দক্ষ জনশক্তি তৈরি (পাঠ-৫)

বাংলাদেশের অর্থনীতি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

523

মানবসম্পদ

অদক্ষ মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না। অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয়, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকেও গতিশীল করতে পারে। দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়। পক্ষান্তরে অদক্ষ মানুষ গণ্য হয় রাষ্ট্রের বোঝা হিসেবে। দক্ষ মানুষকেই মানবসম্পদ বলা হয়। যেমন- বিশ্বব্যাংকের তথ্য (২০২৩) মতে চীন দেশে ১৪১ কোটি ৭ লক্ষ ১০ হাজার মানুষ বাস করে। যাদের প্রত্যেকের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ফলে চীনের প্রতিটি মানুষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারছে। চীনারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ায় চীনের অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করছে।

জনসমষ্টিকে মানবসম্পদে পরিণত করার উপায়

মানুষকে মানবসম্পদে পরিণত করার উপায়গুলো নিম্নে সংক্ষেপে উল্লেখ করা হলো:

ক. মানসম্পন্ন শিক্ষা প্রদান,
খ. উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান,
গ. ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি,
ঘ. উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা,
ঙ. প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তাদান,
চ. পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা প্রদান,
ছ. উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান,
জ. উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান।

রাষ্ট্র যদি তার জনসংখ্যাকে সম্পদে পরিণত করার দর্শন গ্রহণ করাতে পারে তাহলে শিক্ষা, স্বাস্থ্য ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তা করা সম্ভব। ফলে দেশের শতভাগ মানুষ দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার সুযোগ পাবে। আর শতভাগ দক্ষ জনশক্তি নিয়ে কোনো দেশ দরিদ্র থাকতে পারে না। সেই দেশের উন্নতি অবশ্যম্ভাবী।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...