কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য দরকার (পাঠ ৫৫-৭০)

শিক্ষা পরিকল্পনা ও কর্মক্ষেত্রে সফলতা - কর্ম ও জীবনমুখী শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

661

একেক ধরনের কাজ করতে একেক ধরনের যোগ্যতা, দক্ষতা দরকার হয়। তবে কিছু সাধারণ দক্ষতা বা গুণ আছে যেগুলো যেকোনো পেশাতেই সফল হবার জন্য দরকার পড়ে। তোমরা কি এই দক্ষতা বা গুণগুলো চিন্তা করে বের করতে পারবে?

কাজ

এসো দলে ভাগ হয়ে প্রত্যেক দলে কর্মক্ষেত্রে সফল হওয়ার গুণগুলো খুঁজে বের করি এবং খাতায় লিখি।
এবার এগুলো শ্রেণিতে উপস্থাপন কর এবং অন্য দলের উপস্থাপিত যে গুণগুলো তোমার খাতায় লেখা নেই সেগুলো যোগ কর।

কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলি

  • নিজের শেখা জ্ঞানকে প্রয়োগ করতে পারা
  • জটিল চিন্তন দক্ষতা (যেমন- তুলনা করা, মূল্যায়ন করা, বিশ্লেষণ করা ইত্যাদি)
  • অন্যের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারা
  • অন্যদের সাথে একত্রে কাজ করতে পারার ক্ষমতা
  • নিজেদের চিন্তাধারা, আচরণ, আবেগের উপর নিয়ন্ত্রণ
  • নতুন কিছু সৃষ্টি করার দক্ষতা
  • পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা
  • নেতৃত্ব দেওয়ার ক্ষমতা
  • প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা
  • সিদ্ধান্ত গ্রহণ করতে পারা
  • সমস্যা সমাধানের ক্ষমতা
  • বাস্তবসম্মত পরিকল্পনা করতে পারা
  • সময়নিষ্ঠ হওয়া
  • কর্মক্ষেত্রের মানসিক চাপ সহ্য করার ক্ষমতা
  • কাজ ও অভিজ্ঞতা থেকে শেখার প্রবণতা
  • দায়িত্ববোধসম্পন্ন হওয়া
  • ইতিবাচক মনোভাব বজায় রাখা
  • জানার আগ্রহ
  • একা কাজ করতে পারার ক্ষমতা
  • প্রয়োজনে ঝুঁকি নেওয়ার ক্ষমতা
  • নিজের আচরণ, আবেগ ইত্যাদির উপর নিয়ন্ত্রণের ক্ষমতা।

এখানে পেশাগত জীবনে সফল হবার জন্য কিছু গুণের কথা উল্লেখ করা হয়েছে। তোমরা সবাই কয়েকটি দলে ভাগ হও। এবারে তোমরা প্রত্যেক দল উপরের তালিকা থেকে কয়েকটি গুণাবলি নির্ধারণ কর। এরপর একটি পেশার কথা চিন্তা কর যেটি সম্পর্কে তোমরা কিছুটা জানো, যেমন-শিক্ষকতা, ব্যবসায়, চিকিৎসা সেবা ইত্যাদি। দলে বসে চিন্তা করো তোমাদের নির্ধারিত সেই পেশার কোনো মানুষের তালিকায় চিহ্নিত গুণগুলো না থাকলে কী কী অসুবিধা হতে পারে? প্রত্যেক ক্ষেত্রে উদাহরণ দেওয়ার চেষ্টা কর।

প্রয়োজনীয় গুণাবলিএটি না থাকলে কী কী অসুবিধা হতে পারে?কল্পিত একটি ঘটনা (উদাহরণ হিসেবে)
১.
২.

পেশাগত এ দক্ষতাগুলোর ভিত্তি মূলত ৩টি

  • মৌলিক দক্ষতা: শোনা, বলা, পড়া, লেখা ও হিসাব-নিকাশ করতে পারা।
  • চিন্তন দক্ষতা: সৃজনশীল চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, প্রয়োজন অনুযায়ী কল্পনা করা, শেখার প্রক্রিয়াটি আয়ত্তকরণ এবং যুক্তি প্রদান ইত্যাদি।
  • ব্যক্তিগত গুণাবলি: দায়িত্ববোধ, আত্মসম্মানবোধ, সামাজিকতা, আত্ম-ব্যবস্থাপনা, সততা ইত্যাদি।

শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভের উপায় নিয়ে পোস্টার অঙ্কন

ষষ্ঠ শ্রেণিতে তোমাদের সাথে শিক্ষাক্ষেত্রে সাফল্যলাভের জন্য বিভিন্ন গুণ এবং সেগুলো অর্জনের বিভিন্ন উপায় আলোচনা করা হয়েছে। লক্ষ করেছ কি, সেই গুণাবলির কিছু কিছু কর্মক্ষেত্রে সফল হবার জন্যও প্রয়োজন? এবারে এসো আমরা শিক্ষা ক্ষেত্রে সাফল্য লাভের উপায় নিয়ে পোস্টার অঙ্কন করব। এজন্য নিচের নির্দেশনাসমূহ অনুসরণ করব:
আমরা সবাই দলে ভাগ হয়ে আলোচনার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভের বিভিন্ন উপায়গুলো লিখি।

এবারে প্রতিটি দল তাদের উপায়গুলো ক্লাসের সবাইকে পড়ে শোনাবে এবং প্রত্যেকে গুরুত্বপূর্ণ ৫টি উপায় নির্বাচন করবে পোস্টার অঙ্কনের জন্য।

এবারে দলে বসে প্রত্যেক দল প্রতিটি উপায়ের জন্য একটি করে মোট ৫টি পোস্টার তৈরি করবে। পোস্টারটিতে শিরোনাম, উপায় সম্পর্কে মূলকথা, সেটি সংক্রান্ত ছবি, ছড়া ইত্যাদি থাকতে পারে। প্রত্যেক দল আজ তাদের পোস্টারগুলো প্রদর্শনের জন্য টাঙিয়ে দিবে। প্রত্যেকে ঘুরে ঘুরে পোস্টারগুলো দেখবে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট দলকে প্রশ্ন করবে।

  • কাজগুলোর জন্য মোট চারটি শ্রেণি কার্যক্রম বরাদ্দ করতে হবে।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...