কায়িক শ্রমের গল্প (পাঠ ৩ ও ৪)

কর্ম ও মানবিকতা - কর্ম ও জীবনমুখী শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

593

আমরা সমাজে বাস করি। এই সমাজে আছে নানা পেশার মানুষ। কেউ শারীরিক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন কেউবা বুদ্ধিবৃত্তির চর্চা করে উপার্জন করে থাকেন। আমাদের চারপাশেই রয়েছেন এরকম হাজারো মানুষ। চল আজ আমরা কায়িক শ্রমে নিয়োজিত এমন একজন ব্যক্তির কাছ থেকে তাঁর জীবনের কথা শুনব।

কাজ

প্রথম পর্ব

শিক্ষক কায়িক শ্রমে নিয়োজিত একজন ব্যক্তিকে অতিথি হিসেবে শ্রেণিকক্ষে নিয়ে আসবেন। কায়িক শ্রমে নিয়োজিত ব্যক্তি হতে পারেন-

  • একজন রিকশাচালক বা ভ্যানচালক
  • ইট ভাঙ্গা শ্রমিক বা নির্মাণশ্রমিক
  • খেতমজুর কিংবা দিনমজুর
  • কায়িক শ্রমে নিযুক্ত অন্য কেউ

শিক্ষার্থীরা তার কাছ থেকে তার জীবনের কথা শুনবে। তিনি কী কাজ করেন, কী খাওয়া-দাওয়া করেন, কোথায় থাকেন, কীভাবে এই কাজে এলেন, তার স্বপ্ন কী ইত্যাদি বিষয় শুনবে। প্রয়োজনে শিক্ষার্থীরা কায়িক শ্রমে নিয়োজিত অতিথিকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে। শিক্ষক সঞ্চালক হিসেবে শিক্ষার্থীদের প্রশ্ন করতে সাহায্য করবেন। কাজ শেষে শিক্ষক অতিথির উপস্থিতিতেই শিক্ষার্থীদের বুঝিয়ে বলবেন-যদি তিনি তার কাজে কঠোর কায়িক শ্রম না দিতেন তবে আমাদের সামাজিক জীবন কী রকম ঝুঁকির মুখে পড়ত। এভাবে শিক্ষক শিক্ষার্থীদের নিকট কায়িক শ্রমের গুরুত্ব তুলে ধরবেন।

  • এ কাজে একটি শ্রেণি কার্যক্রম বরাদ্দ করতে হবে।

কাজ

দ্বিতীয় পর্ব

ক্লাস শেষ করার পূর্বে শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে দিবেন। তবে যদি শিক্ষক মনে করেন তাহলে কাজটি শিক্ষার্থীদের এককভাবেও দিতে পারেন। শিক্ষার্থীদের কেউ কেউ কায়িক শ্রমে নিয়োজিত অতিথির পেশা নির্দেশ করে ছবি আঁকবে, কেউ কেউ গল্প লিখবে, কেউ কেউ কবিতা বা গানও লিখতে পারে।

এসব লেখা ও ছবি একসাথে করে একটি দেয়াল পত্রিকা বানিয়ে শ্রেণিকক্ষে প্রদর্শন করতে হবে।

  • এ কাজে একটি শ্রেণি কার্যক্রম বরাদ্দ করতে হবে।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...