শিক্ষায় শাখা/ধারা নির্বাচনে যেসকল বিষয় বিবেচনা করা দরকার (পাঠ ৪৮ – ৫০)

শিক্ষা পরিকল্পনা ও কর্মক্ষেত্রে সফলতা - কর্ম ও জীবনমুখী শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

535

আমরা যদি আমাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা করি তবে আমাদের তিন টি ধাপে চিন্তা করলে সুবিধা হয়।

ধাপ ১
নিজেকে জানা
কে এই 'আমি'?

প্রথমেই নিজের আগ্রহ, পছন্দ, অপছন্দ, সবল ও দুর্বল দিক, অর্জনসমূহ, মূল্যবোধ, আকাঙ্ক্ষা ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে জানার চেষ্টা করতে হবে।

জোড়ায় কাজ
এসো নিজের 'আগ্রহ' জানি

তোমার পছন্দের ১০টি কাজের একটি তালিকা তৈরি কর। তার পাশের কলাম বরাবর এটি করতে কোন কোন মানুষ বা কী কী জিনিস দরকার হয় তা লিখ। এটি তুমি গত এক মাসে কতবার করেছো তা উল্লেখ কর তার পাশের কলামে। এবারে ছকটি পড়ে তোমার কী মনে হচ্ছে? তোমার আগ্রহ অনুযায়ী কী কী পেশা তোমার জন্য উপযুক্ত হবে তার তালিকা তৈরি কর।

পছন্দের কাজযেসব জিনিস বা যন্ত্রের প্রয়োজনগত ১ মাসে যতবার কাজটি করেছিকাজটি কোন ধরনের (একাধিক ধরন হতে পারে)*
ছবি আঁকারং, তুলি, কাগজ, পেনসিল, রাবার৬/৭ বারযন্ত্র বা জিনিসপত্র নিয়ে কাজ
  • তথ্য ও ধারণা নিয়ে কাজ
  • মানুষের সাথে কাজ
  • যন্ত্র বা জিনিসপত্র নিয়ে কাজ
  • এ কাজে একটি শ্রেণি কার্যক্রম বরাদ্দ করতে হবে।

ধাপ ২
কর্ম বা পেশা ও শিক্ষাসংক্রান্ত বিষয় জানা
আমি কোন পথে চলেছি?

এবারে আমাদের জানতে হবে ভবিষ্যতে আমার শিক্ষা ক্ষেত্রে কী ধরনের সুযোগ রয়েছে, শিক্ষা শেষে কর্ম বা পেশার কী কী সুযোগ রয়েছে?

একক ও জোড়ায় কাজ
'যখন আমার বয়স ৩০'

কল্পনা কর 'যখন আমার বয়স ৩০ তখন আমি নিজেকে কী অবস্থায় দেখতে চাই?'। মনে কর ৩০ বছর বয়সে তুমি একদিন সকালে ঘুম থেকে উঠেছ। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা কর এবং এর ভিত্তিতে একটি ছোটো লেখা লিখ।
ক) তুমি কোন শহরে/দেশে বাস করছ?
(ঢাকা, বাংলাদেশ/নিউইয়র্ক, আমেরিকা ...)

খ) তুমি কোন ধরনের বাসায় থাক?
গ) তোমার সাথে আর কে কে আছেন? (বাবা/মা/স্বামী/স্ত্রী/ছেলে/মেয়ে/আত্মীয়/বন্ধু ...)
ঘ) তুমি কোন ধরনের কাজ বা পেশায় নিয়োজিত?
ঙ) তোমার কাজের পোশাকটি কী রকম?
চ) তুমি প্রতিদিন কখন/কতক্ষণ কাজ কর? (সকাল থেকে সন্ধ্যা, ৯-৫টা ...)
ছ) তোমার কাজের স্থানটি কোথায়? সেখানে তুমি কীভাবে যাও?
জ) সেখানে তুমি কী ধরনের কাজ কর? (যেমন- লেখার কাজ/কম্পিউটারে কাজ/মানুষের সাথে বসে আলোচনা...)
ঝ) কাজ শেষে বাসায় ফিরে অবসরে কী কর? (টেলিভিশন দেখা, মাছ ধরা....)
ঞ) কোনো একটি দিনের ঘটে যাওয়া খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনার বর্ণনা দাও।

  • এ কাজে একটি শ্রেণি কার্যক্রম বরাদ্দ করতে হবে।

ধাপ ৩
কর্ম বা পেশা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ
আমি কীভাবে লক্ষ্যে পৌঁছাতে পারি?

একক ও জোড়ায় কাজ: এক বন্ধু আরেক বন্ধুর সাক্ষাৎকার নাও এবং সংক্ষেপে নোট রাখ।
১. তোমার আগ্রহের বিষয় কী?
২. তোমার কী কী ধরনের দক্ষতা ও গুণ রয়েছে?
৩. তোমার কী কী বিষয় ভালো লাগে?
৪. তোমার কী কী বিষয় অপছন্দ?
৫. তোমার স্বপ্নের পেশার সাথে এসব কল্পনা কতটুকু সংশ্লিষ্ট?

*এ কাজে একটি শ্রেণি কার্যক্রম বরাদ্দ করতে হবে।
মনে রাখা প্রয়োজন, এই সিদ্ধান্ত এমন নয় যা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। বরং সময়ের সাথে সাথে আগ্রহ, ইচ্ছা, চাহিদা ইত্যাদির পরিবর্তনে এই সিদ্ধান্তও বদলাতে পারে। তবে সঠিক সময়ে নির্দিষ্ট একটি সিদ্ধান্ত নেওয়া জরুরি। শিক্ষায় নির্দিষ্ট স্তরে শাখা নির্বাচন করলে আমাদের নির্দিষ্ট কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ ঘটে। আবার অন্যান্য ক্ষেত্রে প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যায়।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...