সংস্কৃতির ধারণা (পাঠ- ১)

বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

1.5k

সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য, সমাজজীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তা-ই তার সংস্কৃতি। যেমন- বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে। সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালিতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে তখন সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি। মানুষ যখন লিখতে শিখল তখন প্রথম পাথরে খোদাই করে কিংবা গাছের ছাল বা পাতায় লিখত। তারপর যখন কাগজ আবিষ্কার করল তখন কালিতে পাখির পালক ডুবিয়ে লিখত। ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে কাগজের উপর লিখল।

এরপর মানুষ টাইপ রাইটার আবিষ্কার করে তার মাধ্যমে লেখা শুরু করল এবং সর্বশেষ মানুষ কম্পিউটার আবিষ্কার করল। এখন পৃথিবীর বহু মানুষই কম্পিউটার লেখে। এই যে লেখার বিভিন্ন মাধ্যমে মানুষ তৈরি করল এর সমষ্টিও সংস্কৃতির একটি অংশ।

কাজ: "আমাদের জীবনযাত্রার ধরনই হলো আমাদের সংস্কৃতি" ব্যাখ্যা কর।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...