পঞ্চশীল গ্রহণ করার আগে অবশ্যই মুখ, হাত ও পা পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। পরিষ্কার কাপড় পরতে হয়। এভাবে পঞ্চশীল গ্রহণ করলে মন পবিত্র হয়। শান্ত হয়। পঞ্চশীল গ্রহণ করার সময় করজোড়ে হাঁটু ভেঙে বসতে হয়।

পঞ্চশীল প্রার্থনা (পালি ও বাংলা)
পঞ্চশীল গ্রহণের পূর্বে ভিক্ষুর নিকট পঞ্চশীল প্রার্থনা করতে হয়। পালিতে প্রার্থনা গাথাটি এরূপ:
পঞ্চশীল প্রার্থনা (পালি)
ওকাস অহং ভন্তে তিসরণেনসহ পঞ্চসীলং ধম্মং যাচামি, অনুগ্রহং কত্বা সীলং দেথ মে ভন্তে।
দুতিযম্পি ওকাস অহং ভন্তে তিসরণেনসহ পঞ্চসীলং ধম্মং যাচামি, অনুগ্রহং কত্বা সীলং দেখ মে ভন্তে।
ততিযম্পি ওকাস অহং ভন্তে তিসরণেনসহ পঞ্চসীলং ধম্মং যাচামি, অনুগ্গহং কত্বা সীলং দেথ মে ভন্তে।
শেখার কৌশল |
বাংলা অনুবাদ
ভন্তে অবকাশপূর্বক সম্মতি প্রদান করুন। আমি ত্রিশরণসহ পঞ্চশীল ধর্ম প্রার্থনা করছি। ভন্তে দয়া করে আমাকে শীল প্রদান করুন।
দ্বিতীয়বার _________।
তৃতীয়বার _________।
ভিক্ষু: যমহং বদামি তং বদেথ (আমি যা বলছি তা বলুন)।
শীল গ্রহণকারী: আম ভন্তে (হ্যাঁ ভন্তে বলছি)
ভিক্ষু: নমো তস ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স (আমি অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি)।
শীল গ্রহণকারী: নমো তস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স (তিনবার বলতে হবে)।
এরপর ভিক্ষু ত্রিশরণ গ্রহণ করতে বলবেন।
ত্রিশরণ
বুদ্ধং সরণং গচ্ছামি (আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি)।
ধম্মং সরণং গচ্ছামি (আমি ধর্মের শরণ গ্রহণ করছি)।
সংঘং সরণং গচ্ছামি (আমি সংঘের শরণ গ্রহণ করছি)।
দুতিযম্পি________।
ততিযম্পি _______।
ভিক্ষু: সরণা গমনং সম্পন্নং (শরণে গমন বা শরণ গ্রহণ সম্পন্ন হয়েছে)।
শীল প্রার্থনাকারী: আম ভন্তে (হ্যাঁ ভন্তে)।
তারপর ভিক্ষু পঞ্চশীল প্রদান করবেন এবং শীল গ্রহণকারী তা মুখে মুখে বলবেন।
Read more