বুদ্ধের ধর্মোপদেশসমূহ ত্রিপিটকের বিভিন্ন গ্রন্থে সংরক্ষিত আছে। বুদ্ধ দেশিত সূত্রসমূহ ত্রিপিটকের অন্তর্গত সূত্রপিটকে পাওয়া যায়। খুদ্দকপাঠ হচ্ছে সূত্রপিটকের অন্তর্গত খুদ্দক নিকায়ের প্রথম গ্রন্থ। 'খুদ্দকপাঠ' শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা সংক্ষিপ্ত পাঠ। খুদ্দকপাঠ গ্রন্থে মঙ্গলসূত্র পাওয়া যায়। ধর্মপদ ও খুদ্দক নিকায়ের অন্তর্গত দ্বিতীয় গ্রন্থ। ধর্মপদে বুদ্ধ ভাষিত বিভিন্ন গাথা পাওয়া যায়। ধর্মপদের অর্থ সঠিক পথ বা ধর্মের পথ। এ গ্রন্থের গাথাগুলো মানুষকে ধর্মের পথে বা সঠিক পথে পরিচালিত করে। তাই এ গ্রন্থের নাম ধর্মপদ। ধর্মপদে ২৬টি অধ্যায়ে ৪২৩টি গাথা আছে। এ অধ্যায়ে আমরা খুদ্দকপাঠের 'মঙ্গলসূত্র' এবং ধর্মপদের 'দণ্ডবর্গ' পড়ব।
অনুশীলনমূলক কাজ |
Read more