অনুশীলনী

কর্ম ও মানবিকতা - কর্ম ও জীবনমুখী শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

278

বহুনির্বাচনি প্রশ্ন

১. কোনটি মেধাশ্রমের উদাহরণ?
ক. চিনের মহাপ্রাচীর নির্মাণ
খ. আগ্রার তাজমহল তৈরি
গ. সাইকেল-রিকশা চালানো
ঘ. মোটরগাড়ি আবিষ্কার

২. যাঁরা আত্মবিশ্বাসী তাঁরা-
i. ঝুকি থাকলেও কোনো কাজে পিছিয়ে যায় না
ii. অন্যের মতামতকে শ্রদ্ধা দেখায় না
iii. পরিবর্তনের কথা শুনে ভয় পেয়ে যায় না
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii

সৃজনশীল প্রশ্ন

পোলিও রোগে আক্রান্ত শিশু খলিলুর রহমানকে কবিরাজ দেখায় তার মা বাবা। কবিরাজের ভুল চিকিৎসায় শারীরিক প্রতিবন্ধী হয়ে যায় দুই বছরের শিশু খলিল। প্রতিবেশী ও আত্মীয়স্বজনের অনেকেই তাকে বোঝা হিসেবে মনে করত এবং তাকে ভিক্ষাবৃত্তিতে লাগিয়ে দেওয়ার পরামর্শ দিত। কিন্তু তার মা বাবা তাদের পরামর্শ না শুনে তাকে স্কুলে পড়ালেখা শুরু করালেন। খলিল পড়ালেখায় আনন্দ খুঁজে পায় এবং চেষ্টা অব্যাহত রাখে। সকল বাধা অতিক্রম করে খলিল আজ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
ক. মেধাশ্রম কী?
খ. আত্মমর্যাদাসম্পন্ন হওয়া জরুরি কেন? ব্যাখ্যা কর।
গ. সামনে এগিয়ে যেতে খলিলুর রহমানের ক্ষেত্রে যে বিষয়টি কাজ করেছে তা বণর্না কর।
ঘ. প্রতিবেশীদের পরামর্শ না শোনার বিষয়ে খলিলুর রহমানের মা-বাবার সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...