লেখাপড়া করে সফল হতে চাই : কোন পথে যাব? (পাঠ ৩৮)

শিক্ষা পরিকল্পনা ও কর্মক্ষেত্রে সফলতা - কর্ম ও জীবনমুখী শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

320

রাশেদ আর ইভা অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এসো দেখি তারা কী নিয়ে আলোচনা করছে।

ইভা: এই রাশেদ, কোথায় যাচ্ছো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে যে!

রাশেদ: খুবই চিন্তায় আছি ইভা। চাচার বাড়ি যাচ্ছি, চাচা-চাচির সাথে একটি বিষয়ে আলোচনা করতে।

ইভা: ও আচ্ছা! কী বিষয় জানতে পারি?

রাশেদ: নিশ্চয়ই। অষ্টম শ্রেণিতো প্রায় শেষ হয়ে এলো। সামনের বছরেই তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন শাখায় পড়ব বিজ্ঞান, মানবিক, নাকি ব্যবসায় শিক্ষা শাখায়। ইভা, তুমি কোন শাখায় পড়বে?

ইভা: আমি ঠিক করেছি মানবিক শাখায় পড়াশোনা করব। আমার এ বিষয়ে বেশ আগ্রহ আছে। দিনার কথা মনে আছে, সে অষ্টম শ্রেণিতে পড়ার সময় কাঠ দিয়ে চমৎকার সব জিনিস বানাতো?

রাশেদ: হ্যাঁ, কিন্তু তাকে তো আমাদের স্কুলে দেখি না।

ইভা: সে অষ্টম শ্রেণি শেষ করে বৃত্তিমূলক শিক্ষায় পড়ছে। কারণ তার হাতে-কলমে কাজ করতে খুব ভালো লাগে। আর ভবিষ্যতেও সে এমন কাজ করে উপার্জন করতে চায় যেখানে হাতে-কলমে কাজ করার অনেক সুযোগ আছে। তোমার নিজের কোনো আগ্রহ নেই কোনো বিষয়ে?

রাশেদ: আমি ব্যবসায় শিক্ষা শাখায় পড়তে চাই। কিন্তু আমার বাবা-মার ইচ্ছা আমি বড়ো হয়ে ডাক্তার হই। তাই তাঁরা চান যেন আমি বিজ্ঞান শাখায় পড়ি।

ইভা: তুমি কেন ব্যবসায় শিক্ষা শাখায় পড়তে চাও? তুমি ভবিষ্যতে কী হতে চাও?

রাশেদ: আ....আ....... ব্যবসায় শিক্ষা বিষয়ের পড়াশোনা আমার বেশ সহজ মনে হয় তাই। কিন্তু কী হতে চাই তাতো চিন্তা করি নি।

ইভা: কিন্তু তুমি কোন শাখায় পড়বে তা ঠিক করার আগে তোমার অনেক কিছুই চিন্তা করা উচিত। আমার বোন শাহিদার স্বপ্ন ছিল তিনি প্রকৌশলী হবেন। কিন্তু আমাদের পরিবারের লোকজন ভেবেছিলেন মেয়েদের জন্য মানবিক শাখাই বেশি উপযুক্ত হবে। তাই তিনি মানবিক শাখা বেছে নিয়েছিলেন। কিন্তু তারই এক বান্ধবী তখন বিজ্ঞান শাখায় পড়েছিলেন। এখন তিনি প্রকৌশলী। শাহিদা এখনও দুঃখ করে বলে, 'তখন যদি ভালো করে চিন্তা করে সিদ্ধান্ত নিতাম, তবে হয়ত আমার স্বপ্নটাও পূরণ হতো'।

রাশেদ: তুমি ঠিকই বলেছো ইভা। আমি এখন সব বিষয় ভালো করে চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিবো

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...