মঙ্গলসূত্র (পালি ও বাংলা) (পাঠ : ৩)

সূত্র ও নীতিগাথা - বৌদ্ধধর্ম শিক্ষা - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

1.8k

১. বহুদেবা মনুস্সা চ, মঙ্গলানি অচিন্তযুং
আকঙ্খমানা সোথানং ব্রহি মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: বহু দেবতা ও মানুষ স্বস্তি কামনা করে কীসে মঙ্গল হয় তা চিন্তা করেছিলেন। কিন্তু কীসে মঙ্গল হয় তা কেউই সঠিকভাবে নির্ণয় করতে পারেননি।
আপনি দয়া করে দেবতা ও মানুষের মঙ্গলসমূহ ব্যক্ত করুন।

২. অসেবনা চ বালানং, পন্ডিতানঞ্চ সেবনা,
পুজা চ পূজনীযানং, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: মূর্খ লোকের সেবা না করা, জ্ঞানী লোকের সেবা করা এবং পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল।

৩. পতিরূপ দেসবাসো চ, পুর্ব্বে চ কতপুঞতা,
অত্তসম্মাপণিধি চ, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: (ধর্মমত পালনের উপযোগী) প্রতিরূপ দেশে বাস করা, পূর্বকৃত পুণ্যের প্রভাবে প্রভাবান্বিত থাকা এবং নিজেকে সম্যক পথে পরিচালিত করা উত্তম মঙ্গল।

8. বাহু সচ্চঞ্চ সিপ্লঞ্চ, বিনযো চ সুসিদ্ধিতো,
সুভাসিতা চ যা বাচা, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: বহু শাস্ত্রে জ্ঞানলাভ করা, বিবিধ শিল্প শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সুভাষিত বাক্য বলা উত্তম মঙ্গল।

৫. মাতাপিতু উপট্‌ঠানং, পুত্তাদারস সঙ্গহো,
অনাকুলা চ কম্মস্তা, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: মাতা ও পিতার সেবা করা, স্ত্রী ও পুত্রের উপকার করা এবং নিষ্পাপ ব্যবসা ও বাণিজ্যের দ্বারা জীবিকা নির্বাহ করা উত্তম মঙ্গল।

৬. দানঞ্চ ধম্মচরিযা চ, ঞাতকানঞ্চ সঙ্গহো,
অনবজানি কম্মানি, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: দান দেওয়া, ধর্মাচরণ করা, জ্ঞাতিগণের উপকার করা এবং সদ্ধর্মে অপ্রমত্ত থাকা উত্তম মঙ্গল।

৭. আরতি বিরতি পাপা, মজ্জপানা চ সঞমো,
অল্পমাদো চ ধম্মেসু, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: কায়িক ও মানসিক পাপকাজে অনাসক্তি, শারীরিক ও বাচনিক পাপ থেকে বিরতি, মদ্যপানে বিরত থাকা এবং অপ্রমত্তভাবে পুণ্যকর্ম সম্পাদন করা উত্তম মঙ্গল।

৮. গারবো চ নিবাতো চ, সন্তুষ্ঠী চ কতঞতা
কালেন ধম্মসবণং, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি বিনয় প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর উপকার স্বীকার করা ও যথাসময়ে ধর্ম শ্রবণ করা উত্তম মঙ্গল।

৯. খন্তী চ সোবচসস্তা, সমণানঞ্চ দস্সনং,
কালেন ধম্মসাকচ্ছা, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: ক্ষমাশীল হওয়া, গুরুজনের আদেশ পালন করা, শ্রমণদের দর্শন করা, যথাসময়ে ধর্ম শ্রবণ করা উত্তম মঙ্গল।

১০. তপো চ ব্রহ্মচরিযঞ্চ চ, অরিযসচ্চান দস্সনং,
নিব্বানং সচ্ছিকিরিযা চ, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: তপশ্চর্য ও ব্রহ্মচর্য পালন করা, চারি আর্যসত্য হৃদয়ঙ্গম করা এবং পরম নির্বাণ সাক্ষাৎ করা উত্তম মঙ্গল।

১১. ফুস লোকধম্মেহি, চিত্তং যস্স ন কম্পতি,
অসোকং বিরজং খেমং, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: লাভ ও অলাভ, যশ ও অযশ, নিন্দা ও প্রশংসা, সুখ ও দুঃখ এই আট প্রকার লোকধর্মে অবিচলিত থাকা, শোক না করা, লোভ,
দ্বেষ ও মোহের মতো কলুষতা থেকে মুক্ত থাকা এবং নিরাপদ থাকা উত্তম মঙ্গল।

১২. এতাদিসানি কত্বান, সব্বথমপরাজিতা
সব্বত্থ সোথিং গচ্ছত্তি, তং তেসং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: এসব মঙ্গলকর্ম সম্পাদন করলে সর্বত্র জয় লাভ করা যায় এবং সর্বত্র নিরাপদ থাকা যায় - এগুলো তাঁদের (দেব-মনুষ্যের) উত্তম মঙ্গল।

অনুশীলনমূলক কাজ
মঙ্গলসূত্রটি শুদ্ধ উচ্চারণে সমস্বরে আবৃত্তি করো। (দলীয় কাজ)।
মঙ্গলসূত্রে বর্ণিত মঙ্গলসমূহের তালিকা প্রস্তুত করো। (দলীয়ভাবে)।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...