানং সারম্ভো তে ন বিজ়তি।
বাংলা অনুবাদ: আঘাত পাওয়া কাঁসার মতো যদি নিজেকে সহনশীল রাখতে পারো, তবেই তুমি নির্বাণ লাভ করবে, ক্রোধ থেকে জন্ম নেওয়া বাদবিসম্বাদ আর থাকবে না।
৭. যথা দণ্ডেন গোপালো গাবো পাচেতি গোচরং
এবং জরা চ মচ্চু চ আয়ুং পাচেন্তি পাণিনং।
বাংলা অনুবাদ: রাখাল যেমন দণ্ডাঘাতে গরু তাড়িয়ে গোচারণভূমিতে নিয়ে যায়, সেরূপ জরা ও মৃত্যু প্রাণীদের আয়ু তাড়িয়ে বেড়াচ্ছে।

৮. অথ পাপানি কম্মানি করং বালো ন বুঝতি,
সে হি কম্মেহি দুম্মেধো অগ্নিদঢ়ো'ব তপতি।
বাংলা অনুবাদ: নির্বোধ লোক পাপকাজ করার সময় তার ফল সম্বন্ধে অজ্ঞ থাকে, সুতরাং দুষ্ট লোক নিজের কর্মের দ্বারা আগুনে পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা ভোগ করে।

৯. যো দণ্ডেন অদণ্ডেসু অল্পদুঠেসু দুস্সতি,
দসন্নমঞঞতরং ঠানং খিল্পমেব নিগচ্ছতি।
বাংলা অনুবাদ: অদণ্ডনীয় (নির্দোষ) ও নিরাপরাধ ব্যক্তির প্রতি যে ব্যক্তি দণ্ড প্রদান করে, সে ব্যক্তি সহসা দশবিধ অবস্থার মধ্যে অন্যতর (অবস্থা) লাভ করে।

১০. বেদনং ফরুসং জানিং সরীরস চ ভেদনং,
গরুকং বা'পি আবাধং চিপেং'ব পাপুণে।
বাংলা অনুবাদ: (তার) তীব্র বেদনা, ক্ষয়ক্ষতি, শরীরের অঙ্গচ্ছেদ, কঠিন ব্যাধি বা চিত্তবিক্ষেপ প্রাপ্ত হয়।

১১. রাজতো বা উপস্সগ্‌গং অন্তস্থানং'ব দারুণং
পরিযং'ব ঞাতীনং, ভোগানং'ব পভঙ্গুরং।
বাংলা অনুবাদ: (সে) রাজরোষ বা দারুণ অপবাদের সম্মুখীন হয়, (তার) জ্ঞাতিক্ষয় হয় এবং সম্পদ নাশ হয়।

১২. অথব'স অগারানি অগ্নি ডহতি পাবকো,
কায়স্স ভেদা দুষ্পঞো নিরয়ং সো'জ্জতি।
বাংলা অনুবাদ: (তার) ঘর আগুনে পুড়ে যায়, মৃত্যুর পর সে মন্দবুদ্ধি ব্যক্তি নরকে উৎপন্ন হয়।

১৩. ন নগচরিযা ন জটা ন পঙ্কা, নানাসকা থন্ডিলসাযিকা বা,
রজো চ জল্লং উকুটিকল্পধানং, সোধেন্তি মচ্চং অবিতিন্নক্তত্থং।
বাংলা অনুবাদ: নগ্নচর্যা, জটাধারণ, কাদালেপন, অনশন, যজ্ঞভূমিতে শয়ন, ধূলি বা ছাইমাখা, কঠিন উৎকট তপস্যায় নিজেকে পীড়ন করা,
এসব জপতপ কিছুতেই সংশয়ভরা মানুষকে পবিত্র করতে পারে না।

১৪. অলঙ্কতো চেপি সমং চরেয্য, সন্তো দন্তো নিয়তো ব্রহ্মচারী,
সব্বেসু ভূতেসু নিধায দণ্ডং, সো ব্রাহ্মণো সো সমণো স ভিষ্ণু।
বাংলা অনুবাদ: অলংকৃত হয়েও যিনি শান্ত, দমিত ও সব সময় ব্রহ্মচারী, যিনি সকল প্রাণীর প্রতি হিংসাহীন হয়ে শান্তিময় আচরণ করেন-তিনি ব্রাহ্মণ, তিনিই শ্রমণ এবং তিনিই ভিক্ষু।

১৫. হিরীনিসেধো পুরিসো কোচি লোকস্মিং বিজ্ঞতি,
যো নিন্দং অল্পবোধতি অস্সো ভদ্রো কসামিব।
বাংলা অনুবাদ: সুশিক্ষিত ঘোড়া যেমন কশাঘাতকে এড়িয়ে চলে, সেইরূপ লজ্জাবোধে নিন্দনীয় কাজ এড়িয়ে চলেন এমন লোক কয়জন আছেন?


১৬. অসো যথাভদ্রো কসানিবিঠো, আতাপিনো সংবেগিনো ভবাথ,
সদ্ধায সীলেন চ বিরিযেন চ, সমাধিনা ধম্মবিনিচ্ছযেন চ;
সম্পন্নবিজ়াচরণা পতিতা, পহস্লথ দুষ্কৃমিদং অনপকং।
বাংলা অনুবাদ: বেতের আঘাতে ভদ্র (সুশিক্ষিত) ঘোড়া যেমন বেগবান হয়, সেরূপ তোমরা শক্তিমান ও বেগযুক্ত হও।
শ্রদ্ধা, শীল, শৌর্য, সমাধি ও ধর্মজ্ঞান দ্বারা বিদ্যাচরণসম্পন্ন ও স্মৃতিমান হয়ে অপরিমেয় দুঃখরাশি হতে মুক্ত হও।

১৭. উদকং হি নযন্তি নেত্তিকা, উসুকারা নমযন্তি তেজনং,
দারুং নমযন্তি তচ্ছকা, অত্তানং দমযন্তি সুপ্তা।
বাংলা অনুবাদ: জল সেচনকারী যেমন জলকে ইচ্ছামতো চালিত করেন, শর-নির্মাতা যেমন শরকে সোজা করেন, কাঠমিস্ত্রি (তক্ষক)
যেমন কাঠের টুকরাকে ইচ্ছামতো আকার দান করেন, ব্রতচারী ব্যক্তিও তেমনি নিজেকে দমন করেন।

অনুশীলনমূলক কাজ
বিতর্ক অনুষ্ঠান
বিষয়: হত্যাকারীর উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড নয়।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...