অনুশীলনী

পারিবারিক কাজ ও পেশা - কর্ম ও জীবনমুখী শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

224
বহুনির্বাচনি প্রশ্ন

১. নিজের কাজ নিজে করলে-
ক. নিজের মনের মতো কাজ করা যায়
খ. অর্থ ব্যয় হয়
গ. কাজটি দায়সারা গোছের হয়
ঘ. সৃজনশীলতা বাধাগ্রস্ত হয়

২. পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে নিয়োজিত থাকার ফলে প্রধানত আমাদের কোন ধরনের অধিকারগুলো পূরণ হয়ে থাকে?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. মৌলিক
ঘ. সাংস্কৃতিক

৩. নিচের কোন খাতের ব্যয়টি পরিবারের সদস্যদের ভরণপোষণ সংক্রান্ত ব্যয়ের অন্তর্ভুক্ত নয়?
ক. খাদ্য
খ. পোশাক
গ. চিকিৎসা
ঘ. সঞ্চয়

৪. নিচের কোন কাজটি সাধারণত পরিবারের বাইরের কারো দ্বারা করানো হয়?
ক. রান্না করা
খ. চুল কাটা
গ. কাপড় ধোয়া
ঘ. বাড়ি-ঘর পরিষ্কার করা

৫. বৈচিত্র্যময় পেশায় আমাদের অংশগ্রহণের ফলে-
i. সামাজিক ভারসাম্য রক্ষা হয়
ii. পরিবারে স্বচ্ছলতা আসে
iii. শ্রমের বিভাজন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

গ্রামের সকলেই আলম সাহেবকে শ্রদ্ধা করে। তিনি পেশায় কৃষক। তিনি তার একমাত্র ছেলেকে লেখাপড়া শেখাতে খুবই সচেষ্ট। এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় তিনি তার ছেলেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিভাগে লেখাপড়া করতে পাঠান। লেখাপড়া শেষে তিনি তার ছেলেকে নিজের তিনটি পুকুরের পাশাপাশি আরও কয়েকটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করতে দিলেন। এজন্য গ্রামবাসীদের কেউ কেউ তার ছেলেকে বিদ্রুপ করলেও আলম সাহেব তাঁর ছেলের পেশায় খুবই গর্বিত।
ক. পেশা কী?
খ. মানুষ কাজ করে কেন?
গ. গ্রামের কিছুলোক আলম সাহেবের ছেলেকে ঠাট্টা করে কেন? বর্ণনা কর।
ঘ. ছেলের পেশা নিয়ে আলম সাহেবের খুশি হওয়ার বিষয়টি মূল্যায়ন কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...