আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ও এর ক্ষেত্র (পাঠ - ১ ও ২)

বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

1.3k

আধুনিক বিশ্বের রাষ্ট্রসমূহ একে অন্যের উপর নির্ভরশীল। বিভিন্ন রাষ্ট্রের সমস্যা ও প্রয়োজন বিভিন্ন রকম। কোনো রাষ্ট্রের পক্ষেই এককভাবে তার সকল প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। অথচ এ সমস্ত প্রয়োজন ও সমস্যার সমাধান না হলে কোনো রাষ্ট্রের জনগণেরই কল্যাণ ও উন্নয়ন সম্ভব হয় না। প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি পরস্পরকে সহযোগিতা করে তাহলে অনেক সমস্যার সহজ সমাধান হয়। তাই একই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলো পরস্পর সহযোগিতা করে। এর ফলে বিভিন্ন ধরনের আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠে। তারা যৌথ উদ্যোগে এসব অঞ্চলের অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক বাধাসমূহ দূর করার জন্য কাজ করে। ফলে সকল পক্ষের উন্নয়ন সাধন হয়।

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র
আঞ্চলিক সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। সময়ের সাথে সাথে ক্ষেত্রসমূহ আরও বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমান সময়ের উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ হচ্ছে- শিল্প-বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, তথ্য- প্রযুক্তি, কৃষি, পর্যটন, ক্রীড়া, মাদক ও চোরাচালান প্রতিরোধ, পরিবহন ও যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন ও বিনিময়, সংস্কৃতি, স্বাস্থ্য ও চিকিৎসা, জলবায়ু ও পরিবেশ উন্নয়ন ইত্যাদি।

কাজ: আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলোর তালিকা প্রস্তুত কর।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...