পঞ্চশীল পালনের সুফল (পাঠ : ৬)

শীল - বৌদ্ধধর্ম শিক্ষা - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

377

শীল পালনের সুফল অনেক। যেমন: শীল-

  • হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা বলা ও মাদক গ্রহণ থেকে বিরত রাখে।
  • মানুষের মনের কালিমা দূর করে।
  • মনকে শান্ত ও সংযত করে।
  • চরিত্র সুন্দর করে।
  • কথা বলায় সংযত করে।
  • বিনয়ী ও ভদ্র করে।
  • অনৈতিক ও পাপকাজ হতে বিরত রাখে।
  • সৎকাজে উৎসাহিত করে।

শীল পালনের সুফল সম্পর্কে বুদ্ধ বলেছেন, ফুলের গন্ধ কেবল বাতাসের অনুকূলে যায়, প্রতিকূলে যায় না। কিন্তু শীলবান ব্যক্তির প্রশংসা বাতাসের অনুকূলে যেমন যায়, তেমনি প্রতিকূলেও যায়। হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা ভাষণ, মাদকদ্রব্য গ্রহণ প্রভৃতি অকুশলকর্ম ব্যক্তিজীবনকে কলুষিত করে। কলুষিত ব্যক্তি পরিবার ও সমাজে নানারকম বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি করে। অপর দিকে শীলবান ব্যক্তি সকল প্রকার অকুশল কর্ম হতে বিরত থাকেন। ফলে তাদের পারিবারিক এবং সামাজিক জীবন সুন্দর ও সুখময় হয়। তাই সকলের শীল পালন ও অনুশীলন করা উচিত।

অনুশীলনমূলক কাজ
শীল পালনের সুফল সম্পর্কে বুদ্ধ কী বলেছেন?

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...