আমরা দেখেছি যে আমাদের পেশা নির্বাচন ও আমাদের শিক্ষা জীবনের শাখা নির্বাচন পরস্পর সম্পর্কযুক্ত। এসো আমরা এ বিষয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা করি।
দলগত কাজ
বিতর্কের জন্য আলোচনা
আমরা শ্রেণির সকল শিক্ষার্থী দুটি দলে ভাগ হই। প্রতিটি দলের জন্য একটি বিতর্কের বিষয় লটারি করে নির্বাচন করি। এবার প্রতিটি দল আবার 'পক্ষ' ও 'বিপক্ষ' এ দুটি দলে বিভক্ত হই। প্রতিটি দল আলাদাভাবে বসে তাদের বিষয়টির পক্ষে/বিপক্ষে যুক্তিগুলো আলোচনা করে লিখে রাখব। এবারে দল থেকে তিন জন বক্তা ঠিক করি যারা এ সমস্ত যুক্তি উপস্থাপন করতে পারবে। এছাড়া বিতর্কের মূল্যায়ন বা বিচারের জন্য একটি মানদণ্ড তৈরি করতে হবে।
সেটি এরকম হতে পারে:

- এ কাজে একটি শ্রেণি কার্যক্রম বরাদ্দ করতে হবে।
বিতর্কের বিষয় ১
'পেশার কথা চিন্তা করে শিক্ষার শাখা নির্বাচন নয় বরং শিক্ষার শাখা নির্বাচন করে সেই অনুযায়ী পেশা নির্বাচন করা জরুরি'।
*এ বিতর্কে দুটি শ্রেণি কার্যক্রম বরাদ্দ করতে হবে।
বিতর্কের বিষয় ২
'নিজের যোগ্যতা নয় বরং শাখা নির্বাচনের সময় নিজের আগ্রহকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।'
*এ বিতর্কে দুটি শ্রেণি কার্যক্রম বরাদ্দ করতে হবে।
বিতর্ক প্রতিযোগিতা
| বিষয়-১ | পক্ষ | দল-১ | ৩ জন ৫ মিনিট করে = ১৫ মিনিট | উভয় দল থেকে দলনেতা ৩ মিনিট যুক্তি খণ্ডনের জন্য পাবেন |
| বিপক্ষ | দল-২ | ৩ জন ৫ মিনিট করে = ১৫ মিনিট | ||
| বিষয়-২ | পক্ষ | দল-৩ | ৩ জন ৫ মিনিট করে = ১৫ মিনিট | উভয় দল থেকে দলনেতা ৩ মিনিট যুক্তি খণ্ডনের জন্য পাবেন |
| বিপক্ষ | দল-৪ | ৩ জন ৫ মিনিট করে = ১৫ মিনিট |
বিতর্ক প্রতিযোগিতার জন্য তোমরা উপরের সময়সূচিটি মেনে চলতে পার অথবা তোমাদের ক্লাসের সময়সূচি অনুযায়ী কিছু পরিবর্তন করে নিতে পার। যেদিন দল ১ ও ২ বিতর্কে অংশ নিবে সেদিন দল ৩, ৪ এর সদস্যদের মধ্য থেকে ১জন সময় সতর্ককারী এবং ৫জন বিচারক (শিক্ষকসহ) এবং ৬জন হিসাবকারী হিসেবে কাজ করবে।
সময় সতর্ককারীর কাজ
সময় লক্ষ করে ঘণ্টা বাজিয়ে বিতার্কিকদের সতর্ক করে দিবে। সে প্রত্যেক বিতার্কিকের সময় শেষ হবার ১ মিনিট আগে ও সময় শেষ হবার সাথে সাথে ঘণ্টা বাজাবে। কাজটি সে করবে মনোযোগসহ ঘড়ির কাঁটা লক্ষ করে।
বিচারকের কাজ
শিক্ষকসহ পাঁচ জন বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিচারকদের প্রত্যেকের কাছে কাগজ থাকবে যেখানে তিনি পূর্ব নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রত্যেক বিতার্কিককে নম্বর দিবেন।
হিসাবকারীর কাজ
পাঁচজন বিচারক একেকজন একেক হিসাবকারীকে তাদের প্রদত্ত নম্বরগুলো হিসেবের জন্য দিবেন। প্রত্যেক হিসাবকারী বিচারকের দেওয়া নম্বরগুলো যোগ করে প্রত্যেক বিতার্কিকের প্রাপ্ত নম্বর এবং দলের নম্বর হিসেব করবেন। এবারে একজন চূড়ান্ত হিসাবকারী প্রত্যেক বিতার্কিককে দেওয়া পাঁচ জন বিচারকের নম্বর যোগ করে ৫ দিয়ে ভাগ করে প্রত্যেক দলের গড় নম্বর হিসেব করবে। হিসেব শেষে তা শিক্ষককে দেওয়া হবে। তিনি ফলাফল ঘোষণা করবেন।
Read more