বুদ্ধের বিভিন্ন অস্থিধাতু বৌদ্ধদের নিকট অতি পবিত্র। দন্তধাতু তন্মধ্যে অন্যতম। চারটি স্থানে বুদ্ধের দন্তধাতু যত্নসহকারে রক্ষিত আছে বলে জানা যায়। দন্তধাতু বন্দনার পালি গাথাটি নিম্নরূপ:
একা দাঠা তিদসপুরে, একা নাগপুরে অনু একা গান্ধার বিসযে, একাসি পুন সীহলে, চতসো তা মহাদাঠা নিব্বান রসদীপিকা পূজিতা নরদেবেহি, তাপি বন্দামি ধাতুযো।
বাংলা অনুবাদ: বুদ্ধের একটি দন্ত ত্রিদশালয়ে, একটি নাগলোকে, একটি গান্ধার রাজ্যে, একটি সিংহল দ্বীপে রয়েছে। নির্বাণ রস প্রদানকারী এ চারটি মহাদন্ত নর ও দেবগণের দ্বারা পূজিত। আমিও সেই চার দন্তধাতুকে ভক্তিসহকারে বন্দনা করছি।

অনুশীলনমূলক কাজ |