কাজ এসো দলে বসে নিচের প্রশ্ন দুটির উত্তর খোঁজার চেষ্টা করি এবং শ্রেণিতে উপস্থাপন করি। |
আজকের এই ক্লাসে আমরা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ধারার মোট চার জন শিক্ষার্থীকে আমাদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানাব। আমরা চাই এই ধারা এবং শাখাগুলো সম্পর্কে জানতে।
দলগত কাজ চলো আমরা সবাই চারটি দলে ভাগ হই। প্রতি দলে সবাই গোল হয়ে বসি আর আমন্ত্রিত একজন শিক্ষার্থী বড়ো ভাই বা বড়ো আপাকে মধ্যখানে বসাই। এবারে আমরা তার কাছ থেকে জেনে নিই তিনি যে শাখায় বা ধারায় পড়ছেন সেটি সম্পর্কে। কেন তিনি এই শাখায় পড়ছেন তাও জেনে নিই। নিচের বিষয়গুলো যেন আমাদের আলোচনা থেকে বাদ না পড়ে যায় সে বিষয়ে লক্ষ রাখি আর প্রয়োজনীয় তথ্য সংক্ষেপে একজন খাতায় লিখে রাখি।
আলোচনা শেষে প্রত্যেক দল চারটি ছোট পোস্টার পেপারে সেই নির্দিষ্ট শাখা/ধারা সংক্রান্ত উপর্যুক্ত চারটি বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরি। এবারে যার যার দলের পোস্টারগুলো শ্রেণিকক্ষের এক এক কোণে টাঙিয়ে দিই। এরপর একটি নির্দিষ্ট দলের পোস্টারগুলো বাকি তিন দলের সদস্যরা মিলে ঘুরে ঘুরে দেখি। তখন সেই দলটি অন্য দলের সদস্যদের পোস্টারে লেখা বিষয়বস্তু ব্যাখ্যা/বিশ্লেষণ করে বোঝাবে। আলোচনার ফলাফল লিপিবদ্ধ করার জন্য বা পোস্টারে উপস্থাপন করার জন্য এই ধরনের একটি ছক ব্যবহার করা যেতে পারে। |
| শিক্ষার ধারা | শাখা/বিভাগ | যেসব বিষয়ে পড়তে হয় | যে সকল পেশা/বৃত্তি নির্বাচনের সুযোগ রয়েছে |
| সাধারণ শিক্ষা | বিজ্ঞান শাখা | ||
| মানবিক শাখা | |||
| ব্যবসায় শিক্ষা শাখা | |||
| কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা |
*এ কাজে একটি শ্রেণি কার্যক্রম বরাদ্দ করতে হবে।
Read more